Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রাক্তনীদের বৃত্তিতে বিদেশে ইন্টার্নশিপ করবে খড়গপুর আইআইটি’র ১০ পড়ুয়া
প্রাক্তনীদের বৃত্তিতে বিদেশে ইন্টার্নশিপ করবে খড়গপুর আইআইটি’র ১০ পড়ুয়া

পশ্চিম মেদিনীপুর: খড়গপুর আইআইটি-এর ১০ জন পড়ুয়া পেল সম্মানজনক বৃত্তি। গুরু কৃপা ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের এই বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। এর ফলে আইআইটি’র বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বিদেশের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। খড়গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, কানাডা, জার্মানির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ইন্টার্নশিপের সুযোগ পাবে পড়ুয়ারা। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, কৃতি ১০ জন শিক্ষার্থীর জন্য মোট ৪৫ হাজার ডলার বরাদ্দ করেছে গুরু কৃপা ফাউন্ডেশন। উল্লেখ্য, খড়গপুর আইআইটি’র…

Read More

IIT খড়গপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের ধারা যোগ করার কথা ভাবছে হাইকোর্ট
IIT খড়গপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের ধারা যোগ করার কথা ভাবছে হাইকোর্ট

আইআইটি খড়গপুরের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুর ঘটনায় প্রথম থেকে খুনের অভিযোগ করে আসছে তাঁর পরিবার। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট খুনের ধারা যোগ করার কথা ভাবছে। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। মামলার সময় তিনি এই ঘটনায় খুনের শাস্তির ধারা ৩০২ যোগ করার কথা উল্লেখ করেন। এক্ষেত্রে কেউ অপরাধী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। কলকাতা হাইকোর্ট ফয়জানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মতো এসএসকেএম হাসপাতালে তাঁর…

Read More

পড়ুয়াদের গরমে স্বস্তি দিতে চিন্তাতীত উদ‍্যোগ আইআইটি খড়গপুরের
পড়ুয়াদের গরমে স্বস্তি দিতে চিন্তাতীত উদ‍্যোগ আইআইটি খড়গপুরের

খড়গপুর: তীব্র দাবদাহের কারণে বন্ধ রাজ‍্যের স্কুল-কলেজ। কিন্তু আইআইটি খড়গপুরে চলছে ফাইনাল সেমেস্টার পরীক্ষা আর সেই সময় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত যেন না ঘটে তার জন‍্য বিশেষ বব‍্যস্থা নিল আইআইটি খড়গপুর কর্ত‍ৃপক্ষ। ফাইনাল সেমেস্টার পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য এসি ঘর দেওয়া হল । ডিন অফিস থেকে বুধবার শিক্ষার্থীদের একটি ইমেল করে এসি রুমের একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। ইমেলে শিক্ষার্থীদের একটি তালিকা রয়েছে। প্রতিটি নামের বিপরীতে স্লট উল্লেখ করা হয়েছে। কে কখন কোন এসি…

Read More

আইআইটি খড়্গপুরে চালু হবে ‘ভার্চুয়াল রিয়েলিটি’! গবেষণা হবে আরও উন্নত
আইআইটি খড়্গপুরে চালু হবে ‘ভার্চুয়াল রিয়েলিটি’! গবেষণা হবে আরও উন্নত

খড়্গপুর: করোনার সময় অনলাইন পড়াশোনার আগ্রহ বেড়েছে। এবার গবেষণার ক্ষেত্রেও অনলাইন পদ্ধতি চালু করতে চলেছে খড়্গপুর আইআইটি। গবেষণার মানোন্নয়নে উচ্চশিক্ষায় এবার ‘ভার্চুয়াল রিয়েলিটি’ প্রযুক্তির প্রয়োগে উদ্যোগী আইআইটি খড়্গপুর। ‘ভার্চুয়াল রিয়েলিটি’ বা ভি.আর প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইআইটি খড়্গপুর। হরিয়ানার গুরগ্রামের একটি শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট-আপ সংস্থার সঙ্গে সহযোগী হয়েছে আইআইটি খড়্গপুর । প্রতিষ্ঠানের ‘আইভার ল্যাব’ গুরগাঁওয়ের শিক্ষা প্রযুক্তি সংস্থা ‘আইএক্সার ল্যাবস’-এর সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে। জানা যাচ্ছে, আধুনিক এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিভিল, মেকানিক্যাল,…

Read More

স্কটল্যান্ডের এডিনবার্গের সঙ্গে খড়গপুর আইআইটির চুক্তি, এই সুযোগগুলো পাওয়া যাবে
স্কটল্যান্ডের এডিনবার্গের সঙ্গে খড়গপুর আইআইটির চুক্তি, এই সুযোগগুলো পাওয়া যাবে

