Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
একদিনেই আক্রান্ত প্রায় ১ হাজার, রাজ্যে ডেঙ্গির দাপট অব্যাহত
একদিনেই আক্রান্ত প্রায় ১ হাজার, রাজ্যে ডেঙ্গির দাপট অব্যাহত

#কলকাতা: গত ২৪ ঘণ্টায় আরও কিছুটা বাড়ল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা৷ ডেঙ্গির বলি হল ৯ বছরের বালক৷ সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনও ডেঙ্গির প্রকোপ কমছে বলেই কৃষ্ণনগরের সভা থেকে দাবি করেছেন৷ রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি সন্দেহে রাজ্যে মোট ৭২৮১ জনের রক্ত পরীক্ষা হয়েছে৷ তার মধ্যে ৯৫৬ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে৷ মঙ্গলবার এই সংখ্যাটা ৯৩২৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অবশ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা…

Read More

বাড়ল উদ্বেগ, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি
বাড়ল উদ্বেগ, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির (Dengue) দুই প্রজাতি। নাইসেড (NICED) সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা (Corona) হয়েছে কি না তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে করছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য। ডেঙ্গির জোড়া ফলা ! রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যার মাঝে পরপর মৃত্যু ! বাড়তে থাকা সংক্রমণের…

Read More

ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু বাংলাদেশি মহিলার, সচেতনতার বার্তা মেয়রের
ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু বাংলাদেশি মহিলার, সচেতনতার বার্তা মেয়রের

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। নভেম্বর শুরু হওয়ার পরেও ডেঙ্গির দাপট কমছে না। এরইমধ্যে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত মৃত্যু হল আরও এক মহিলার। আজ সকাল সওয়া ৯ টা নাগাদ ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ৫৮ বছর বয়সী ওই মহিলা বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশের নারাইলের বাসিন্দা। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ওই মহিলা ঢাকুরিয়ার ওই হাসপাতালে ভর্তি ছিলেন। আগে থেকেই একাধিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। যার মধ্যে ক্যান্সারের পাশাপাশি হেপাটাইটিস বি’তে ভুগছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন সেপসিস ও মাল্টি অর্গান ফেলিওর…

Read More

শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, কীভাবে বাঁচবেন এর হাত থেকে? চিকিৎসকের পরামর্শ…
শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, কীভাবে বাঁচবেন এর হাত থেকে? চিকিৎসকের পরামর্শ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে ক্রমাগত বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে মঙ্গলবার পর্যন্ত এই বছর রাজ্যে ৯৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা থেকে রিপোর্টে ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পরে বুধবার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ডেঙ্গু পরিস্থিতির পর্যালোচনা করতে বৈঠক করেন। মশাবাহিত এই রোগে মোট ৬০৪ জন রোগী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তা।…

Read More

Mosquito Bites: গন্ধ শুঁকে মশা কাউকে বেশি কামড়ায়, কাউকে কম, অবাক করা কারণ!
Mosquito Bites: গন্ধ শুঁকে মশা কাউকে বেশি কামড়ায়, কাউকে কম, অবাক করা কারণ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ বেড়েছে শহর কলকাতায়। পুজো পর্যন্ত চলবে ডেঙ্গির এই বাড়বাড়ন্ত। এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কলকাতায় একের পর এক ডেঙ্গি আক্রান্তের খবর এবং তার মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে। গত শনিবার মহানগরীতে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে বৈঠকে বসেছিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সচিব নারায়নস্বরুপ নিগম ডেঙ্গির চিকিৎসার ক্ষেত্রে সমস্ত সরকারি প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে করা যাবে না কোন র‍্যাপিড টেস্টও। রয়েছে এমন নির্দেশও। কিন্তু সাধারণ জনগণের একটা বড় অংশ…

Read More

ডেঙ্গি মোকাবিলায় সিঙ্গাপুরের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হোক, চিঠি ফিরহাদের
ডেঙ্গি মোকাবিলায় সিঙ্গাপুরের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হোক, চিঠি ফিরহাদের

কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে উদ্বিগ্ন পুরকর্তারা। বিশেষ করে ডেঙ্গির নতুন রূপ ডেন ৩ ভ্যারিয়েন্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুর কর্তাদের কাছে। এই অবস্থায় সিঙ্গাপুরের চিকিৎসা প্রযুক্তিকে ব্যবহার করতে চাইছে কলকাতা পুরসভা। এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সিঙ্গাপুরের চিকিৎসা প্রটোকল রাজ্যগুলিকে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র জানিয়েছেন, ডেঙ্গির যে নতুন রূপ দেখা দিয়েছে ভারতে তার নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি নেই। ডেঙ্গি মোকাবেলায় সিঙ্গাপুরের চিকিৎসা যথেষ্টই ফলপ্রসূ।…

