Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছে’, অনাস্থা প্রস্তাব নিয়ে INDIA-কে নিশানা মোদির
‘শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছে’, অনাস্থা প্রস্তাব নিয়ে INDIA-কে নিশানা মোদির

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। ভোটাভুটির আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আলোচনা। সেই আবহে ফের একবার বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল চাইছিলেন বিরোধীরা, তার কী পরিণতি হচ্ছে, দেখতে পাচ্ছেন সকলে। (No Confidence Motion) লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগে বিজেপি-র সংসদীয় দলের বৈঠক হয় এদিন। সেখানেই এমন মন্তব্য করেন মোদি। বিরোধী জোটের লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনাও খারিজ করে দেন তিনি।  মোদিকে উদ্ধৃত করে বিজেপি-র একটি…

Read More

রাহুল না তিনি, কে বেশি দুষ্টু ? মুখ খুললেন প্রিয়ঙ্কা, সমর্থকদের পাত্রী দেখতে বললেন সনিয়া
রাহুল না তিনি, কে বেশি দুষ্টু ? মুখ খুললেন প্রিয়ঙ্কা, সমর্থকদের পাত্রী দেখতে বললেন সনিয়া

নয়াদিল্লি : কেন বিয়ে করছেন না রাহুল গাঁধী ? প্রিয়ঙ্কা না রাহুল, কে বেশি দুষ্টু ? এমনই মজার প্রশ্ন ছুটে গেল তাঁদের দিকে। হাসির ছলে কোনও ক্ষেত্রে রাহুলের জন্য সমর্থকদের মেয়ে দেখার বার্তা দিলেন সনিয়া। আবার ছোটবেলা থেকে ভাই-বোনের দুষ্টু-মিষ্টি সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা আড্ডায় মাতলেন প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi)। হরিয়ানার একদল মহিলা রাজধানীতে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ও সাংসদ সনিয়া গাঁধীর (Sania Gandhi) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রাহুল ও প্রিয়ঙ্কাও হাজির ছিলেন যে আলাপচারিতায়। কংগ্রেসের গাঁধী পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়ার…

Read More

‘মিস্টার মোদি, আপনি যা-ই বলুন না কেন…,’ প্রধানমন্ত্রীকে জঙ্গি-তুলনার জবাব রাহুলের
‘মিস্টার মোদি, আপনি যা-ই বলুন না কেন…,’ প্রধানমন্ত্রীকে জঙ্গি-তুলনার জবাব রাহুলের

নয়াদিল্লি: মণিপুর নিয়ে যখন উত্তাল সংসদ (Manipur Violence), সেই সময় বিরোধীদের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। PFI, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে এক আসনে বসালেন বিরোধী জোট INDIA-কে। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বিরোধী শিবিরের অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও (Rahul Gandhi)। মোদি যা ইচ্ছা বলতে পারেন, মণিপুরের চোখের জল মোছানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়ে দিলেন তিনি। মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী জোটকে নিশানা করেন মোদি। সেই নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া…

Read More

মমতার ‘ফেভারিট’ রাহুল গাঁধী, বিরোধী বৈঠকে বিশেষ বার্তা তৃণমূল সুপ্রিমোর
মমতার ‘ফেভারিট’ রাহুল গাঁধী, বিরোধী বৈঠকে বিশেষ বার্তা তৃণমূল সুপ্রিমোর

বেঙ্গালুরু : ‘আমাদের ফেভারিট রাহুল গাঁধী’। বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের (Opposition Meeting) শেষে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমোর মুখে কংগ্রেস নেতার প্রশংসার পরই নতুন জল্পনা জাতীয় রাজনৈতিক মহলে। তবে কি নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরোধী লড়াইয়ে রাহুলকেই মুখ হিসেবে বেছে নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ? তবে কি লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই করবে ঘাসফুল শিবির ? পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) রাজ্যে বেলাগাম হিংসাকে কেন্দ্র করে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) ক্রমাগত নিশানা করেছে…

Read More

অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক
অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক

আশাবুল হোসেন, বেঙ্গালুরু : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে রাজ্য়ে রক্তস্নাত গণতন্ত্র। তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসে মদত দেওয়ার ভয়ঙ্কর অভিযোগে প্রতিদিন সরব অধীর চৌধুরীরা। আর তার মধ্য়েই সনিয়া গান্ধীর আমন্ত্রণে বিরোধী জোটের বৈঠকে অংশ নিতে বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। তৃণমূল সুপ্রিমোকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা দক্ষিণের রাজ্যের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার। যিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই জাতীয় রাজনীতিতে পরিচিত। বিহারের পর কর্ণাটক, দ্বিতীয় বৈঠকে…

