স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে সিনেপ্রেমীদের ভিড়, ‘ওয়েলকাম ৩’ ছবির ঘোষণা, বিনোদনের সারাদিন
কলকাতা: ৫৩ পূর্ণ করলেন বলিউডের তারকা অভিনেতা সেফ আলি খান। স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল বেশিরভাগ ভারতীয় ছবি। অবশেষে ঘোষণা করা হল ‘ওয়েলকাম ৩’-এর নাম ও মুক্তির তারিখ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। ৫৩ বছর পূর্ণ করলেন সেফ আলি খান আজ সেফ আলি খানের জন্মদিন (Happy Birthday Saif Ali Khan)। পূর্ণ করলেন ৫৩ বছর। বলিউডের ‘ছোটে নবাব’ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ, যাঁর অভিনয় দক্ষতা কয়েক দশক…










