Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঘুরে দাঁড়াল ‘লোকমত’ পত্রিকা, নতুন করে প্রকাশিত হল ফরওয়ার্ড ব্লকের মুখপাত্র
ঘুরে দাঁড়াল ‘লোকমত’ পত্রিকা, নতুন করে প্রকাশিত হল ফরওয়ার্ড ব্লকের মুখপাত্র

#কলকাতা: বেশ কিছুদিন বন্ধ ছিল। ফের ঘুরে দাঁড়াল ‘লোকমত’ পত্রিকা। ফরওয়ার্ড ব্লকের মুখপাত্র। আপাতত মাসিক পত্রিকা হিসেবেই প্রকাশিত হবে এই পত্রিকা। ভবিষ্যতে এটাকে ডিজিটাল পত্রিকা করার দিকে এগোচ্ছে ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “ফরওয়ার্ড ব্লকের বাংলা মুখপাত্র লোকমত আমাদের রাজ্য বহুদিনই চালু হয়েছিল। এমন দিন গেছে নিয়মিত কাগজ বের করা যায়নি। আবার এমন দিনও গেছে সাপ্তাহিক কাগজ বেরিয়েছে। সবটাই করতেন অশোক ঘোষ। কোনও পার্টিকে সংগ্রামী পার্টিতে পরিণত করা যায় না। যতক্ষণ না পর্যন্ত তার ধারাবাহিক পত্রিকা…

Read More

আরজিকর হাসপাতাল মামলায় সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরব স্টুডেন্ট ফোরাম
আরজিকর হাসপাতাল মামলায় সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরব স্টুডেন্ট ফোরাম

আরজিকর হাসপাতাল নিয়ে মামলায় সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ডাক্তারি পড়ুয়ারা। হাসপাতালের স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে একটি ফলকনামা জমা দেওয়া হয়েছে। আদালতে সেই হলফনামায় সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে স্টুডেন্ট ফোরাম। তাদের বক্তব্য, সিনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনকে ভুল পথে চালিত করেছিল। সেই কারণে আরজিকর হাসপাতালে স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয়েছিল বলে দাবি জানিয়েছে স্টুডেন্ট ফোরাম। একইসঙ্গে এর জন্য হলফনামায় ক্ষমা চেয়েছে স্টুডেন্ট ফোরাম। হলফনামায় স্টুডেন্ট ফোরাম শান্তনু সেন, কৌশিক চাকী-সহ বেশ কয়েকজন প্রবীণ চিকিৎসকে বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের বক্তব্য,…

Read More

মহিলার যৌন নির্যাতনের ঘটনায় আইনজীবীকে মামলা তুলে নিতে চাপ! CID তদন্তের নির্দেশ
মহিলার যৌন নির্যাতনের ঘটনায় আইনজীবীকে মামলা তুলে নিতে চাপ! CID তদন্তের নির্দেশ

কসবায় এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলা তুলে নেওয়ার জন্য মহিলার আইনজীবীকে এক পুলিশ আধিকারিক চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোন সিআইডি অফিসার এই ঘটনার তদন্ত করবেন তা সিআইডির ডিআইজিকে ঠিক করতে হবে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। একইসঙ্গে অভিযুক্ত ২ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার বয়ান অনুযায়ী, ওই মহিলা পাটুলির বাসিন্দা। তিনি কসবা থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। মহিলা এই…

Read More

নির্দেশিকা অনুযায়ী অতিথি অধ্যাপককে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে: হাইকোর্ট
নির্দেশিকা অনুযায়ী অতিথি অধ্যাপককে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে: হাইকোর্ট

রাজ্যের কলেজগুলির অতিথি অধ্যাপকদের বেতন কাঠামো নির্দিষ্ট করার জন্য নির্দেশিকা জারি করেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সেইমতো সমস্ত কলেজগুলিকে কর্মরত অতিথি অধ্যাপকদের নামের তালিকা জমা দিতে বলেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। কিন্তু, পশ্চিম মেদিনীপুরের একটি কলেজ অতিথি অধ্যাপকের নাম পাঠায়নি। যার ফলে ওই অধ্যাপক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। উচ্চ শিক্ষা দফতর থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই অধ্যাপক। অবশেষে আইনি লড়াইয়ে জয়ী হলেন গোপাল অধিকারী নামে ওই…

Read More