Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নিউটাউনের বেসরকারি হোটেলে বিজেপির বিধায়করা, কারণ নিয়ে ধোঁয়াশা!
নিউটাউনের বেসরকারি হোটেলে বিজেপির বিধায়করা, কারণ নিয়ে ধোঁয়াশা!

#কলকাতা: আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে রাজনৈতিক শিবিরের ব্যস্ততা তুঙ্গে। আজই কলকাতায় আসার কথা তৃণমূলের সমস্ত বিধায়কদের (BJP MLA)। অন্যদিকে, সূত্রের খবর, নিউটাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের ৬৯ জন বিজেপি বিধায়কদের। বিজেপির ভোট যাতে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সমর্থনেই আসে। তাই নিশ্চিত করতেই কি এই পদক্ষেপ? ভোট-অঙ্ক বজায় রাখতেই কি নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা? উঠছে প্রশ্ন (BJP MLA | Presidential Election)। রাজ্যের রাজনীতির ইতিহাসে কার্যত এ এক নজিরবিহীন ঘটনা। অতীতে কোনও ভোটেই বিধায়কদের এক জায়গায়…

Read More

আরএসএস ইউনিট বিএমএস মোদি সরকার এবং নীতি আয়োগের সমালোচনা করেছে, শিল্প ও শ্রম নীতিকে ‘জনবিরোধী’ বলে অভিহিত করেছে
আরএসএস ইউনিট বিএমএস মোদি সরকার এবং নীতি আয়োগের সমালোচনা করেছে, শিল্প ও শ্রম নীতিকে ‘জনবিরোধী’ বলে অভিহিত করেছে

বিএমএস এর কর্মশালা 13-17 জুলাই পর্যন্ত চলবে নাগপুর: ভারতীয় মজদুর সংঘ (বিএমএস), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর একটি সহযোগী, শনিবার NITI আয়োগের “জনবিরোধী নীতির” জন্য সমালোচনা করেছে। 13-17 জুলাই পর্যন্ত বিএমএসের কর্মশালা চলছে যাতে সংগঠনের 32টি ইউনিটের 120 জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিএমএস-এর সাধারণ সম্পাদক বিনয় কুমার সিনহা সংবাদ সম্মেলনে বলেছেন যে কোল ইন্ডিয়া লিমিটেডের কর্মচারী ও ব্যবস্থাপনার মধ্যে মজুরি পর্যালোচনার আলোচনা হয়েছিল কিন্তু লিমিটেড কর্মীদের মাত্র তিন শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়ে নেতিবাচক মনোভাব নিয়েছে। এছাড়াও পড়ুন “কর্মচারীরা ন্যূনতম…

Read More

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, দিল্লি- কলকাতায় গেরুয়া শিবিরে তৎপরতা তুঙ্গে
সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, দিল্লি- কলকাতায় গেরুয়া শিবিরে তৎপরতা তুঙ্গে

#কলকাতা:  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপরতা গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই দলীয় প্রার্থীকে ভোট দান থেকে কেউ যেন বিরত না থাকে সে ব্যাপারে কার্যত হুইপ জারি করা হয়েছে দলের তরফে। শনিবার দিল্লি উড়ে যাওয়ার আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘লোকসভা আছে। তা ছাড়া দু’দিন আগে যেতে হচ্ছে কারণ, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ এবং আগামিকাল সমস্ত সাংসদদের  নিয়ে দিল্লিতে বৈঠক হবে।’ দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বিপুল মার্জিনে জয় এখন শুধুই সময়ের অপেক্ষা বলে দাবি করে সুকান্ত মজুমদার এখনও আশাবাদী বাংলার…

Read More

‘খেলা হবে’র পাল্টা ‘বদল হবে’! ভাইরাল বিজেপির ভিডিও অ্যালবাম
‘খেলা হবে’র পাল্টা ‘বদল হবে’! ভাইরাল বিজেপির ভিডিও অ্যালবাম

#কলকাতাঃ  তৃণমূলের ‘খেলা হবে’- এর  আদলে এবার গেরুয়া শিবিরের  নতুন ভিডিও অ্যালবাম ‘বদল হবে’। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজনীতির ময়দানে তো বটেই। পুজোর প্যান্ডেল হোক বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বাড়ি। সেখানেও মাইকে জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগান নির্ভর গানটি বেজে উঠত। এবার সেই ‘খেলা হবে-‘ এর পাল্টা ‘বদল হবে’। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং গেরুয়া শিবিরের তৈরি নতুন ভিডিও অ্যালবাম। সামনেই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন। তার আগে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে গেরুয়া শিবিরের এই নয়া স্লোগান কেন্দ্রিক গানটিকে…

Read More

দুর্নীতি ইস্যুতে দলীয় মন্ত্রীর বক্তব্য খারিজ বঙ্গ বিজেপির
দুর্নীতি ইস্যুতে দলীয় মন্ত্রীর বক্তব্য খারিজ বঙ্গ বিজেপির

