Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, জ্বালানি বাঁচানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, জ্বালানি বাঁচানোয় জোর

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হয়েছে। তেলের বাজারে তার প্রভাব পড়েছে যেমন, বিঘ্ন ঘটেছে সরবরাহেও। সেই আবহেই ভারতের নাগরিকদের কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দেশের ভাঁড়ারে সঞ্চিত পেট্রোল, ডিজেল এবং বিদেশি মুদ্রার মজুত অক্ষুণ্ণ রাখতে পেট্রোল-ডিজেল নির্ভর গণ পরিবহণ এড়াতে বললেন নাগরিকদের। অপ্রয়োজনে বিদেশযাত্রা, এমনকি খুব প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকতে আবেদন জানালেন। (Narendra Modi) রবিবার হায়দরাবাদ থেকে ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ে আহ্বান জানালেন মোদি। বললেন, “সীমান্তে প্রাণ বিসর্জন দেওয়াই শুধুমাত্র দেশপ্রেম নয়। বর্তমান সময় দাঁড়িয়ে…

Read More

১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার
১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার

ইরান যুদ্ধে আমেরিকার প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই বিপুল অর্থ নাসার এক বছরের বাজেট এবং ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ। প্রতি মিনিটে এই যুদ্ধে প্রায় ১৩ লক্ষ ডলার ব্যয় হচ্ছে। যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। US Iran War : এক ইরান যুদ্ধ (Iran War) বদলে দিয়েছে বিশ্বের অর্থনীতি (World Economy)। মুখে হাজারো দাবি করলেও ইরান যুদ্ধে ব্য়াক ফুটে চলে এসেছে মার্কিন অর্থনীতি (US Economy)। মাত্র ২ মাসের যুদ্ধে বিপুল খরচের মুখ…

Read More

‘হরমুজের নীচে ঠাঁই হবে…’ আমেরিকাকে কড়া বার্তা, ইরানের মোজতবা খামেনেই জানালেন, আপস করবেন না
‘হরমুজের নীচে ঠাঁই হবে…’ আমেরিকাকে কড়া বার্তা, ইরানের মোজতবা খামেনেই জানালেন, আপস করবেন না

নয়াদিল্লি: হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের সর্বোচ্চ শাসক মোজতবা খামেনেইয়ের। জানালেন, হরমুজ নিয়ন্ত্রণে নয়া আইনি এবং প্রশাসনিক বিধি আনতে চলেছে তেহরান। হরমুজের উপর আমেরিকার খবরদারি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিলেন। আমেরিকার সঙ্গে সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই মোজতফার তরফে এই কড়া বিবৃতি এল। (Mojtaba Khamenei) যুদ্ধবিরতি চললেও, এখনও পর্যন্ত শান্তিচু্ক্তিতে সিলমোহর পড়েনি। সেই আবহেই কড়া বিবৃতি দিলেন মোজতবা। আমেরিকা পারস্য উপসাগর অঞ্চলে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ তুললেন তিনি। হুঁশিয়ারি দিয়ে জানালেন, যে বিদেশি…

Read More

ভারতগামী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান, অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই আবির্ভূত হলেন মুখোশধারী কম্যান্ডোরা
ভারতগামী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান, অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই আবির্ভূত হলেন মুখোশধারী কম্যান্ডোরা

নয়াদিল্লি: বিনা অনুমতিতে হরমুজ প্রণালী পেরিয়েছিল বলে অভিযোগ। দু’টি জাহাজ বাজেয়াপ্ত করেছে ইরান, যার মধ্যে একটি ভারতের। এবার সেই রুদ্ধশ্বাস অভিযানের ভিডিও সামনে এল, যাতে মাস্ক পরিহিত কম্যান্ডোদের জাহাজে উঠে আসতে দেখা গিয়েছে। ইরানের তরফেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। (India Bound Ship Seized by Iran) বুধবার একতরফা ভাবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধির ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি ছিল, বার বার যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে আসলে বাড়তি সময় নিচ্ছে আমেরিকা, যাতে শক্তিবাড়িয়ে, অতর্কিতে হামলা চালাতে পারে তারা। সেই…

Read More

হরমুজ বন্ধে বিপাকে বাংলার মৎস্য ব্যবসা, ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা !
হরমুজ বন্ধে বিপাকে বাংলার মৎস্য ব্যবসা, ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা !

সুনীত হালদার, হাওড়া: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ, বিপাকে বাংলার মৎস্য ব্যবসা, ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা ! পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা। মাছের আমদানি ও রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে এবং ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত ৫০ দিনেরও…

Read More

হরমুজে ফের গুলি চলল, কন্টেনার বোঝাই জাহাজে হামলার অভিযোগ, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
হরমুজে ফের গুলি চলল, কন্টেনার বোঝাই জাহাজে হামলার অভিযোগ, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

নয়াদিল্লি: ফের গুলি চলল হরমুজ প্রণালীতে। একটি জাহাজ লক্ষ্য করে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ইরানের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। জাহাজটি কোন দেশের, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে এই ঘটনায় আমেরিকার সঙ্গে ইরানের ‘শান্তি-বৈঠক’কে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধে ব্যবহৃত, আগ্নেয়াস্ত্র বোঝাই Gunboat থেকে গুলি চালানো হয় বলে খবর। বুধবার হরমুজ প্রণালীতে একটি জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ইরানের রেভলিউশনারি বাহিনীই গুলি ছোড়ে বলে অভিযোগ। কন্টেনার বোঝাই জাহাজটি লক্ষ্য়…

Read More

যখন-তখন ইরানে মার্কিন হামলা ? পাকিস্তানে আর বসবে না তেহরান, ভেস্তে যাচ্ছে শান্তি আলোচনা ! 
যখন-তখন ইরানে মার্কিন হামলা ? পাকিস্তানে আর বসবে না তেহরান, ভেস্তে যাচ্ছে শান্তি আলোচনা ! 