পশ্চিম মেদিনীপুর: খড়গপুর আইআইটির মুকুটে নতুন পালক। বিশ্ব বিখ্যাত এডিনবার্গ ইউনিভার্সিটির সঙ্গে মৌ স্বাক্ষর (Memorandum of Understanding) হল খড়গপুরের। ফলে এবার থেকে পাঠ্যক্রম, গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে নানান পরিষেবা প্রদানে স্কটল্যান্ডের এই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একসঙ্গে কাজ করবে খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটির পক্ষে অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় এবং এডিনবার্গ ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক নেইল রবার্টসনের উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইআইটি সূত্রে খবর, এই মৌ স্বাক্ষরিত হওয়ার ফলে স্কটল্যান্ডে অবস্থিত এডিনবার্গ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পাঠদান, শিক্ষাক্ষেত্রে নানান আবিষ্কার ও গবেষণামূলক বহু…

Read More

৩৪ সংস্থার চাকরির বন্যা আইআইটি খড়গপুরে, ২.৫ কোটি টাকার সুযোগ পড়ুয়াকে!
৩৪ সংস্থার চাকরির বন্যা আইআইটি খড়গপুরে, ২.৫ কোটি টাকার সুযোগ পড়ুয়াকে!

#পশ্চিম মেদিনীপুর: চাকরির বন্যা আইআইটি খড়গপুরে (IIT Kharagpur)। কোটি টাকা বেতনের চাকরির সুযোগ একাধিক ছাত্রছাত্রীকে। তাঁদেরই মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকা বেতনের চাকরি পেলেন এক পড়ুয়া। ক্যাম্পাসিংয়ের (প্লেসমেন্ট সেশনের) প্রথম দিনে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৭৬০টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) পেয়েছেন বলে জানা গিয়েছে আইআইটি সূত্রে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অর্থাৎ ক্যাম্পাসিংয়ের প্রথম দিন ১৬টি আন্তর্জাতিক অফার পেয়েছেন পড়ুয়ারা। এর মধ্যে, ২ জন পেয়েছেন বছরে কোটি টাকার (CTC) চাকরির অফার। সর্বোচ্চ ২ কোটি ৬০ লক্ষ টাকার (CTC) অফার পেয়েছেন এক পড়ুয়া। প্রসঙ্গত…

Read More

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, ইনফোসিস পুরস্কারে ভূষিত অধ্যাপক
আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, ইনফোসিস পুরস্কারে ভূষিত অধ্যাপক

পশ্চিম মেদিনীপুর: আইআইটি খড়্গপুর এর মুকুটে যুক্ত হল নতুন পালক। ‘ইনফোসিস পুরস্কার ২০২২’ পেলেন আইআইটি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ পেয়েছেন এই বাঙালি অধ্যাপক। ফ্লুইড মেকানিক্স, ইন্টারফেসিয়াল ফেনোমেনা এবং মাইক্রো ও ন্যানো স্কেলে ইলেক্ট্রোমেকানিক্সের ব্যাখ্যার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সেন্সিং, ডায়াগনস্টিকস এবং থেরাপিউটিকসের ক্ষেত্রে স্বল্পমূল্যের চিকিৎসা ডিভাইস তৈরি করতে সাহায্য করেন। তাঁর এই উদ্ভাবন দেশের…

Read More

এশিয়ার সেরাদের তালিকায় ভারতের ৭টি প্রতিষ্ঠান, রয়েছে রাজ্যের খড়গপুর আইআইটি
এশিয়ার সেরাদের তালিকায় ভারতের ৭টি প্রতিষ্ঠান, রয়েছে রাজ্যের খড়গপুর আইআইটি

#শঙ্কর রাই, পশ্চিম মেদিনীপুর: ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং’ (QS Asia University Rankings)- এর বিচারে উচ্চতর এবং কারিগরি শিক্ষায় এশীয় সেরাদের তালিকায় জায়গা করে নিল ভারতের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)-ও। রাজ্যের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এই তালিকায় দেশের সেরা সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আইআইটি মুম্বই (IIT Bombay)। এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মুম্বই রয়েছে ৪০তম স্থানে। গত বছরের তুলনায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তালিকায় দু’ধাপ…

Read More

আইআইটি-তে চাকরির টোপ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত ৪ অভিযুক্ত
আইআইটি-তে চাকরির টোপ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত ৪ অভিযুক্ত

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার (fraud) অভিযোগ। গত রাতে খড়্গপুর টাউন থানায় প্রতারক (fraudstar) তথা ব্ল্যাকমেলারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক পড়ুয়া। তার পরেই চার অভিযুক্তকে এক হোটেল থেকে গ্রেফতার (arrest) করা হয়। কী ভাবে প্রতারণা? প্রতারিত ছয় পড়ুয়ার অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ানের পদে নিয়োগ করা হবে বলে শুভাশিস দাস ও ভিকি হাজারি নামে দুজন  টোপ…

Read More