Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে’, মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
‘বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে’, মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

মালদা: শুভেন্দু অধিকারীর মুখে ফের পরিবর্তনের হুঙ্কার। শুভেন্দু  বলেন, ‘আর চার মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে ৫০ কিমি দূরে, বিহার সাফ হয়ে গিয়েছে। এবারে বাংলা। সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না ? অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, চব্বিশে জয় জগন্নাথ বলে ওড়িশাতে বিজেপি সরকার হয়েছে। ..বাকি থাকল ছাব্বিশে। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হবে, জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প।’ হাইকোর্ট বলার পরেও অ্যাপলিকেশন রিজেক্টটেড। ফাইনালি সভাটা হল তো ? কটাক্ষ ছুঁড়ে এদিনের সভা শুরু বিরোধী দলনেতার।  বলেন, ‘১০৪ বার রাজ্যের প্রধান…

Read More

হিন্দি চাপালে আবারও ভাষাযুদ্ধের হুঁশিয়ারি, মোদি সরকারকে তীব্র আক্রমণ উদয়নিধি স্ট্যালিনের
হিন্দি চাপালে আবারও ভাষাযুদ্ধের হুঁশিয়ারি, মোদি সরকারকে তীব্র আক্রমণ উদয়নিধি স্ট্যালিনের

নয়াদিল্লি: সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা থাকলেও, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে আধিপত্য কায়েম করতে চাইছে, রাজ্যগুলির কোমর ভেঙে দিয়ে পুরসভায় পরিণত করতে চাইছে, জোর করে নিজেদের ভাষা, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তামিলনাড়ুর উপর জোর করে হিন্দি চাপানোর চেষ্টা হলে আবারও ‘ভাষা যুদ্ধ’ হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। (Udhayanidhi Stalin) ABP Southern Rising Summit 2025-এ বক্তৃতা করতে গিয়েই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন উদয়নিধি। তিনি বলেন, “দেশে ক্ষমতার…

Read More

‘মীরজাফরদের মৃত্যু হয় না,’ কাকে নিশানা মমতার?
‘মীরজাফরদের মৃত্যু হয় না,’ কাকে নিশানা মমতার?

কলকাতা: ‘মীরজাফর’ বলে একদিন আগেই নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল ‘মীরজাফর’ কটাক্ষ। এবার যদিও শাহের নাম মুখে আনেননি তিনি। তবে আক্রমণ শানিয়েছেন ঝাঁঝাল সুরে। (Mamata Banerjee) বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই আবহেই আবার নদিয়ার দুই বাসিন্দার কাছে অসম থেকে NRC-র নোটিস পৌঁছেছে বলে খবর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মমতা। আর তাতেই ফের ‘মীরজাফর’ কটাক্ষ শোনা গেল তাঁর মুখে।…

Read More

BJP West Bengal: দশমীর পরেই নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল West Bengal বিজেপি, সল্টলেকে বৈঠক করলেন একাধিক নেতা
BJP West Bengal: দশমীর পরেই নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল West Bengal বিজেপি, সল্টলেকে বৈঠক করলেন একাধিক নেতা

উৎসব মিটতেই শুক্রবার, একাদশীতে কলকাতায় হাজির হলেন দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। তাঁদের সঙ্গে বিধাননগরে বিজেপির দফতরে বৈঠক করলেন এ রাজ্যের সর্বোচ্চ নেতা শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। ছিলেন এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয়, রাজ্য বিজেপির সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, রাজ্য বিজেপি যুগ্ম সম্পাদক সংগঠনকে সতীশ ধন্দ। বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের ‘লাভক্ষতি’কে মাপকাঠি গণ্য করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে কি না, এই বৈঠকে তা-ই স্থির করতে চাইছেন বিজেপির শীর্ষ…

Read More

ডেটিং, লিভ-ইনে আপত্তি, মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন কঙ্গনার, বললেন, ‘গর্ভপাত করাতে কে নিয়ে যাবে?’
ডেটিং, লিভ-ইনে আপত্তি, মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন কঙ্গনার, বললেন, ‘গর্ভপাত করাতে কে নিয়ে যাবে?’

নয়াদিল্লি: অভিনয় জীবন আগাগোড়া বিতর্কিত। রাজনীতিতেও বিতর্ক পিছু ছাড়ছে না। বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউত। ডেটিং অ্যাপে নাম লেখানো মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন তিনি। লিভ ইন সম্পর্কেও তীব্র আপত্তি জানালেন কঙ্গনা। (Bollywood News) বর্তমান দিনে সম্পর্কের যে সমীকরণ, তা নিয়ে আপত্তি জানিয়েছেন কঙ্গনা। তাঁর মতে ‘ডেটিং’, ‘লিভ ইন’ সম্পর্ক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এসবের জন্যই ভারতীয় সংস্কৃতির অবক্ষয় হচ্ছে বলে দাবি করলেন কঙ্গনার। একটি সাক্ষাৎকারে এমনই দাবি করলেন তিনি। (Kangana Ranaut) কঙ্গনা কোনও…

Read More

রাজনীতি আর ভাল লাগছে না, জানালেন কঙ্গনা, বললেন, ‘কল ভেঙে গেলেও লোক আমার কাছে ছুটে আসে’
রাজনীতি আর ভাল লাগছে না, জানালেন কঙ্গনা, বললেন, ‘কল ভেঙে গেলেও লোক আমার কাছে ছুটে আসে’

