Israel-Palestine Conflict: ইজরায়েলি হামলায় গাজায় প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত! উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের নির্বিচার বিমানহামলা ও বোমাবর্ষণে বিপর্যস্ত গাজার সাধারণ মানুষ। প্রাণভয়ে ইতিমধ্যে প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বাড়ছে মৃত্যুও। রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা আজ, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মানুষ গণহারে বাস্তুচ্যুত হচ্ছেন! গত শনিবার হামাসের হামলার পর থেকে ইজরায়েল গাজায় বিমান-হামলা শুরু করে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ উপত্যকায় বৃষ্টির মতো বোমাবর্ষণ করে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েল বলছে, হামাস-হামলায় কমপক্ষে ১২০০ ইজরায়েলি নিহত হয়েছেন! ওদিকে, গাজা বলছে, ইজরায়েলের হামলায় ২০০-র বেশি…










