Brahmastra: জুতো পরে আদৌ কি মন্দিরে ঢুকেছিলেন রণবীর! ‘ব্রহ্মাস্ত্র’ বিতর্কে মুখ খুললেন পরিচালক
নিজস্ব প্রতিবেদন : দৌড়ে এসে মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। তাও আবার জুতো পায়ে। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)র ট্রেলার মুক্তি পেতেই শুরু হয়েছিল বিতর্ক। অভিযোগ উঠেছে, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। এবার এবিষয়েই মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, ”ট্রেলারে যে দৃশ্য দেখা গেছে সেটি মন্দিরে ঢোকার নয়, দুর্গা পুজোর প্যান্ডেলে ঢোকার দৃশ্য। আমাদের পরিবার গত ৭৫ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। ছোট থেকেই আমি এই পুজোয় অংশ নিয়েছি। আমার অভিজ্ঞতা বলে, প্যান্ডেলে আমরা জুতো পরেই ঢুকি,…










