Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Pori Moni Hospitalised: বাংলাদেশে ভয়ংকর বিমান দুর্ঘটনা! জ্বলন্ত শরীরে ছুটে আসছে মানুষ…শকে হাসপাতালে পরীমণি…
Pori Moni Hospitalised: বাংলাদেশে ভয়ংকর বিমান দুর্ঘটনা! জ্বলন্ত শরীরে ছুটে আসছে মানুষ…শকে হাসপাতালে পরীমণি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদের পর এবার বাংলাদেশে ভেঙে পড়ে বিমান (Bangladesh Plane Crash)। সোমবার দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়ে বিমান। সেই ঘটনায় পাইলটসহ অন্তত ৩১ জন নিহত হন এবং আহত হন দেড় শতাধিক। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন ও অনুষ্ঠান। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর মিছিল চলছে। ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ৯০ শতাংশ দগ্ধ…

Read More

Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭
Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বাংলাদেশে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে  সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৭ জন। মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জি ২৪ ঘন্টাকে বলেন, সচিবালয় থেকে আহত অবস্থায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের…

Read More

‘প্রাইমারি ছাত্ররা সবাই পুড়ে গেছে’, বিমান দুর্ঘটনার কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠল ছাত্রী
‘প্রাইমারি ছাত্ররা সবাই পুড়ে গেছে’, বিমান দুর্ঘটনার কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠল ছাত্রী

ঢাকা : ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বাংলাদেশে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ে বিমান ভেঙে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নিহতদের মধ্যে ১৬ জন ছাত্র, দুই শিক্ষক ও পাইলট তথা ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম রয়েছেন। জখমের সংখ্যাটা শতাধিক। যার মধ্যে অধিকাংশই ছাত্র-ছাত্রী। এর মধ্যে কারো কারো শরীর ভয়ঙ্করভাবে পুড়ে গেছে। তাদের কাছেপিঠের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে শিহতির হয়ে উঠল এক ছাত্রী। তার কথায়, “ওখানে কেজি, ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত স্টুডেন্টরা ছিল।…

Read More

Tehrik-e-Taliban Pakistan: পাকিস্তানি তালিবানরা বাংলাদেশের মাটিতে বসেই জঙ্গি রিক্রিউট করছে, নির্বিকার ইউনূস প্রশাসন: রিপোর্ট
Tehrik-e-Taliban Pakistan: পাকিস্তানি তালিবানরা বাংলাদেশের মাটিতে বসেই জঙ্গি রিক্রিউট করছে, নির্বিকার ইউনূস প্রশাসন: রিপোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশি নাগরিকের টিটিপিতে যোগদানের প্রমাণ। কিন্তু ঘুণাক্ষরেও নাকি টের পায়নি ইউনূস প্রশাসন। পাকিস্তানে ত্রাস সৃষ্টি করে এবার বাংলাদেশে নকশা কষছে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (TTP)। পাকিস্তানে বহু বছর অশান্তি ছড়ানোর পর, জিহাদি সন্ত্রাসবাদী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান এখন বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তার ও সদস্য সংগ্রহের চেষ্টায় রয়েছে বলে মনে হচ্ছে। ভারতের সঙ্গে ৪,০০০ কিমি-রও বেশি দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়া বাংলাদেশে টিটিপি-র কার্যকলাপ দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে, বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি…

Read More

Satyajit Ray House Demolish: ‘ময়মনসিংহের বাড়িটি সত্যজিত্‍ রায়ের পৈতৃক ভিটে নয়’, দাবি ইউনূস সরকারের!
Satyajit Ray House Demolish: ‘ময়মনসিংহের বাড়িটি সত্যজিত্‍ রায়ের পৈতৃক ভিটে নয়’, দাবি ইউনূস সরকারের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দেশের ভারমূর্তি ক্ষুন্ন করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে’।  সত্যজিত্‍ রায়ের পৈতৃক ভিটা বিতর্কে এবার বিবৃতি দিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউনূস সরকারের দাবি, ‘ময়মনসিংহ শহরে ওই বাড়িটি সত্য়জিত্‍ রায় বা তাঁর পূর্ব পুরুষের বাড়ি নয়’। ইউনূসের বাংলাদেশে এবার সত্যাজিত্‍ রায়ের পূর্বপুরুষের ভিটেতেও! পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ, ‘ময়মনসিংহের একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে দেশে বিদেশে সংবাদ সম্প্রচারিত হচ্ছে। সংবাদটি আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে। যে ভবনটিকে সত্যজিত্‍ রায়ের বাড়ি বা তাঁর পূর্ব পুরুষের বাড়ি বলে…

