Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
স্ত্রীর ‘প্রেমিক’কে বাড়িতে ডাকল স্বামী, তারপরই ভয়ঙ্কর কাণ্ড! গোটা ঘরজুড়ে রক্ত
স্ত্রীর ‘প্রেমিক’কে বাড়িতে ডাকল স্বামী, তারপরই ভয়ঙ্কর কাণ্ড! গোটা ঘরজুড়ে রক্ত

#মুর্শিদাবাদ: স্ত্রীর প্রেমিককে বাড়িতে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার জিনারা পাড়া এলাকায়। অভিযুক্ত স্বামী আতাউর রহমানকে আটক করেছে শক্তিপুর থানার পুলিশ। বুধবার সকালে শক্তিপুর থানার জিনারা পাড়ায় এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রুকসোনা বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকার ফিরদৌস শেখের। ওই ঘটনা জানতে পারায় কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। এদিন সকালে ফিরদৌসকে বাড়িতে ডেকে পাঠায় রুকসোনা বিবি। এরপরেই ঘর থেকে বেরিয়ে ধারালো হাসুয়া দিয়ে…

Read More

ফের মধ্যযুগীয় বর্বরতা! মাথার চুল কেটে নেওয়া হল ৩ মহিলার, লজ্জায় মুখ ঢাকল বর্ধমান
ফের মধ্যযুগীয় বর্বরতা! মাথার চুল কেটে নেওয়া হল ৩ মহিলার, লজ্জায় মুখ ঢাকল বর্ধমান

#বর্ধমান: রক্ষাকালী পুজোর চাঁদা চাইতে আসা তিন মহিলাকে মারধর করে তাঁদের  মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। কেন তিন মহিলাকে এভাবে হেনস্থা করা হল! জানা গিয়েছে, ছেলেধরা সন্দেহে তাঁদের মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই তিন মহিলার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের পক্ষ থেকে মহিলাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার…

Read More

প্রাণঘাতী সম্পত্তি, দুই ভাইয়ের মধ্যে বিবাদ! রক্তারক্তি কাণ্ডের পর পড়ে রইল লাশ
প্রাণঘাতী সম্পত্তি, দুই ভাইয়ের মধ্যে বিবাদ! রক্তারক্তি কাণ্ডের পর পড়ে রইল লাশ

#সবং: সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ, থামাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল কাকার ছেলের! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১ নং দেভোগ অঞ্চলের বাদলপুরের চকপলসা গ্রামে। মৃতের নাম হরিপদ শিট। বয়স ৫৯। উক্ত গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে হরিপদর জেঠুর দুই ছেলে মদন শীট ও ভোলানাথ শীটের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হয়। তারপরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই ভাই। সেইসময় মদন শীট তাঁর ভাই ভোলানাথ শিটকে মারধর করতে শুরু করেন।…

Read More

পানিহাটিতে প্রবল শোরগোল, গঙ্গার চরে উদ্ধার নলিকাটা দেহ! ‘খুনি’ ৪ বন্ধু
পানিহাটিতে প্রবল শোরগোল, গঙ্গার চরে উদ্ধার নলিকাটা দেহ! ‘খুনি’ ৪ বন্ধু

#উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বন্ধুদের মধ্যে মদ্যপান করাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার জেরে এক বন্ধুকে চার বন্ধু মিলে গলার নলি কেটে গঙ্গার মাটির চড়ে পুতে দেয়। চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। পানিহাটিতে এমন খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পি ভি গঙ্গার ঘাটে পাঁচ বন্ধু মিলে মদ্যপান করছিল। সেই সময় ভান্ডারী নামে এক বন্ধু চার বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। অশান্তি এমন শুরু হয়…

Read More

দাদুর গলা কেটে খুন নাবালক নাতির, মোড় ঘোরাতে দারুণ নাটক! হাড়হিম মালদা ক্রাইম
দাদুর গলা কেটে খুন নাবালক নাতির, মোড় ঘোরাতে দারুণ নাটক! হাড়হিম মালদা ক্রাইম

#মালদহ: দাদুকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে। ঘটনার দু’দিন পর অবশেষে পুলিশের জালে নাবালক স্কুলছাত্র। খুনের ঘটনা স্বীকার দ্বাদশ শ্রেণীর ছাত্রের। কীভাবে ও কেন খুন? ধৃত ছাত্রকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে বয়ান ক্যামেরাবন্দি করে পুলিশ। ধৃত নাতি মালদহ শহরের একটি নামী স্কুলের পড়ুয়া। ঘটনার তদন্তে এমন কিছু বিষয় উঠে এসেছে যা রীতিমতো অবাক করেছে তদন্তকারীদের। ছেলেই যে ‘খুনি’ তা জেনেও আড়াল করতে ঘটনা অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করেন বাবা। গত বৃহস্পতিবার রাতে পুরাতন মালদহ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় ৭০…

