Coronavirus Symptoms: করোনায় আক্রান্তদের দীর্ঘমেয়াদি উপসর্গ, চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিন সহ বিশ্বের অনেক দেশেই তাণ্ডব চালাচ্ছে করোনা। চিনের অবস্থা অন্যদের তুলনায় বেশি খারাপ। অন্যদিকে নতুন এক গবেষণায় জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা ঘ্রাণ ও স্বাদ গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এক-তৃতীয়াংশ রোগী গন্ধ হারিয়েছেন এবং প্রায় এক-পঞ্চমাংশ স্বাদ হারিয়েছেন। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া (UEA) এর গবেষণা অনুসারে, রোগীদের গন্ধ হারানো কোভিডের সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি। ইউইএ-র নরউইচ মেডিক্যাল স্কুলের প্রধান গবেষক প্রফেসর কার্ল ফিলপোট বলেছেন, এই গবেষণা দল দীর্ঘ সময় ধরে…










