Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শাঁখ বাজালেন, আঁকলেন ত্রিনয়ন, বিদেশ সফরের আগে অন্য মুডে মমতা
শাঁখ বাজালেন, আঁকলেন ত্রিনয়ন, বিদেশ সফরের আগে অন্য মুডে মমতা

কলকাতা: এক মাসের থেকে সামান্য বেশি কিছু দিন বাকি। তারপরই দুর্গাপুজো। অপেক্ষায় দিন গুনছে বাঙালি। স্পেনে পাড়ি দেওয়ার আগে, সেই উৎসবের সূচনাই কার্যত করে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুর্গামূর্তিতে ছুঁইয়ে দিলেন লাল রং। অন্য মুডে মমতা: রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টলে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দুর্গামূর্তিতে রং ছুঁইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মাটির দুর্গামূর্তিতে রং…

Read More

১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?
১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?

কলকাতা : আজ ১১ দিনের বিদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন বার্সেলোনা। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে থাকছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী। আজ কিছু আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে সাংবাদিক তিনি বলেন, “৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার…

Read More

ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি বিজ্ঞানী! কোভিড গবেষককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার
ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি বিজ্ঞানী! কোভিড গবেষককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা: দেশের মঞ্চে বাঙালি বিজ্ঞানীদের জয়জয়কার৷ বিজ্ঞানে দেশের সর্বোচ্চ সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’-এ সম্মানিত হলেন চার বাঙালি বিজ্ঞানী৷ কোভিডের ওপর গবেষণা করে ভাটনগর পুরস্কার পাওয়ায় বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়৷ তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী৷ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ্য দাস। বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি। মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত। চিকিৎসা বিজ্ঞানে বহুবছর পরে ভাটনগর সম্মান পেলেন বাঙালী বিজ্ঞানী দীপ্যমান৷…

Read More

কর্মজীবনে ৫ বছর গ্রামাঞ্চলে শিক্ষকতা বাধ্যতামূলক, নয়া শিক্ষা নীতিতে বড় পদক্ষেপ
কর্মজীবনে ৫ বছর গ্রামাঞ্চলে শিক্ষকতা বাধ্যতামূলক, নয়া শিক্ষা নীতিতে বড় পদক্ষেপ

কলকাতাঃ নয়া শিক্ষা নীতি প্রকাশ করল রাজ্য। আজ থেকেই এই নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। নয়া এই নীতিতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক বদল ঘটবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনেও বদল আনার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, এ বার থেকে শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনের পাঁচ বছর অন্তত গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে হবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের জন্য আসছে নয়া ‘প্রমোশন নীতি’ও। এ দিকে, স্কুলস্তরের শিক্ষা ব্যবস্থায় প্রথম দু’বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার বিষয়ে জোড় দেওয়া হয়েছে শিক্ষা নীতিতে। ত্রি-ভাষা নীতি অর্থাৎ তিনটি ভাষা অষ্টম…

Read More

পরিণীতি-রাঘবের বিয়ের অতিথি তালিকায় মমতা, দিল্লিতে কার্ড দিয়ে আমন্ত্রণ আপ নেতার!
পরিণীতি-রাঘবের বিয়ের অতিথি তালিকায় মমতা, দিল্লিতে কার্ড দিয়ে আমন্ত্রণ আপ নেতার!

কলকাতাঃ  এবার বলিউডের বিবাহ আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে চলছে G20 সম্মেলনে (G20 Summit)। সেই সম্মেলনে যোগ দেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই পেলেন বিয়ের নেমন্তন্ন। সূত্রের খবর, সেপ্টেম্বরেই মাসের শেষেই অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা। আর তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করলেন তরুণ আপ নেতা । G20 সম্মেলনের নৈশভোজে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির চাণক্যপুরীর বঙ্গবভবনে ওঠেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই বিকেলে পৌঁছে…

Read More

নয়া শিক্ষানীতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষায় কী পরিবর্তন? রইল বিস্তারিত
নয়া শিক্ষানীতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষায় কী পরিবর্তন? রইল বিস্তারিত