Strait Of Hormuz : ট্রাম্পের হুমকি (Donald Trump) সত্ত্বেও মাথা নোয়াল না ইরান  (Iran War)। দ্বিতীয় দফায় পাকিস্তানের শান্তি আলোচনা নিয়ে উৎসাহ দেখাল না তেহরান। ইরানের তরফে জানানো হয়েছে, আলোচনার আগেই অত্যধিক দাবি চাপিয়ে দিচ্ছে আমেরিকা। হরমুজ প্রণালীতেও বাধা দেওয়া হচ্ছে। তাই পাকিস্তানের বৈঠকে রাজি নয় তারা। কোন পথে আমেরিকা-ইরান আলোচনা শান্তি আলোচনায় না বসলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলা চালাবে আমেরিকা। সম্প্রতি এই হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের হুমকিকে ততটা গুরুত্ব দিল না তেহরান। রবিবার…

Read More

হরমুজে ভারতের জাহাজ লক্ষ্য করে গুলি ইরানের, ‘আপনারাই তো অনুমতি দিয়েছিলেন’, অডিও রেকর্ডিং মিলল
হরমুজে ভারতের জাহাজ লক্ষ্য করে গুলি ইরানের, ‘আপনারাই তো অনুমতি দিয়েছিলেন’, অডিও রেকর্ডিং মিলল

নয়াদিল্লি: ভারতের জাহাজ লক্ষ্য় করে গুলি চলেছে হরমুজ প্রণালীতে। জাহাজের যদিও কোনও ক্ষতি হয়নি, কোনও হতাহতের খবরও নেই। কিন্তু সেই নিয়ে সাড়া পড়ে গিয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে। সেই আবহেই এবার একটি অডিও রেকর্ডিং সামনে এল, যাতে ঘটনার সময়কার কথোপকথন ধরা পড়েছে। (Strait of Hormuz) এবিপি আনন্দ ওই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি। তবে জাহাজে সওয়ার এক কর্মীকে ইরানের নৌবাহিনীর সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। ৩০ সেকেন্ডের ওই অডিও রেকর্ডিংটি সামনে এনেছে জাহাজের গতিবিধির উপর নজরদারি চালানো সংস্থা Tanker Trackers, যা…

Read More

ডলারের পরিবর্তে চিনা মুদ্রায় ইরানের তেল কিনছে ভারত, ‘কোনও অন্যায় নেই’, বলছে দিল্লি
ডলারের পরিবর্তে চিনা মুদ্রায় ইরানের তেল কিনছে ভারত, ‘কোনও অন্যায় নেই’, বলছে দিল্লি

নয়াদিল্লি: চিনা মুদ্রায় ইরানের থেকে কেনা তেলের দাম মেটানো হচ্ছে বলে খবর আসছিল লাগাতার। একটি বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হচ্ছে বলে জানা যায়। সেই খবরে এবার সিলমোহর দিল ভারত সরকারর। চিনা মুদ্রায় তেলের দাম মেটানোর মধ্যে কোনও অন্যায় নেই বলে জানানো হল। (Oil Deals In Yuan) সংবাদ সংস্থা রয়টার্স প্রথমে এই খহর সামনে আনে। তারা জানায়, আমেরিকার কাছ থেকে ছাড়পত্র পেয়ে ইরানের থেকে তেল কিনছে ভারতের শোধনাগারগুলি। সেই তেলের দাম মেটানো হচ্ছে চিনা মুদ্রা Yuan-এ। ICICI ব্যাঙ্কের মাধ্যমে এই…

Read More

শীঘ্রই যুদ্ধ শেষের ইঙ্গিত দেওয়ার পরেই আরও ১০ হাজার সেনার বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প
শীঘ্রই যুদ্ধ শেষের ইঙ্গিত দেওয়ার পরেই আরও ১০ হাজার সেনার বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প

ওয়াশিংটন : ইরানের সঙ্গে শীঘ্রই যুদ্ধ শেষ করার ঘোষণা করেছিলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু, এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল ওয়াশিংটন। আগাম সতর্কতা হিসাবে অতিরিক্ত বাহিনী মোতায়েন শুরু করেছে আমেরিকা। কারণ, হরমুজ প্রণালী নিয়ে এখনও দুই পক্ষের চাপান-উতোর রয়েছে। এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ-বিরতি শেষ হচ্ছে ২২ এপ্রিল। তাই আশঙ্কা তৈরি হচ্ছে, ডেডলাইন শেষ হলেই কি ফের দুই পক্ষ আবার পুরোদস্তুর যুদ্ধে নামবে ? ট্রাম্প সদ্য যুদ্ধ শেষের কথা বললেও, ওয়াশিংটনের যুদ্ধ-প্রস্তুতি…

Read More