কুন্তলের মাধ্যমে অয়ন শীলের টাকা পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে: ED
নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার অয়ন শীলকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। ইডির আইনজীবী এদিন আদালতে জানান, অয়ন শীলের কাছ থেকেই দুর্নীতির টাকা পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আর দু’জনের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন কুন্তল ঘোষ। ইডির এই দাবিতে, কুন্তলকে চিনি না বলে পার্থ যে দাবি করেছিলেন তা নস্যাৎ হয়ে গেল। এদিন ব্যাঙ্কশাল আদালতে ইডির আইনজীবী জানান, চাকরি বিক্রির টাকা সংগ্রহ করতেন অয়ন শীল। সেই টাকা অয়নের কাছ থেতেই পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আর দু’জনের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন…