নয়াদিল্লি: বানভাসি হিমাচল প্রদেশের লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় মানুষজন ক্ষোভ জানাতে গেলে, কার্যত হেসেই উড়িয়ে দেন। জানিয়ে দেন, তিনি কোনও মন্ত্রী নন। সেই নিয়ে বিতর্কের মধ্যেই রাজনীতির প্রতি কার্যত বিরক্তি প্রকাশ করলেন বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউত। হিমাচলের মণ্ডী সাংসদ কঙ্গনা জানালেন, রাজনীতি আর ভাল লাগছে না তাঁর। (Kangana Ranaut News) অভিনয় জীবন যেমন শুরু থেকেই বিতর্কিত ছিল, তেমনই রাজনীতিতেও আগাগোড়া বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা। গত বছর প্রথম বারের জন্য সাংসদ নির্বাচিত হন তিনি। কিন্তু এই একবছরেই কার্যত নাভিশ্বাস…

Read More

৪৫ দিন পরই নষ্ট করে দিতে হবে ভোটের ফুটেজ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিতর্ক
৪৫ দিন পরই নষ্ট করে দিতে হবে ভোটের ফুটেজ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিতর্ক

নয়াদিল্লি: ভোটগ্রহণের ফুটেজ সংরক্ষণ নিয়ে নীতি বদল করল ভারতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে, ফলাফল ঘোষণার পর ৪৫ দিন পর্যন্ত ভোটপ্রক্রিয়ার (ভোটগ্রহণ, গণনা-সহ বিভিন্ন ধাপ)  ছবি ও ভিডিও ফুটেজ মজুত রাখা হবে। ওই সময়ের মধ্যে কোনও মামলা না হলে, সবকিছু নষ্ট করে দেওয়া হবে। ভোটগ্রহণের সময়কার বুথের ছবি ও ভিডিও ফুটেজের ‘অপব্যবহার’ রুখতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তাদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Election Commission) গত ৩০ মে সমস্ত নির্বাচনী আধিকারিকদের এই মর্মে নির্দেশ দেওয়া…

Read More

‘ইট ছুড়িয়েছে BSF‘ বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
‘ইট ছুড়িয়েছে BSF‘ বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ‘দাঙ্গা লাগিয়ে ওষুধের দাম, পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে বিজেপি। অন্য রাজ্যের ছবি বাংলার ছবি বলে চালাচ্ছে , ছড়াচ্ছে বিজেপি’ ইমামদের সঙ্গে বৈঠকে প্রথম থেকে কেন্দ্রকে নানা ইস্যুতে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিরোধী আন্দোলন ও অশান্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ গেল না বিজেপি, কংগ্রেস থেকে বিএসএফ , কেউই। টেনে আনলেন চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারদের নামও ! বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘আমরা সর্বধর্মসমন্বয়ে বিশ্বাস করি। শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করি , বিবেকানন্দকে বিশ্বাস করি, রবীন্দ্র…

Read More

‘হেমা মালিনী মুসলিম, জগন্নাথ মন্দিরে ঢুকলেন কেন?’, পুরীতে দায়ের FIR, গ্রেফতারির দাবি
‘হেমা মালিনী মুসলিম, জগন্নাথ মন্দিরে ঢুকলেন কেন?’, পুরীতে দায়ের FIR, গ্রেফতারির দাবি

নয়াদিল্লি: পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ নিয়ে এবার বিতর্কে বিজেপি-র তারকা সাংসদ হেমা মালিনী। তিনি ‘বেআইনি’ ভাবে মন্দিরে প্রবেশ করেছেন বলে অভিযোগ। সেই নিয়ে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হল মথুরার বিজেপি সাংসদ হেমার বিরুদ্ধে। এবছর দোলযাত্রা উদযাপনের জন্য ওড়িশাকেই বেছে নেন হেমা। পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনেও যান। সেই নিয়েই জোর বিতর্ক বিজেপি শাসিত ওড়িশায়। (Hema Malini) জগন্নাথ ধামে এবছর দোল উদযাপন করেন হেমা। বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রর সঙ্গে পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে যান তিনি। সেখানে রং বা আবিরের পরিবর্তে…

Read More

রমজান নির্দেশিকায় তরজা, কংগ্রেসের সিদ্ধান্তে চরম প্রতিক্রিয়া BJP-র, তবে শরিকে নরম
রমজান নির্দেশিকায় তরজা, কংগ্রেসের সিদ্ধান্তে চরম প্রতিক্রিয়া BJP-র, তবে শরিকে নরম

নয়াদিল্লি: রমজান নিয়েও এবার রাজনৈতিক চাপানউতোর শুরু হল। রমজান উপলক্ষে সময়ের আগে কর্মীদের বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিল তেলঙ্গানার কংগ্রেস সরকার, যার তীব্র বিরোধিতা করে বিজেপি। এখন আবার অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু সরকারও একই নির্দেশিকা জারি করেছে। নায়ডুর তেলুগু দেশম পার্টি  জাতীয় স্তরে বিজেপি-র জোটসঙ্গী। (Ramzan Order Row) কংগ্রেস শাসিত তেলঙ্গানায় সম্প্রতি রমজান উপলক্ষে কর্মীদের নির্ধারিত সময়ের আগে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।  বলা হয়, ২ থেকে ৩১ মার্চ পর্যন্ত সংখ্যালঘু কর্মীরা, শিক্ষক, ঠিকাকর্মী এবং গণবিভাগের সকলে বিকেল ৪টেয় কাজ সেরে…

Read More