Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট কংগ্রেসের সাংসদের? দাবি নিশিকান্তের, রেকর্ড যা বলছে…
মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট কংগ্রেসের সাংসদের? দাবি নিশিকান্তের, রেকর্ড যা বলছে…

কলকাতা: টাকার বিনিময়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলের অভিযোগে লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মহিষ্কারের সুপারিশ করল সংসদের নীতি কমিটি। তাঁর সাংসদ পদ বাতিল করতে লোকসভার সাংসদ ওম বিড়লার কাছে সুপারিশপত্র জমা পড়ছে আগামী কালই। নীতি কমিটির বৈঠকে ৬:৪ ভোটে মহুয়ার বিরুদ্ধে তৈরি ওই খসড়া রিপোর্টে সিলমোহর পড়েছে বলে খবর। তৃণমূল সাংসদের বিরুদ্ধে কে ভোট দিলেন, পক্ষেই বা কে ভোট দিলেন, জানা গেল তা-ও। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের পাঁচ জন…

Read More

শাড়ি পরেই ফুটবলে লাথি, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতি ছাড়িয়ে খেলার মাঠে গোল মহুয়ার
শাড়ি পরেই ফুটবলে লাথি, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতি ছাড়িয়ে খেলার মাঠে গোল মহুয়ার

কলকাতা: তাঁকে নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। বাংলাতেও তার আঁচ এসে পৌঁছেছে। কিন্তু এত কিছুর মধ্যে কী করছেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)? সোশ্য়াল মিডিয়ায় কাটাছেঁড়ার দিকে তাকিয়ে বসে নেই তিনি মোটেই। বরং শীতের আমেজ গায়ে মেঘে ফুটবলে পা চালালেন তিনি, তার একঝলক চোখে পড়ল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেই। একদিকে লোকপাল তাঁর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছে, অন্য দিকে সংসদের নীতি কমিটিও তাঁর সাংসদপদ বাতিলের সুপারিশ করেছে। শীতকালীন অধিবেশনে স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়তে চলেছে…

Read More

বদলি বিডিও, বিদায়ী মঞ্চে কান্না তৃণমূল বিধায়কের ! খোঁচা বিরোধীদের
বদলি বিডিও, বিদায়ী মঞ্চে কান্না তৃণমূল বিধায়কের ! খোঁচা বিরোধীদের

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : বিডিওর বদলিতে বিধায়কের চোখে জল ! নন্দকুমারের বিডিওর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে কেঁদে ভাসালেন তৃণমূল বিধায়ক। সেই ছবি সামনে আসতেই একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি ও সিপিএম। সরকারি নির্দেশে বদলি হয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও শানু বক্সি। মঙ্গলবার বিকেলে ছিল তাঁর বিদায় সম্বর্ধনা। আর সেই অনুষ্ঠানেই বিডিও পরিবর্তনে অশ্রু স্রোতে ভেসে গেলেন শাসক দলের বিধায়ক সুকুমার দে। তৃণমূল বিধায়ককে কাঁদতে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েন বিদায়ী বিডিও। সরকারি নিয়মে বদল, তাতে এভাবে কেন কান্না ? আবেগপ্রবণ তৃণমূলের…

Read More

জমি অধিগ্রহণ পর্বে বিশেষ চুক্তি, যে শর্ত সামনে রেখেই ক্ষতিপূরণ দাবি টাটাদের
জমি অধিগ্রহণ পর্বে বিশেষ চুক্তি, যে শর্ত সামনে রেখেই ক্ষতিপূরণ দাবি টাটাদের

কলকাতা: শিল্প না হওয়ায় টাটারা চলে গিয়েছেন অনেক আগেই। কিন্তু দেড় দশক পরও সিঙ্গুর ক্ষত দগদগে বঙ্গ রাজনীতিতে। আরবিট্রাল ট্রাইব্যুনাল টাটাদেপ ক্ষতিপূর্ণ দেওয়ার নির্দেশ দেওয়ায়, সেই ক্ষত আরও প্রকট হয়ে ধরা দিতে শুরু করেছে। দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছে একদিকে। অন্য দিকে, বিপুল অঙ্কের ক্ষতিপূরণ কী করে দেওয়া হবে, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানানো হবে কিনা, সেই নিয়েও চলছে আলোচনা, তর্ক-বিতর্ক। কিন্তু সুপ্রিম কোর্ট ইচ্ছের বিরুদ্ধে জমি অধিগ্রহণকে বেআইনি বলে রায় দেওয়ার পরও কোন যুক্তিতে ক্ষতিপূরণ চাইছে টাটারা, তার নেপথ্যেও…

Read More

আদানিকে আক্রমণ করলে আঁচ তো লাগবেই, মহুয়ার পাশে শোভনদেব
আদানিকে আক্রমণ করলে আঁচ তো লাগবেই, মহুয়ার পাশে শোভনদেব

উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী: ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। টাকার বিনিময়ে আদানিদের নিয়ে প্রশ্ন তোলা অভিযোগের প্রেক্ষিতে ইস্যুতে মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়ালেন রাজ্যের আর এক মন্ত্রী। নিজের অবস্থানে অনড় থেকে সুর চড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদও। একই সঙ্গে দল পাশেই আছে বলে দাবি করেছেন মহুয়া।  যদিও সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। টাকার বিনিময়ে মহুয়া সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। সেই নিয়ে সংঘাত লাগাতার বেড়েই চলেছে। মঙ্গলবারও…

