Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হাওড়ায় প্লাস্টিক কারখানায় আচমকা ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন
হাওড়ায় প্লাস্টিক কারখানায় আচমকা ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

#হাওড়া: দীপাবলির দিনেই অগ্নিকাণ্ড হাওড়ায়। প্রাথমিক খবরে জানা যাচ্ছে, হাওড়ার ব্যাঁটরায় প্লাস্টিক কারখানায় লেগে যায় বিধ্বংসী আগুন। আগুন লাগার কথা জানতে পেরে এলাকাবাসী দমকল ও ব্যাঁটরা থানা আধিকারিকদের খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট জানা যায়নি। (Feed Source: news18.com)

Read More

গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মার, চুরিতে ব্যবহৃত গাড়িতে আগুন
গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মার, চুরিতে ব্যবহৃত গাড়িতে আগুন

#হাওড়া: এলাকায় মাঝে মধ্যেই গরু চুরি যাওয়ার ঘটনা ঘটে, কীভাবে হচ্ছে কারা করছে তা কোনভাবেই স্থানীয় মানুষ বুঝে উঠতে পারছিল না। তবে রবিবার ভোরে হাঁটতে বেড়িয়ে কয়েকজন এলাকার মানুষ গরু চুরির ঘটনা স্বচক্ষে দেখেন বলে জানান স্থানীয় মানুষ, গরু চুরিতে যুক্ত থাকা একজন ব্যক্তিকে ধাওয়া করে হাতেনাতে ধরেও ফেলে তারা, উত্তেজিত জনতার রোষে পড়ে ল্যাম্পপোস্টে বেঁধে ব্যাপক মারধর করা হয় সেই ব্যক্তিকে, ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ, ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। রবিবার ঘটানটি…

Read More

আরও অ্যাকাউন্টের খোঁজ, ২০০ কোটি ছাড়াল শৈলেশের অর্থের পরিমাণ 
আরও অ্যাকাউন্টের খোঁজ, ২০০ কোটি ছাড়াল শৈলেশের অর্থের পরিমাণ 

অমিত সরকার, কলকাতা: টাকার অঙ্ক ক্রমশ বাড়তেই আছে। হাওড়ার বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় আরও ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭৩ কোটি টাকা লেনদেনের হদিশ পেল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার নতুন করে যে ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছিল তাতে মঙ্গলবার পর্যন্ত ছ’টি অ্যাকাউন্টে ৫৭ কোটির লেনদেন হয়েছিল। পরে বাকি ১১টি অ্যাকাউন্টের খোঁজ নিতেই বেরিয়ে এল ৭৩ কোটির তথ্য। পুলিশ সূত্রে এও দাবি করা হয়েছে, শৈলেশ পাণ্ডের শুধু ব্যাঙ্ক থেকেই ২০৭ কোটি টাকা মিলল। এছাড়া নগদ উদ্ধার…

Read More

শিবপুরে আরও ৬ কোটির হদিশ, হাওড়ায় গাড়ির পর বাড়িতেও ‘গুপ্তধন’
শিবপুরে আরও ৬ কোটির হদিশ, হাওড়ায় গাড়ির পর বাড়িতেও ‘গুপ্তধন’

সুকান্ত মুখোপাধ্যায়, হাওড়া: শিবপুরে (Shibpur) আরও টাকার (Money) হদিশ। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে তদন্তে আরও টাকার হদিশ পেল পুলিশ (Police)। আরও একটি আবাসনে তল্লাশি লালবাজারের (Lalbazar) গোয়েন্দাদের। শিবপুরের ৩৫ নম্বর অপ্রকাশ মুখার্জি লেনে শৈলেশের ভাইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। উদ্ধার কয়েক কোটি টাকা, দাবি পুলিশের। এখনও পলাতক শৈলেশ পাণ্ডে। টাকা উদ্ধারের পর ফ্ল্যাট সিল করে দেন পুলিশরা। দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন আবাসিকরা। আবাসনের চারতলায় একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কলকাতা পুলিশের…

Read More

মনপসন্দ পণ দিতে না পারায় স্ত্রীকে খুন করল স্বামী!
মনপসন্দ পণ দিতে না পারায় স্ত্রীকে খুন করল স্বামী!

#হাওড়া: আমতায় গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার স্বামী। অতিরিক্ত পণ দিতে না পারায় এক গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা থানার পূর্ব গাজীপুর এলাকায়। জানা গেছে, মৃতের নাম সাফিয়া খাতুন (২৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে গদাইপুরের সাইফুদ্দিনের একমাত্র মেয়ে সাফিয়ার সাথে আমতা থানার পূর্ব গাজীপুর কন্টোলগোড়া এলাকার শেখ আজিজের বড়ো ছেলে সানোয়ার আলীর সাথে বিয়ে হয়৷ বিয়ের সময় সানোয়ার আলির একটি কাপড়ের দোকান ছিল।…

Read More

হাওড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় কৃষি সমবায় দখল করল বামেরা
হাওড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় কৃষি সমবায় দখল করল বামেরা

