Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন শিক্ষিকার, গার্ড দিতে এসে আচমকাই প্রসব যন্ত্রণা..
মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন শিক্ষিকার, গার্ড দিতে এসে আচমকাই প্রসব যন্ত্রণা..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024 ) গার্ড দিতে এসে প্রসব যন্ত্রণায় কাতর হলেন এক শিক্ষিকা (Teacher)। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া নারী শিক্ষা মন্দির স্কুলের।আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা।পরীক্ষা শুরু হতেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়।সেখানেই ওই শিক্ষিকা চিকিৎসাধীন।  মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা শিক্ষিকা জানান, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি তার শিক্ষকতার ডিউটি পালন করছিলেন।’ মাধ্যমিক পরীক্ষায় গতকালও গার্ড দিয়েছেন।আজও তিনি স্কুলে…

Read More

দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা
দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা

কলকাতা: মাধ্যমিকের (Madhyamik 2024) দ্বিতীয় দিনেও বিপত্তি। আজও পরীক্ষা শুরুর পর সোশাল মিডিয়ায় মাধ্যমিকের (Madhyamik 2024) প্রশ্নের ছবি। বাতিল করা হল ১২ জনের পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মালদা ও জলপাইগুড়ির ৩টি স্কুলের ১২ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। দ্বিতীয় দিনেও বিপত্তি: শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। আর মাধমিকের দ্বিতীয় দিনেও প্রথম দিনের পুনরাবৃত্তি। পরীক্ষা শুরুর পরই বাইরে চলে এল ইংরেজি প্রশ্নের কয়েকটি পাতার প্রতিলিপি। এই ঘটনায় এবার  চক্রান্তের তত্ত্ব খাড়া করল বোর্ড। পর্ষদ সূত্রে…

Read More

সোশালের নামে কলেজের টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের
সোশালের নামে কলেজের টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের

সন্দীপ সরকার, কলকাতা: সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা (TMCP Leader Dupes 4 Lakh Rupees)! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে (Ananda Mohan College) নেতার বিরুদ্ধে দলীয় কর্মীদেরই বিক্ষোভ! টাকা ফেরত চেয়ে টিএমসিপি নেতা বিবেক সিংহকে পরের পর চিঠি অধ্যক্ষের। টাকা ফেরতের কথা বলেও না দেওয়ার অভিযোগ রয়েছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ‘ফান্ডে’ আর টাকা না থাকায় আপাতত বন্ধ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূলের ছাত্র পরিষদই। কোনও টাকা আত্মসাৎ করিনি, দাবি অভিযুক্ত…

Read More

ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নয়া নিয়ম, বাধ্যতামূলক এরাজ্যের রেজিস্ট্রেশন
ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নয়া নিয়ম, বাধ্যতামূলক এরাজ্যের রেজিস্ট্রেশন

সন্দীপ সরকার, কলকাতা: বাংলায় বেসরকারি প্র্যাকটিস করতে হলে লাগবে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর। ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। চিকিৎসার গাফিলতির অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নিতেই এই বিধি, জানাল মেডিক্যাল কাউন্সিল। ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম: এবার রাজ্য সরকারের স্ক্যানার বেসরকারি হাসপাতালে কর্মরত ভিনরাজ্যের চিকিৎসকরা। বাংলায় চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক বলে জানাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ভিনরাজ্যের চিকিৎসকদের নিয়মে বাঁধতে নতুন বিধি আনতে চলেছে রাজ্য সরকার। তার প্রথম ধাপ হিসেবে…

Read More

গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি কলকাতা মেডিক্যালের সিসিইউ-তে
গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি কলকাতা মেডিক্যালের সিসিইউ-তে

সন্দীপ সরকার, কলকাতা: গুরুতর অসুস্থ কবীর সুমন (Kabir Suman Hospitalized)। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, হৃদরোগের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। সকাল ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিকেল পাঁচটায় সিসিইউ-তে রাখা হয় তাঁকে তিনি। ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন হৃদরোগ, ফুসফুস, মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। কেমন রয়েছেন?  হাসপাতাল সূত্রে খবর, সঙ্গীতশিল্পীর ফুসফুসে জল জমেছে। শ্বাসকষ্ট-ও রয়েছে তাঁর। হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও…

Read More

‘দল টিকিট না দিলেও বোলপুর লোকসভা থেকেই লড়ব’, ফের বিস্ফোরক অনুপম
‘দল টিকিট না দিলেও বোলপুর লোকসভা থেকেই লড়ব’, ফের বিস্ফোরক অনুপম