Read More

মহুয়ার আর্জিতে সায় নীতি কমিটির, ৩১ অক্টোবর নয়, ২ নভেম্বর হাজিরার নির্দেশ
মহুয়ার আর্জিতে সায় নীতি কমিটির, ৩১ অক্টোবর নয়, ২ নভেম্বর হাজিরার নির্দেশ

নয়াদিল্লি: টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আরও সময় দিল সংসদের নীতি কমিটি। তৃণমূল সংসদের আর্জি মেনে তাঁকে আগামী ২ নভেম্বর হাজির হতে বলা হয়েছে (Cash for Query Allegations)। এর আগে ৩১ অক্টোবর হাজির হতে বলা হয়। কিন্তু পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকায়, আরও ক’দিন সময় চেয়েছিলেন মহুয়া। তাঁর সেই আর্জি মেনে নিল সংসদের নীতি কমিটি। (Parliament Ethics Committee) ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে মোটা টাকা এবং দামি উপহারের পরিবর্তে…

Read More

‘কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ’, বিজেপি থেকে তৃণমূলে হরকালী
‘কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ’, বিজেপি থেকে তৃণমূলে হরকালী

পূর্ণেন্দু সিংহ, সৌমিত্র রায়, কলকাতা: লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েক মাস। এখন থেকেই তার প্রচার-প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই জোর ধাক্কা খেল বঙ্গ বিজেপি (BJP)। কারণ তৃণমূলে যোগ দিলেন তাদের বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার (Harakali Protiher)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগে যখন তপ্ত রাজ্য রাজনীতি, ঠিক সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে জোড়াফুলের (TMC) পতাকা নিলেন হরকালী। বৃহস্পতিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন হরকালী। নিজে হাতে তাঁর গলায়…

Read More

দাগা খেয়েই মিথ্যে অভিযোগ, দাবি মহুয়ার, কে এই ‘প্রাক্তন’?
দাগা খেয়েই মিথ্যে অভিযোগ, দাবি মহুয়ার, কে এই ‘প্রাক্তন’?

কলকাতা: সংসদে দাঁড়িয়ে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তোলার পরই তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে সেই নিয়ে টানাপোড়েন চলছেই। এবার ‘দাগা খাওয়া প্রাক্তন’কেও কাঠগড়ায় তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নামে মিথ্যা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নিশিকান্তের সঙ্গে মহুয়ার টানাপোড়েন নতুন নয়। বিজেপি সাংসদ নিশিকান্ত নির্বাচনী হলফনামায় ভুয়ো ডিগ্রি দেখিয়েছিলেন বলে আগেই অভিযোগ করেছিলেন মহুয়া। লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিষয়টি খতিয়ে দেখতেও জানিয়েছিলেন। কিন্তু ‘দাগা খাওয়া প্রাক্তন’ বলে…

Read More

‘অলওয়েজ বি কালারফুল’, মদনকে দেখে আপ্লুত, মমতার মুখেও শোনা গেল ‘ওহ্ লাভলি’
‘অলওয়েজ বি কালারফুল’, মদনকে দেখে আপ্লুত, মমতার মুখেও শোনা গেল ‘ওহ্ লাভলি’

কলকাতা: রসে-বশে থাকেন বলে রাজনীতিতে ‘বদনাম’ রয়েছে তাঁর। আগের মতো দলে গুরুত্ব নেই বলেও শানা যায় প্রায়শই। কিন্তু মদন মিত্র (Madan Mitra) যে এখনও মমতার স্নেহধন্য, আবারও তার প্রমাণ মিলল। কারণ মন্ত্রিসভার বৈঠকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মদনের মুখে বিখ্যাত হওয়া ‘ওহ্ লাভলি’ শব্দবন্ধও শোনা গেল তাঁর মুখে। (Oh Lovely) পায়ে চোট লাগার দরুণ এই মুহূর্তে গৃহবন্দি হয়ে রয়েছেন মমতা। সেই অবস্থায় বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন। ভার্চুয়াল…

Read More

‘ফিরছে ঔপনিবেশিক কর্তৃত্ববাদ’, মোদি সরকারের খসড়া আইন পড়ে হতবাক মমতা
‘ফিরছে ঔপনিবেশিক কর্তৃত্ববাদ’, মোদি সরকারের খসড়া আইন পড়ে হতবাক মমতা

কলকাতা: পায়ে চোট লাগায় এই মুহূর্তে ঘরবন্দি হয়ে রয়েছেন তিনি। কালীঘাটের বাড়ি থেকেই আপাতত প্রশাসনিক কাজকর্ম সারছেন। সেই অবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংশোধনী আইন পড়ে কার্যতই চমকে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের খসড়া আইন পড়ে তিনি হতবাক বলে জানালেন সোশ্যাল মিডিয়ায়। (Bharatiya Nyaya Sanhita) বুধবার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘ভারতীয় দণ্ডবিধি, নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যে খসড়া তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তা পড়ছিলাম। তাতে নীরবে যেভাবে নাগরিক-স্বার্থ বিরোধী…

Read More