Read More

জোটের মিটিংয়ের আগে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা মমতার, নতুন নাটক? খোঁচা সিপিএমের
জোটের মিটিংয়ের আগে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা মমতার, নতুন নাটক? খোঁচা সিপিএমের

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পটনায় আগামী ২৩ জুন বিরোধী জোট নিয়ে বড় মাপের মিটিং। তার আগে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মমতার। তবে কি জোট মিটিংয়ের আগে ক্ষেত্র তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ৫৩ বছরে পড়লেন রাহুল গান্ধী। আর সেই শুভদিনে রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, রাহুল গান্ধীজিকে অন্তর থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা…

Read More

‘ভারতে গণতন্ত্র ধাক্কা খেলে প্রভাব সারা বিশ্বে’, আর কী হবে? বললেন রাহুল
‘ভারতে গণতন্ত্র ধাক্কা খেলে প্রভাব সারা বিশ্বে’, আর কী হবে? বললেন রাহুল

নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রব্যবস্থা পরিচালনা হচ্ছে ভারতে, যা বিশ্বের বাকি দেশগুলির কাছে বিস্ময়ের বিষয়। সেই ভারতেই গণতান্ত্রিক পরিকাঠামো ধূলিসাৎ হচ্ছে বারবার অভিযোগ তুলছে কংগ্রেস এবং বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার আমেরিকায় দাঁড়িয়ে সেই বিষয়টি টেনে আনলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তাঁর মতে, ভারতীয় গণতন্ত্র সারা বিশ্বের জন্য ভাল বিষয়। ভারতের গণতন্ত্র মুখ থুবড়ে পড়লে তার প্রভাব সারা বিশ্বে পড়বে বলে দাবি রাহুলের। পাশাপাশি এমন ঘটনা ঘটলে তা আমেরিকার জাতীয় স্বার্থের জন্যও…

Read More

‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের
‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: নয়া সংসদভবনের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব সকাল থেকে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয়, সেই অনুষ্ঠান আগেই বয়কট করেছে কংগ্রেস। নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)।  গণতন্ত্রের পীঠস্থানের উদ্বোধনকে প্রধানমন্ত্রী রাজ্যাভিষে ভাবছেন বলে তোপ দাগলেন রাহুল (New Parliament Building)। ট্যুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন রাহুল রবিবার নয়া সংসদভবনের উদ্বোধন করেছেন মোদি। হোম-যজ্ঞ, পুজো, আরতি সেরে ‘সেঙ্গল’ হাতে নেন প্রথমে। তার পর লোকসভায় তার প্রতিষ্ঠা করেন।…

Read More

কাজের খতিয়ান দীর্ঘ, তা-ও সঙ্কটে রাজস্থান কংগ্রেস, মাথাব্যথার কারণ গহলৌত-সচিন দ্বৈরথ
কাজের খতিয়ান দীর্ঘ, তা-ও সঙ্কটে রাজস্থান কংগ্রেস, মাথাব্যথার কারণ গহলৌত-সচিন দ্বৈরথ

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে বাকি আর কয়েক মাস (Rajasthan Assembly Elections 2023)। তার আগেও রাজস্থান কংগ্রেসে (Rajasthan Congress) সঙ্কট। ফের সেখানে অশোক গহলৌত (Ashok Gehlot) বনাম সচিন পায়লট (Sachin Pilot) দ্বন্দ্ব হাওয়া পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সেখানে একদিনের অনশন এবং ধর্না ঘোষণা করেছেন সচিন। আর তাতেই রাজস্থান কংগ্রেসের ফাটল আরও চওড়া হচ্ছে। কারণ সরকারি দুর্নীতির বিরুদ্ধে অনশনে বসার ঘোষণা করে সচিন আদতে গহলৌত-সরকারকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। একদিনের অনশনে বসছেন সচিন পায়লট গহলৌত সরকারের বিরুদ্ধে যদিও দুর্নীতির অভিযোগ…

Read More

‘‌মমতাজিকে জিজ্ঞাসা করুন, রাহুলের দ্বারা কিছু হবে, না হবে না?’‌ খোঁচা সম্বিতের
‘‌মমতাজিকে জিজ্ঞাসা করুন, রাহুলের দ্বারা কিছু হবে, না হবে না?’‌ খোঁচা সম্বিতের

আজ, সোমবার কলকাতার দলীয় অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আর বাংলায় পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া বাক্যবাণ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আজ সল্টলেকের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যের মূল নিশানা ছিলেন রাহুল গান্ধী। আর তাতেই বাংলার মুখ্যমন্ত্রী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠিক করেছেন তিনি কোন পক্ষে আছেন? বারবার মত বদল করেন তিনি বলে অভিযোগ সম্বিত পাত্রের। ঠিক কী বলেছেন সম্বিত?‌ এদিকে…

Read More