বোলপুর: এবার কি নির্দল হয়েই ভোটে লড়ার ভাবনা ‘বিদ্রোহী’ অনুপমের (Anupam Hazra As Independent Candidate)? ‘দল টিকিট না দিলেও বোলপুর লোকসভা (Bolpur Lok Sabha Constituency) থেকেই লড়ব। ভোটে দাঁড়ানোর জন্য দলের দরকার হয় না’, নাম না করে ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে আক্রমণ পদ-হারা অনুপম হাজরার। আরও বললেন, ‘দলের কেউ কেউ পার্টি ফান্ডকে নিজের ফিক্সড ডিপোজিট করতে ভোটে দাঁড়ান। বছরের পর বছর ভোটে দাঁড়ায়, হেরেও যায়, কিন্তু বুথ স্তরের কর্মীরা মার খেয়েও পাওনা পান না।’ ফের বিস্ফোরক দাবি অনুপমের। প্রেক্ষাপট……

Read More

‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর, বললেন..
‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর, বললেন..

বর্ধমান: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা মমতার।এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘১৩ লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা দুয়ারে সরকার করেছিলাম। আপনারা অনেকেই নাম লিখিয়েছিলেন। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবায় আপনারা অনেকে লিখেছিলেন , আমরা সবকিছুতেই নজর রেখেছি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, এবং সরাসরি মুখ্যমন্ত্রী-তে আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকে,…

Read More

‘হাসপাতালেই বন্ধ ঘরে মারধর..’, কলকাতা মেডিক্য়ালে র‍্যাগিংকাণ্ডে জমা পড়ল রিপোর্ট
‘হাসপাতালেই বন্ধ ঘরে মারধর..’, কলকাতা মেডিক্য়ালে র‍্যাগিংকাণ্ডে জমা পড়ল রিপোর্ট

ঝিলম করঞ্জাই,কলকাতা: এখনও যাদবপুরকাণ্ডের মেলাইনি রেশ। তারই মাঝে সম্প্রতি মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। আর এবার কলকাতা মেডিক্য়াল কলেজের (Calcutta Medical College) র‍্যাগিংয়ের অভিযোগের ঘটনায় অধ্য়ক্ষের কাছে রিপোর্ট জমা দিল তদন্ত কমিটি। সূত্রের খবর, মেডিক্য়াল কলেজের উপাধ্য়ক্ষ অঞ্জন অধিকারীর নেতৃত্বে গঠিত কমিটি তদন্তে অভিযোগের সত্য়তা পেয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে অ্য়ান্টি র‍্যাগিং কমিটি (Anty-Ragging Committee) । সম্প্রতি মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে।অর্থোপেডিক বিভাগের দ্বিতীয় বর্ষের দুই জুনিয়র চিকিৎসকের…

Read More

‘মনে হচ্ছে ব্রিটিশ বা বাম আমল ভাল ছিল’ শাসকের বিরুদ্ধে মুখ খুলে একঘরে! অভিযোগ তাপস পালের পরিবারের
‘মনে হচ্ছে ব্রিটিশ বা বাম আমল ভাল ছিল’ শাসকের বিরুদ্ধে মুখ খুলে একঘরে! অভিযোগ তাপস পালের পরিবারের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শাসকের বিরুদ্ধে মুখ খুলতেই তাপস পালের (Late Tapas Paul) পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ। বাড়িতে পুলিশ ডেকে অভিযোগ তাপস পালের স্ত্রী ও মেয়ের। সাহায্যের জন্য রাজ্যের এক মন্ত্রীকে ফোন করলেও তিনি ধরেননি বলে অভিযোগ প্রয়াত তৃণমূল সাংসদের পরিবারের। একঘরে করে রাখার অভিযোগ: ২০২০ সালে মৃত্যু হয় কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের। গত বছর ডিসেম্বর মাসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে অভিযোগ করেন প্রয়াত সাংসদের স্ত্রী ও মেয়ে। আর ঠিক তার এক মাসের…

Read More

পৃথক কামতাপুরের দাবিতে ‘রেল রোকো’ কর্মসূচি, জলপাইগুড়ির বেতগারার কাছে আটকে একাধিক ট্রেন
পৃথক কামতাপুরের দাবিতে ‘রেল রোকো’ কর্মসূচি, জলপাইগুড়ির বেতগারার কাছে আটকে একাধিক ট্রেন

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পৃথক কামতাপুর রাজ্য-সহ (Separate Kamtapur State) একাধিক দাবিতে অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের (আকসু) ডাকে ‘রেল রোকো’ (Rail Roko Program) কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন (Train service Disrupted)। ময়নাগুড়ি বেতগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় এই কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বেতগারা স্টেশনের কাছে রেল লাইনে ‘কেপিপি’ ও ‘আকসু’ সমর্থকদের জমায়েত হয়ে যায়। রেল লাইনের ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ধাক্কা খায় ট্রেন চলাচল। এই মুহূর্তে যেমন, বেতগারা স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী ‘বন্দে ভারত’…

Read More