Read More

অস্ত্র নাকি টিউবওয়েলের হাতল! আউশগ্রামের নৃশংস হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত বাংলা
অস্ত্র নাকি টিউবওয়েলের হাতল! আউশগ্রামের নৃশংস হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত বাংলা

#বর্ধমান: টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে  আউশগ্রামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের আউশগ্রামের রেওড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম সাদেক শেখ (৩৮)। এই ঘটনায় চন্দন মেটে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন-সহ জেলা পুলিশের পদস্হ আধিকারিকরা। পেশায় কৃষক ছিলেন সাদেক শেখ। নিহতের ভাই সঞ্জয় শেখ জানান, এদিন বিকেলে তার দাদা সাব মার্সিবল পাম্পের…

Read More

ফের এটিএম জালিয়াতি, প্রাক্তন শিক্ষকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৫ হাজার!
ফের এটিএম জালিয়াতি, প্রাক্তন শিক্ষকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৫ হাজার!

#পূর্ব বর্ধমান: সাইবার জালিয়াতির শিকার হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। কাটোয়া শহরের হাড়ি হাটবাজার এলাকার বাসিন্দা তপন কুমার সার্বভৌম নামে ওই ব্যক্তিকে গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার অছিলায় তাঁর কাছে এটিএম কার্ডের তথ্য জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা তুলে নিয়েছে সাইবার প্রতারকরা । দুর্গাপূজার ঠিক মুখেই অতগুলো টাকা হারিয়ে চরম বিপাকে পড়েছেন ওই ব্যক্তি। হাটবাজার এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক তপন কুমার সার্বভৌমর বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বছর খানেক আগে তিনি…

Read More

বাবার দ্বিতীয় বিয়ে, রাগে অগ্নিশর্মা ছেলে যা করল, শুনলে রাতের ঘুম উড়ে যাবে!
বাবার দ্বিতীয় বিয়ে, রাগে অগ্নিশর্মা ছেলে যা করল, শুনলে রাতের ঘুম উড়ে যাবে!

#হুগলি: বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি ছেলে। তার জেরেই শুরু হয় পারিবারিক বিবাদ। ক্রমেই সেই বিবাদ ভয়াবহতার রূপ ধারণ করে। এতটাই ভয়াবহ হয় যে ছেলের হাতে খুন হতে হয় বাবাকে। সৎ মা গুরুতরভাবে আহত হয়। ধারালো অস্ত্রের দিয়ে খুন করার চেষ্টা করে ছেলে। ঘটনার পর অভিযুক্ত পলাতক হলেও অবশেষে ধরা পড়ে পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হুগলির জিরাটে। স্থানীয় সূত্রে খবর, জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার বাড়িতেই চলতি মাসের ১ তারিখ ভাড়া আসে চন্দকান্ত সাহা…

Read More

পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি, গ্রেফতার ১
পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি, গ্রেফতার ১

#মিনাখাঁ: লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি পাচারের চক্রান্ত ফাঁস। কলকাতা বাসন্তী হাইওয়ের মালঞ্চ দক্ষিণ ঘরের কাছে রবিবার গভীর রাতে নাকা চেকিং চালানোর সময় গাড়ি থেকে বেশ কিছু বিদেশি পাখি উদ্ধার করে পুলিশ। তারপর ওই গাড়িচালক রফিকুল গাজিকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই সামনে আসে আসল গল্প। পুলিশ সূত্রে খবর, মিনাখাঁ থানার পুলিশ জানতে পারে বাংলাদেশের কোনও এক এজেন্টের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে ওই ব্যক্তি কলকাতায় নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মিনাখাঁর চৈতলের বাসিন্দা, রফিকুল গাজিকে গ্রেফতার করে মিনাখাঁ থানার…

Read More

শাসনে ২ ‘আল কায়দা’ জঙ্গি গ্রেফতার, ভাড়া থাকত কলকাতায়! জেরায় এল চাঞ্চল্যকর তথ্য
শাসনে ২ ‘আল কায়দা’ জঙ্গি গ্রেফতার, ভাড়া থাকত কলকাতায়! জেরায় এল চাঞ্চল্যকর তথ্য

#উত্তর ২৪ পরগণা: শাসন থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার দুই ব্যক্তি। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স দুই ব্যক্তিকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, ধৃত আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন,  ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। ধৃত দু’জনের কাছ থেকে মিলেছে জেহাদি বইপত্র। পুলিশের দাবি, দুই ব্যক্তির বিরুদ্ধে UAPA ধারা যুক্ত করে গ্রেফতার করা হয়েছে। মূলত নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার যোগ পেয়েছেন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সেরে গোয়েন্দাদারা। বুধবার…

Read More