কলকাতাঃ নয়া শিক্ষানীতি ঘোষণা হলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আগের মতোই থাকছে। অর্থাৎ স্কুল স্তরের পরীক্ষায় এখনই কোনও পরিবর্তন হচ্ছে না। কেন্দ্রের শিক্ষানীতিতে একটি মাত্র বোর্ডের পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু রাজ্যে কোনও পরিবর্তন হচ্ছে না, তার স্পষ্ট উল্লেখ রয়েছে নয়া এই নীতিতে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় হবে। এ দিকে, স্কুলের পরীক্ষা থেকে এ বার উঠে যেতে পারে। ব্যাখ্যা মূলক প্রশ্নের জায়গায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ‘মাল্টিপেল চয়েস টাইপ’ এবং ‘সংক্ষিপ্ত প্রশ্ন’ থাকবে, এমনটাই উল্লেখ রয়েছে রাজ্যের শিক্ষানীতিতে। একইভাবে…

Read More

অর্থনৈতিক অবরোধে মুখ্যমন্ত্রী কোনও অধ্যাপকের বেতন বন্ধের কথা বলেননি: ব্রাত্য বসু
অর্থনৈতিক অবরোধে মুখ্যমন্ত্রী কোনও অধ্যাপকের বেতন বন্ধের কথা বলেননি: ব্রাত্য বসু

কলকাতা: রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে পৌঁছেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন বলে সোমবারই অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারির পরই প্রশ্ন উঠেছিল নানা মহলে। শুক্রবার মমতার হুঁশিয়ারির বর্ণনা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেছেন। কোনও অধ্যাপকের বেতন বন্ধের…

Read More

‘বাংলার মাটি বাংলার জলের জয়’ ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া মমতার
‘বাংলার মাটি বাংলার জলের জয়’ ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া মমতার

কলকাতা: পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস। ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ‘ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের, দিল্লি যাওয়ার আগে বললেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। কী বললেন তৃণমূল নেত্রী?  জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতার ধূপগুড়ির মানুষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। যেভাবে তাঁরা তৃণমূলকে সমর্থন করেছে। এটা বিজেপির শক্ত ঘাঁটি। নর্থ বেঙ্গলে বড় জয়। বাংলার জয়। বাংলার মাটি বাংলার জলের জয়।” পাশাপাশি এদিন এক্স…

Read More

পেনশন হিসাবে এক লক্ষ টাকা পান মমতা, তার উপর..নিজেই জানালেন বেতন না নেওয়ার কারণ
পেনশন হিসাবে এক লক্ষ টাকা পান মমতা, তার উপর..নিজেই জানালেন বেতন না নেওয়ার কারণ

কলকাতা: বৃহস্পতিবার বেশ ঘটনাবহুলই ছিল রাজ্য বিধানসভার অধিবেশন৷ এদিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ এবং রাজ্য সঙ্গীত নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয় বিধানসভায়৷ পাশাপাশি, পুজোর আগে রাজ্যের বিধায়ক-মন্ত্রীদের বেতন এবং ভাতা বাড়ানো নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তবে পাশাপাশি জানান, আগের মতোই এখনও বিধায়ক ও মন্ত্রী হিসাবে এক পয়সাও নেবেন না তিনি৷ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরে নিজের ঘরে ঘরোয়া আলোচনায় মমতা জানিয়েছেন, তিনি প্রাক্তন সাংসদ হিসাবে পেনশন বাবদ এক লক্ষ টাকা পান। এ ছাড়াও, বিধায়ক হিসাবেও…

Read More

কবে হবে পশ্চিমবঙ্গ দিবস? সর্বদলীয় বৈঠকের পরে এবার প্রস্তাব নিয়ে আলোচনা বিধানসভায়
কবে হবে পশ্চিমবঙ্গ দিবস? সর্বদলীয় বৈঠকের পরে এবার প্রস্তাব নিয়ে আলোচনা বিধানসভায়

কলকাতা: কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? এখন এই বিষয়টিই রাজ্য-রাজভবন টানাপড়েনের নবতম সংযোজন৷ রাজভবনের পশ্চিমবঙ্গ দিবসের বিরোধিতা করে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিধানসভার অধ্যক্ষ। সেখানেই বিষয়টি ঠিক হয়েছে বলে খবর সূত্রের৷ প্রসঙ্গত, গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিল রাজভবন। সেই দিনের বিরোধিতা করতে চলেছে রাজ্য সরকার। এই কারণেই নয়া কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যেই এই প্রসঙ্গেই বৈঠক হয়েছে বিধানসভায়। এদিকে ‘পশ্চিমবঙ্গ দিবসে’র দিনক্ষণ কখন হবে, তা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন…

Read More