Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নদিয়ায় বাদ ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
নদিয়ায় বাদ ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 

আজ ধাপে ধাপে প্রকাশ হচ্ছে SIR-এর ফাইনাল ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা (Draft Voter List) অনুযায়ী ইতিমধ্যেই বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। যদিও তালিকা (Electoral Roll) বেরোলেও থামবে না এসইআর প্রক্রিয়া। কমিশন (Election Commission Of India) সূত্রে খবর আজ প্রকাশ হতে চলা চূড়ান্ত তালিকা অনুযায়ী নদিয়া জেলায় (Nadia Voter List) বাদ যেতে চলেছে প্রায় ৬০ হাজার ভোটারের নাম। এ ছাড়াও নদিয়া জেলায় (Nadia Voter List) প্রায় ২ লক্ষ ১৬ হাজার নাম চলে যেতে পারে অ্যাজুডিকেশন তালিকায়, জানা গিয়েছে…

Read More

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR -নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR -নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়ছে। ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন খোদ BLO-রা। সেই আবহেই SIR নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। SIR-এর তথ্য হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গণ্য় হবে না বলে জানিয়ে দিল তারা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড SIR-এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। (SIR in Bengal) SIR নিয়ে প্রথমে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে সিইও দফতর থেকে বলা হয়,…

Read More

Trinamool Congress: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সংহতি দিবসের বড় আয়োজন, ছাত্র-যুবদের সঙ্গে নিয়ে প্রস্তুতি শুরু তৃণমূলের
Trinamool Congress: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সংহতি দিবসের বড় আয়োজন, ছাত্র-যুবদের সঙ্গে নিয়ে প্রস্তুতি শুরু তৃণমূলের

বরাবর এই দিনটি পালন করছে তৃণমূলের ‘সংখ্যালঘু সেল’। এ বার সেই দায়িত্ব ছাত্র-যুব সংগঠনকে বেশি করে দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘‘এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দল মনে করেছে, ছাত্র-যুব সংগঠনের আয়োজনে সুবিধা হবে। তাই তাদের হাতে দেওয়া হয়েছে।’’ কলকাতা: SIR আবহে এবার সংহতি দিবসে বৃহত্তর সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ ডিসেম্বর এই সভা হবে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে। সভায় উপস্থিত থাকতে পারেন তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।…

Read More

SIR in West Bengal: স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সোমবার থেকেই জেলায় বুথ স্তরের অফিসারদের প্রশিক্ষণ, ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক
SIR in West Bengal: স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সোমবার থেকেই জেলায় বুথ স্তরের অফিসারদের প্রশিক্ষণ, ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক

SIR in West Bengal:প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক বা সরকারি দফতরে স্থায়ীভাবে কর্মরত কর্মীদের এই পদে নিয়োগ করবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন কলকাতা : ১ নভেম্বর থেকে বাংলায় শুরু হতে চলেছে এসআইআর, খবর নির্বাচন কমিশন সূত্রে। ৩ মাসে শেষ করা হবে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী রাজ‍্যগুলি এবং আরও কিছু রাজ‍্যে শুরু হবে এসআইআর। ১০-১৫টি…

Read More

‘মীরজাফরদের মৃত্যু হয় না,’ কাকে নিশানা মমতার?
‘মীরজাফরদের মৃত্যু হয় না,’ কাকে নিশানা মমতার?

কলকাতা: ‘মীরজাফর’ বলে একদিন আগেই নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল ‘মীরজাফর’ কটাক্ষ। এবার যদিও শাহের নাম মুখে আনেননি তিনি। তবে আক্রমণ শানিয়েছেন ঝাঁঝাল সুরে। (Mamata Banerjee) বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই আবহেই আবার নদিয়ার দুই বাসিন্দার কাছে অসম থেকে NRC-র নোটিস পৌঁছেছে বলে খবর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মমতা। আর তাতেই ফের ‘মীরজাফর’ কটাক্ষ শোনা গেল তাঁর মুখে।…

Read More