Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, কে তিনি?
এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু,  কে তিনি?

নয়াদিল্লি: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ২০জনের নাম নিয়ে আলোচনা হয়েছে, জানালেন জেপি নাড্ডা। তারপরেই দ্রৌপদী মুর্মুর নামে সিলমোহর। ওড়িশার মন্ত্রী ছিলেন দ্রৌপদী মুর্মু। দলিতের পর রাষ্ট্রপতির নির্বাচনে এই প্রথম আদিবাসী প্রার্থী। পেশায় শিক্ষিকা ছিলেন দ্রৌপদী মুর্মু। রাজনৈতিক কেরিয়ার: ২০০৪: ওড়িশার রাইরঙ্গপুর থেকে বিজেপি বিধায়ক হন দ্রৌপদী ২০০৬: ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন দ্রৌপদী ২০০৭: সেরা বিধায়ক হিসেবে পুরস্কৃত করে ওড়িশা বিধানসভা নাম ঘোষণা করেই বিরোধীদের দিকে আক্রমণ শানালেন বিজেপি সর্বভারতীয়…

Read More

সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার!
সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার!

#কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাত বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হল। গত সোমবার স্পিকার জানিয়েছেন, সাসপেনশন প্রত্যাহারের আবেদনে পদ্ধতিগত ত্রুটি আছে। তাই তা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে বিধানসভা গেটের বাইরে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। বুধবার পর্যন্তও বিষয়টি ঝুলেই ছিল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রস্তাব বা মোশন এলে আলোচনা করে বিষয়টি মিটিয়ে দেওয়া যেত। অবশেষে বিজেপির তরফে ফের আবেদন করা হলে সাসপেনশন প্রত্যাহারের কথা জানান স্পিকার। এবারের অধিবেশনে পেশ হয়ে চলেছে একাধিক…

Read More

রাজ্যপালের বদলে আচার্য মুখ্যমন্ত্রী! সোমবার বিধানসভায় বিল পেশ
রাজ্যপালের বদলে আচার্য মুখ্যমন্ত্রী! সোমবার বিধানসভায় বিল পেশ

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শিক্ষা সহ অন্যান্য দফতরের অধীনস্ত সব বিশ্ববিদ্যালয়ে (University Chancellor), রাজ্যপালের (Jagdeep Dhankhar) বদলে আচার্যর আসনে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর প্রস্তাবে আগেই সায় দিয়েছে মন্ত্রিসভা। সূত্রের খবর, আগামীকাল বিধানসভায় (West Bengal Assembly) পেশ হতে পারে রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল। সমালোচনায় সরব বিরোধী থেকে বিদ্বজ্জনেরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সোমবার বিধানসভা সিদ্ধান্ত গৃহীত হতে পারে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে তৃণমূল সরকার। রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যর আসনে…

Read More

‘SP-কে বলির পাঁঠা করা হয়’, হাওড়া কাণ্ডে লাভলির স্বামীকে নিয়ে বিস্ফোরক সুকান্ত
‘SP-কে বলির পাঁঠা করা হয়’, হাওড়া কাণ্ডে লাভলির স্বামীকে নিয়ে বিস্ফোরক সুকান্ত

মেয়ো রোডে গান্ধী মূর্তি পাদদেশে বিক্ষোভ অবস্থানে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন এই গোটা ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও পুলিশ প্রশাসনকে দুষলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘এসপি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে নির্দেশ দিলে আধ ঘণ্টার মধ্যে সব নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তিনি। তবে মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেননি। পরে সেই এসপিকে বলির পাঁঠা করা হয়।’ উল্লেখ্য, হাওড়ায় অশান্তির মধ্যে পুলিশের শীর্ষস্তরে রদবদল করে রাজ্য সরকার। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার পদে আইপিএস প্রবীণকুমার ত্রিপাঠীকে বসানো হয়। আইপিএস স্বাতী ভাঙ্গালিয়াকে হাওড়া…

Read More

নূপুর শর্মার নামে এফআইআর দিল্লি পুলিশের, আর কার কার নাম?
নূপুর শর্মার নামে এফআইআর দিল্লি পুলিশের, আর কার কার নাম?

নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জেরে এবার সাসপেন্ডেড বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)। হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে দেশে-বিদেশ কড়া সমালোচনার মুখে পড়ে ভারত (India)। আরব দুনিয়ার দেশ এবং মুসলিম দুনিয়ার প্রবল সমালোচনার মুখে পড়ে ভারত সরকার। তার জেরে ভারতকে বিশ্বমঞ্চে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়তে হয়। ইতিমধ্যেই ওই ঘটনার প্রসঙ্গ তুলে ভারতে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়দা। কোন এফআইআর: সূত্রের খবর, ২টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। একটিতে বিজেপির প্রাক্তন মুখপাত্র…

Read More

Mukul Roy: কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব, মুকুল প্রসঙ্গে জানালেন শুভেন্দু
Mukul Roy: কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব, মুকুল প্রসঙ্গে জানালেন শুভেন্দু

‌মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের আদালতে যাওয়ার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকালই তিনি প্রধান বিচারপতির কাছে যাবেন। বিধানসভার অধ্যক্ষ যখন মুকুল রায়কে নিয়ে নিজের অবস্থানের কথা জানাচ্ছেন, তখন ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শুভেন্দুবাবু। অধ্যক্ষের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, ‘‌এই বিষয়টি নিয়ে হাই কোর্ট, সুপ্রিম…

Read More