গোটা রাজ্যে যখন ভোটের নামে প্রহসনের অভিযোগে সরব বিরোধীরা তখন হাওড়ার সাঁকরাইলে ঘটল উলটো ঘটনা। বিনা প্রতিদ্বন্দিতায় দখল হল কৃষি সমবায় সমিতি। তবে তৃণমূল নয়, সাঁকরাইলের শ্যামাপ্রসন্ন কৃষি সমবায় সমিতি দখল করেছে বামেরা। সমবায় সমিতির ৬৪টি আসনের কোনওটিতেই প্রার্থী দিতে পারেনি তৃণমূল বা অন্য কোনও দল। তৃণমূল বিধায়কের দাবি, ওই সমবায়ে যে নির্বাচন হচ্ছে তা জানাই ছিল না কারও। সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল বলেন, ‘কোনও নোটিশ না দিয়ে ওই সমবায়ে নির্বাচন হয়েছে। আমরা কিছু জানতেই পারিনি। কবে মনোনয়ন…

Read More

আরপিএফের লাঠিতে সাঁতরাগাছিতে মাথা ফাটল হকারের, রেল অবরোধ রামরাজাতলায়
আরপিএফের লাঠিতে সাঁতরাগাছিতে মাথা ফাটল হকারের, রেল অবরোধ রামরাজাতলায়

সুনীত হালদার, হাওড়া : সাঁতরাগাছি স্টেশন (Santragachi Rail Station) আরপিএফের লাঠিতে এক হকারের মাথা ফাটার অভিযোগে বিক্ষোভ। আরপিএফের লাঠিচার্জের অভিযোগে হকারের মাথা ফাটার জেরে ক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছির পাশের রামরাজাতলা স্টেশনে চলে রেল অবরোধ। যার জেরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন (Train) বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। রাতের দিকে ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর তা উঠে যায়। যদিও লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে আরপিএফ সূত্রে পাল্টা দাবি করা হয়েছে, বেআইনিভাবে স্টেশনে হকারি চকছিল। এতে বাধা দেওয়া হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় একজনের।…

Read More

স্বাধীনতা দিবসে ছোট্ট ছুটি! ডেস্টিনেশন হোক ‘পূর্ণেন্দু পত্রী শিল্পগ্রাম’
স্বাধীনতা দিবসে ছোট্ট ছুটি! ডেস্টিনেশন হোক ‘পূর্ণেন্দু পত্রী শিল্পগ্রাম’

#হাওড়া: ভ্রমণপিপাসুদের কাছে ফেভারিট ডেস্টিনেশনের তালিকা নব নিযুক্ত হাওড়ার এক গ্রাম। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসছেন মানুষ, কয়েক বছর ধরে এক শিল্পী তাঁর সৃজনশীল ভাবনায় একটি আস্ত গ্রাম গড়ে তুলেছেন। এ ঘটনা বোধহয় বাংলায় বিরল। আর এই অসাধ্য সাধন করেছেন বিশিষ্ট শিল্পী রণজিৎ কুমার রাউত। সেই গ্রাম ঘুরে দেখতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত ধান্দালিতে। প্রবাদপ্রতিম বাঙালি সাহিত্যব্যক্তিত্ব পূর্ণেন্দু পত্রীর নামে শিল্পী রনজিৎ কুমার রাউত গড়ে তুলেছেন আস্ত একটি শিল্পগ্রাম, যার নাম পূর্ণেন্দু…

Read More

CID-র ক্ষমতা নেই, CBI চাই! বিধায়কদের লক্ষ-লক্ষ টাকা উদ্ধারে হাই কোর্টে জোর সওয়াল
CID-র ক্ষমতা নেই, CBI চাই! বিধায়কদের লক্ষ-লক্ষ টাকা উদ্ধারে হাই কোর্টে জোর সওয়াল

#কলকাতা: হাওড়ায় লক্ষ লক্ষ টাকা ঝাড়খণ্ডের তিন বিধায়কের মামলায় উঠল সিবিআই তদন্তের দাবি। কলকাতা আদালতের দ্বারস্থ ঝাড়খণ্ডের ওই তিন বিধায়ক। অবিলম্বে তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন তাঁরা। ওই তিন বিধায়কের অভিযোগ, বিষয়টি রাজনৈতিক ইস্যু করা হয়েছে এ রাজ্যের শাসক দলের তরফে। এই অবস্থায় রাজ্যে সুবিচার কীভাবে সম্ভব? রাজনৈতিক ভাবে তদন্ত প্রভাবিত করা হতে পারে বলে আশঙ্কা তিন বিধায়কের। মামলাকারীর আইনজীবীর দাবি, রাজনৈতিক রং লাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিষেক বন্দোপাধ্যায়ের মতো নেতারা সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন এ বিষয়ে। FIR এর…

Read More

নোটকাণ্ডে ধৃত ৩ কংগ্রেস বিধায়কের সিআইডি হেফাজত
নোটকাণ্ডে ধৃত ৩ কংগ্রেস বিধায়কের সিআইডি হেফাজত

হাওড়া : হাওড়ায় নোটকাণ্ডে ধৃত ৩ কংগ্রেস বিধায়কের (Congress MLA) সিআইডি হেফাজত (CID Custody)। ৩ কংগ্রেস বিধায়ক-সহ ৫ জনের ১০ অগাস্ট পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ হয়েছে। জামিনের আবেদন খারিজ করে দেয় হাওড়া আদালত। এদিকে এই ঘটনা সামনে আসার পর কংগ্রেস অভিযোগ তুলেছে, ঝাড়খণ্ডে জোট সরকার ফেলার চক্রান্ত এটা। ‘গুয়াহাটিতে হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাতের কথা বলেছিলেন ধৃত ৩ বিধায়ক। প্রত্যেক বিধায়ককে ১০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। অগ্রিম হিসেবে টাকা দেওয়া হয়, সেই টাকাই উদ্ধার হয়েছে।’ এমনই অভিযোগ করেন…

Read More