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  প্রসঙ্গ- দুর্নীতি। অস্বস্তিতে পড়ে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর চঞ্চল্যকর দাবি খারিজ বঙ্গ বিজেপির (BJP)। বাংলার পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি নিয়ে তাঁর কাছে কোনও অভিযোগ নেই। কলকাতায় এসে সংবাদমাধ্যমের সামনে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মরেশ্বর পাটিল। প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক বা ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ অন্যান্য পদ্ম শিবিরের নেতারা প্রতিনিয়ত আক্রমণ…

Read More

গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিনামূল্যে বুস্টার ডোজের নাটক, তোপ তৃণমূলের
গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিনামূল্যে বুস্টার ডোজের নাটক, তোপ তৃণমূলের

গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিনামূল্যে বুস্টার ডোজের নাটক করছে কেন্দ্র। এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার তৃণমূলের রাজ্য সম্পাদক দাবি করেন, বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের নাটক করছে নরেন্দ্র মোদী সরকার। পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে আমজনতার থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। আমজনতার পকেটের টাকায় তাঁদেরই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার নাটক করছে বলে অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। ৭৫ দিন বিনামূল্যে বুস্টার ডোজ ৭৫ দিন দেশের সকল অপ্রাপ্তবয়স্ক…

Read More

‘যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন’, মমতার নিশানায় বিজেপি
‘যাঁদের হৃদয় বড়, তাঁরা ঐক্যের কথা বলেন’, মমতার নিশানায় বিজেপি

আশাবুল হোসেন, দার্জিলিং: নেপালি কবি ভানু ভক্ত। দার্জিলিং থেকেই তাঁর জন্মদিন পালন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভানু ভক্তের জন্মবার্ষিকীতেই পাহাড়ে দাঁড়িয়ে ভেদাভেদ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই GTA’র শপথ গ্রহণ অনুষ্ঠানে পাহাড়কে শান্ত রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে, বিজেপিকেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বুধবার নেপালি কবি ভানুভক্তের ২০৮-তম জন্মদিনে ফের একবার ভেদাভেদের বিরুদ্ধে সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভানু ভক্তের যে বিভিন্ন রচনা, যেসব জিনিস লিখে গেছেন, সেখানে ঐক্যের কথা বলে…

Read More

১৬ জুলাই রাজ্যের বিজেপি বিধায়কদের কলকাতায় হাজির থাকতে হবে, কেন এই নির্দেশ? 
১৬ জুলাই রাজ্যের বিজেপি বিধায়কদের কলকাতায় হাজির থাকতে হবে, কেন এই নির্দেশ? 

#কলকাতা:  রাজ্যের সমস্ত বিজেপি বিধায়কদের ১৬ জুলাই কলকাতায় হাজির থাকার নির্দেশ জারি করা হল দলের তরফে। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার ঠিক একদিন আগে ১৭ জুলাই রবিবার কলকাতায় হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হবে যে, কী ভাবে ভোট দিতে হবে। একেবারে হাতে-কলমে পাঠ দেবেন বিশেষজ্ঞরা। দলীয় জনপ্রতিনিধিদের একটি ভোটও যাতে নষ্ট না হয়, সেই কারণেই এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। রাজ্য বিধানসভার অনেক সদস্যই নতুন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা তাঁদের…

Read More

দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের
দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro)। হাওড়া ময়দান (Howrah Maidan) স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। সল্টলেক সেক্টর ৫ হয়ে ফুলবাগানের সঙ্গে যুক্ত হল শিয়ালদা। সল্টলেক (Saltlake) থেকে শিয়ালদা-৯ কিমি যাত্রাপথে বৃহস্পতিবার থেকে পরিষেবা। সামনের বছর হাওড়ার সঙ্গে শিয়ালদা যুক্ত করার লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের। সেজে উঠেছে শিয়ালদা মেট্রো স্টেশন: যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে। কী কী থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে? ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা।…

Read More

বিজেপির হাত ধরতে তিন-চার বার অনুরোধ করা হয় উদ্ধবকে, বিস্ফোরক শিন্ডে
বিজেপির হাত ধরতে তিন-চার বার অনুরোধ করা হয় উদ্ধবকে, বিস্ফোরক শিন্ডে

মুম্বই: অন্তত তিন থেকে চার বার ‘ন্যাচারাল অ্যালাই’ (natural ally) বিজেপির (bjp) হাত ধরতে অনুরোধ করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে (uddhav thackeray)। বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (eknath shinde)। যে শিবসেনা বিধায়করা ঠাকরে শিবির ত্যাগ করেছিলেন, তাঁরা যে ‘মহাবিকাশ আগাড়ি’ নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়েই অন্য পথ বেছে নেন সে কথা বোঝাতেই নতুন তথ্য শিন্ডের। কী বলছেন শিন্ডে? এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শিন্ডে। সঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সূত্রের খবর, রাজ্য়ের মন্ত্রিসভার সম্ভাব্য কলেবরবৃদ্ধি…

Read More