Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের, পাল্টা ধর্নায় বিদ্যুৎ, উপাচার্যের বিরুদ্ধে থানায় অধ্যাপক
যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের, পাল্টা ধর্নায় বিদ্যুৎ, উপাচার্যের বিরুদ্ধে থানায় অধ্যাপক

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের অশান্তির আঁচ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় গেলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই অধ্যাপকের অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ আনা ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করছেন উপাচার্য। তার জন্যই ধর্নায় বসার কৌশল নিচ্ছেন। (Visva Bharati University) যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র মৃত্য়ুতে র‍্যাগিংয়ের তত্ত্ব উঠে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কার্যতই তোলপাড় রাজ্য়। তার মধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও অশান্তি চরমে। জনা কয়েক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠছে সেখানে। অভিযোগকারিণী দুই…

Read More

বিশ্বভারতীর ৭ পড়ুয়ার সাসপেনশন তুলে নিতে বলল কলকাতা হাইকোর্ট
বিশ্বভারতীর ৭ পড়ুয়ার সাসপেনশন তুলে নিতে বলল কলকাতা হাইকোর্ট

গত ২৩ নভেম্বর একাধিক দাবিদাওয়া নিয়ে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে উপাচার্যকে ঘেরাও করেন আন্দোলনরত পড়ুয়ারা। অভিযোগ, আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের বচসা এবং হাতাহাতিও হয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঢিল ছোড়ারও অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ ছাত্রকে আগামী ১ বছরের জন্য সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী কর্তৃপক্ষকে ওই পড়ুয়াদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার নির্দেশ দিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ গত ১২ জানুয়ারি ওই পড়ুয়াদের নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল। তবে ক্ষমা চাননি পড়ুয়ারা। ফল স্বরূপ ১৬…

Read More

‘কাগজ দেখাক বিশ্বভারতী’, অমর্ত্যর সমর্থনে পোস্ট, পড়ুয়াকে শোকজ কর্তৃপক্ষের
‘কাগজ দেখাক বিশ্বভারতী’, অমর্ত্যর সমর্থনে পোস্ট, পড়ুয়াকে শোকজ কর্তৃপক্ষের

কলকাতা: জমি নিয়ে টানাপোড়েন চলছে। শান্তিনিকেতন (Santiniketan News) থেকে তার আঁচ এসে পড়েছে শহর কলকাতাতেও। সেই আবহেই এক পড়ুয়াকে শোকজ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ। ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সমর্থনে লেখা পোস্ট করেছিলেন তিনি। তাতেই তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। অমর্ত্যকে সমর্থন কের ফেসবুকে লেখা, শোকজ পড়ুয়াকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র সৌমনাথ সৌ। তিনি বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইজ-এর সঙ্গেও যুক্ত। অমর্ত্যের সমর্থনে লেখা পোস্ট করেছিলেন ফেসবুকে। তাতেই কর্তৃপক্ষের শোকজের চিঠি পৌঁছেছে…

Read More

উপাচার্য ঘেরাও, গভীর রাতে রণক্ষেত্র বিশ্বভারতী, ‘শাবল-গাঁইতি দিয়ে তালা ভাঙলেন নিরাপত্তারক্ষীরা’
উপাচার্য ঘেরাও, গভীর রাতে রণক্ষেত্র বিশ্বভারতী, ‘শাবল-গাঁইতি দিয়ে তালা ভাঙলেন নিরাপত্তারক্ষীরা’

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য (vice-chancellor )। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিশ্বভারতীর ( Visva-Bharati University ) পড়ুয়ারা। পাল্টা পড়ুয়ারা তাঁর গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেছেন উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী। ছাত্র বিক্ষোভে বুধবার বিকেল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী। বুধবার গভীর রাতে নতুন করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ। শাবল-গাঁইতি দিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। সবশেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে…

Read More