Read More

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ফের আক্রান্তের মৃত্যু কলকাতায়
চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ফের আক্রান্তের মৃত্যু কলকাতায়

কলকাতা: কলকাতায় (Kolkata) আরও ১ ডেঙ্গি (Dengue) আক্রান্তর মৃত্যু। ১০৬ নম্বর ওয়ার্ডে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। কসবার (Kasba) পূর্বাঞ্চল রোডে মৃত্যু অনুরাগ মালাকারের। ৬ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় রুবি হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন অনুরাগ, গতকাল সন্ধেয় মৃত্যু হয়। ডেঙ্গি সংক্রমণের পর মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, স্বীকার করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ (KMC Health Department)। কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। রাজ্যের বেশ কয়েকটি জেলার ডেঙ্গি চিত্র রীতিমতো উদ্বেগের। পরিস্থিতি পর্যালোচনা…

Read More

Viral Fever: ঘরে ঘরে জ্বর! চিনে রাখুন রোটা নরো অ্যাডেনো নামের আপনার চিরশত্রুদের…
Viral Fever: ঘরে ঘরে জ্বর! চিনে রাখুন রোটা নরো অ্যাডেনো নামের আপনার চিরশত্রুদের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবহাওয়ার চেয়ে খামখেয়ালি এই মুহূর্তে আর কী আছে? এই গরম তো, এইি বর্ষা। নামছে তাপমাত্রা। দরদর করে ঘামের পরিবর্তে তাই আসছে সাময়িক স্বস্তি। হয়তো এসির মাত্রা কমাতে হচ্ছে, পাখার পয়েন্ট নামাতে হচ্ছে। তারপর ফের একদিন গরম, আর্দ্রতা। কিন্তু নিত্য ও দ্রুত পরিবর্তনশীল এই আবহাওয়ার সঙ্গে অত দ্রুত তাল মেলাতে পারছে না শরীর। ফলে ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। ভাইরাল ফিভারের ধাক্কায় প্রায় শুয়ে পড়েছে কলকাতা তথা পশ্চিমবাংলা। মোটামুটি সকলেরই যে লক্ষণগুলি দেখা যাচ্ছে…

Read More

Flu Preventing Measures: সামনেই পুজো, কীভাবে রেহাই পাবেন বিভিন্নরকম ফ্লুর হাত থেকে?
Flu Preventing Measures: সামনেই পুজো, কীভাবে রেহাই পাবেন বিভিন্নরকম ফ্লুর হাত থেকে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা কাবু জ্বর-যন্ত্রণায়। কোভিডভীতির পাশাপাশি রয়েছে নানা রকম ফ্লুর প্রকোপ। ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, ম্য়ালেরিয়া, ডেঙ্গি। সামনেই পুজো। তার আগেই ঘরে ঘরে জ্বর-জ্বালার এই সমস্যা। ফলে সব মহলই খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। পুজোর আগে ভালো থাকব তো? কী কী মেনে চলতে হবে? এ জাতীয় নানা প্রশ্ন ভিড় করছে সাধারণ মানুষের মনে। জি ২৪ ঘণ্টায় আয়োজিত সকালের জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্রেকফাস্ট অতিথি’তে এসেছিলেন দুই চিকিৎসক। তাঁরা এ সংক্রান্ত নানা জরুরি প্রশ্নের উত্তর দিয়ে অনেকটাই আশ্বস্ত করলেন দর্শক-শ্রোতাদের।…

Read More

ঘরে ঘরে জ্বর, এই ৬ ধরনের জ্বর থেকে সাবধান করছেন চিকিৎসকরা, কীভাবে বুঝবেন?
ঘরে ঘরে জ্বর, এই ৬ ধরনের জ্বর থেকে সাবধান করছেন চিকিৎসকরা, কীভাবে বুঝবেন?

*লেপটোস্পাইরোসিস (Leptospirosis): ব্যাকটেরিয়াঘটিত এই রোগে মানুষ এবং জন্তু উভয়েই আক্রান্ত হতে পারে। আর এই রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রবল জ্বর, মাথা ব্যথা, কাঁপুনি, বমি, জন্ডিস, তলপেটে ব্যথা এবং ত্বকে র‍্যাশের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যেখানে প্রবল বৃষ্টি হয়ে জল জমে যায়, সেই সব জায়গায় এই রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। আসলে জমে থাকা বৃষ্টির জল থেকেই ছড়ায় এই রোগ। যদি ডাক্তারের পরামর্শ মেনে প্রোফাইল্যাক্সিসের মতো অ্যান্টিবায়োটিক খাওয়া যায়, তা-হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রতীকী ছবি।

Read More