Read More

Bangladesh Unrest: ‘জুলাই কারোর বাপের না’, ছাত্রদের মুজিবের কবর ভাঙার ডাকে ক্ষুব্ধ আন্দোলনকারী নায়িকা…
Bangladesh Unrest: ‘জুলাই কারোর বাপের না’, ছাত্রদের মুজিবের কবর ভাঙার ডাকে ক্ষুব্ধ আন্দোলনকারী নায়িকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের (Mujibar Rahman) কবর ভাঙতে গিয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ল বাংলাদেশ (Bangladesh) জাতীয় নাগরিক পার্টির (NCP)কর্মীরা। সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে।  রণক্ষেত্রের চেহারা নিল গোপালগঞ্জ। জারি করা হল কারফিউ। এরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির এই ডাকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা ফারজানা সিঁথি। তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে ‘গোপালগঞ্জে আসেন’ এমন অনুরোধ যে রাজনৈতিক…

Read More

NCP Leader Video: অকালপক্ক! ইউনূসের বাংলাদেশে দুর্নীতির আখড়া, ছাত্রনেতাও নিচ্ছে ৭ লাখ ঘুষ… WATCH…
NCP Leader Video: অকালপক্ক! ইউনূসের বাংলাদেশে দুর্নীতির আখড়া, ছাত্রনেতাও নিচ্ছে ৭ লাখ ঘুষ… WATCH…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশ্যে টাকা নিচ্ছেন জনপ্রিয় নেতা।  বাংলাদেশের এনসিপি নেতা ইমামুর রশিদ ঘুষ নিচ্ছেন ৭ লাখ টাকা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিএনপি নেতা ড. এ কে এম ওয়াহিদুজ্জামান। রবিবার ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োর বর্ণনায় এ কে এম ওয়াহিদুজ্জামান লিখেছেন, গত ১৪ মে ২০২৫, রাত ৯.২১ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিয়োটি তোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন…

Read More

Gold Smuggler Arrested: স্বামীর দেওয়া গহনা পরে টিকটক ভিডিয়ো করতেই বাড়িতে হাজির পুলিস, তোলপাড় পাড়া
Gold Smuggler Arrested: স্বামীর দেওয়া গহনা পরে টিকটক ভিডিয়ো করতেই বাড়িতে হাজির পুলিস, তোলপাড় পাড়া

সেলিম রেজা, ঢাকা: চোরাই সোনা পরে টিকটক ভিডিয়ো করছিলেন এক অভিনেত্রী। অভিনয় দেখে তার স্বামী সোহেল মিয়াকে গ্রেফতার করে বাংলাদেশের দেবিদ্বার থানা পুলিস। বুধবার গত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের বাসিন্দা। বাংলাদেশের দেবিদ্বার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান,সোহেল মিয়া বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার সোনার দোকান চিহ্নিত করে সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিল। তার স্ত্রী শাহীন আক্তার…

Read More

Bangladesh Durga Temple: ঢাকায় আচমকাই কেন সরানো হল দুর্গামন্দির, মন্দির কমিটি দুষছে…
Bangladesh Durga Temple: ঢাকায় আচমকাই কেন সরানো হল দুর্গামন্দির, মন্দির কমিটি দুষছে…

সেলিম রেজা, ঢাকা: কংক্রিটের ভাঙা দেয়াল, টিনের চালা, উপড়ে ফেলা বাঁশ-খুটি সবই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঢাকার খিলক্ষেত রেলগেট থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ হয়ে পূর্বাচল তিনশ ফুট সড়কের প্রবেশ দ্বারের আগে খেলার মাঠ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে আশপাশের সব অবৈধ স্থাপনা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকার খিলক্ষেত এলাকায় বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি থেকে অবৈধ কাঠামো উচ্ছেদ অভিযানের পরের দৃশ্য এটি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, রেল লাইনের পাশ ঘেঁষে অস্থায়ী দোকানগুলোর পাশাপাশি সম্প্রতি কয়েকটি আধা…

Read More

‘ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে’ বাংলাদেশে এক হিন্দুকে ‘নিগ্রহ’! বাবাকে বাঁচাতে এলে মার সন্তানকেও
‘ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে’ বাংলাদেশে এক হিন্দুকে ‘নিগ্রহ’! বাবাকে বাঁচাতে এলে মার সন্তানকেও

  নয়াদিল্লি: ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে বাংলাদেশের লালমনিরহাট জেলায় ৬৯ বছর বয়সী এক হিন্দুকে নির্মমভাবে নিগ্রহ করা হয়েছে। এদিকে বাবার প্রাণ বাঁচাতে দুষ্কৃতীদের থামতে অনুরোধ জানায় তার সন্তান। রেয়াত করা হয়নি তাঁকেও। আক্রমণ চালানো হয়ে বৃদ্ধের ছেলের উপরেও। ওই বৃদ্ধের নাম পরেশ চন্দ্র শীল। পেশায় তিনি এক নাপিত। মঙ্গলবার এমনটাই জানাল হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস (Human Rights Congress for Bangladesh Minorities). মূলত, মর্মান্তিক ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ২০ জুন শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ, আবদুল আজিজ নামে এক…

Read More