ডার্বি-অশান্তি রুখতে IFA-র সঙ্গে রাজীব কুমারের বৈঠক, ইস্ট-মোহন ম্যাচে মহিলাদের জন্য বিশেষ ছাড়
কলকাতা: কলকাতা ডার্বিতে (Kolkata Derby) ‘অশান্তি’ রুখতে আইএফএ-র সঙ্গে বৈঠকের পরামর্শ ডিজির রাজীব কুমারের। শনিবার কল্যাণীতে কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ডার্বি ম্যাচ আয়োজিত হবে। ডার্বিতে সমর্থকদের ‘অশান্তি’ রুখতে আইএফএ-র সঙ্গে বৈঠকে বিশেষ পরামর্শ দিলেন রাজীব কুমার। ‘বেশি সংখ্যক মহিলা দর্শক মাঠে আসলে, অবাঞ্ছিত হিংসা কমবে’, বৈঠকশেষে পরামর্শ রাজীব কুমারের। এছাড়াও মহিলা দর্শকদের মাঠে টানতে বড় উদ্যোগ নেওয়া হল। কলকাতা ডার্বির ম্যাচের টিকিটের মূল্যে ছাড় দিল আইএফএ। মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকার টিকিটের…










