U/A ছাড়পত্র পেল ‘ফাইটার’, রামমন্দিরে অনুদান ‘হনুম্যান’ নির্মাতাদের, বিনোদনের সারাদিন
কলকাতা: মুক্তির অপেক্ষায় ‘ফাইটার’ (Fighter) ছবিটি, তার আগে একাধিক দৃশ্যে চলল কাঁচি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হনুম্যান’ (HanuMan) ছবির নির্মাতারা ২.৬ কোটি টাকা অনুদান করলেন রামমন্দিরে (Ram Mandir)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত একাধিক তারকা সোমবার, ২২ জানুয়ারি, প্রাণপ্রতিষ্ঠা হবে অযোধ্যার রামমন্দিরে। দেশের একাধিক নামী প্রথম সারির ব্যক্তিত্বরা আমন্ত্রিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Bollywood Star Amitabh Bachchan), শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি…










