Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিশ্নোইয়ের ভাই, তবে কারণ অন্য
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিশ্নোইয়ের ভাই, তবে কারণ অন্য

নয়াদিল্লি: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুন, বলিউড তারকা সলমন খানকে হুমকি দেওয়া, তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছে কুখ্যাত মাফিয়া লরেন্স বিশ্নোই এবং তাঁর বিশ্নোই গ্যাংয়ের। গুজরাতের সবরমতী জেলে বন্দি লরেন্সই যদি গ্যাংয়ের মাথা হন, তাঁর ভাই আনমোল তাহলে চোখ ও কান। সেই আনমোলকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ। তবে খুনের মামলায় নয়, বেআইনি ভাবে দেশে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন আনমোল। (Anmol Bishnoi) একাধিক হাই প্রোফাইল অপরাধ মামলায় নাম রয়েছে আনমোলের। ২০২২ সালে পঞ্জাবের জনপ্রিয় গায়ক…

Read More

বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ স্বীকার
বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ স্বীকার

মুম্বই: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। যে তিন জন বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে দেয়, তাদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে শিবকুমার গৌতমের নাম উঠে আসে তদন্তে। রবিবার উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। শিবকুমার নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ, অনুরাগ কাশ্যপ, জ্ঞানপ্রকাশ ত্রিপাঠী, আকাশ শ্রীবাস্তব এবং অখিলেশেন্দ্র প্রতাপ সিংহ। শিবকুমারকে আশ্রয় দেওয়া এবং নেপালে পালাতে সাহায্য করার জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে। (Baba Siddique Murder…

Read More

ফের সলমনকে খুনের হুমকি, লরেন্স বিশ্নোইয়ের নাম করেই, আরও বাড়ল মুক্তিপণের অঙ্ক
ফের সলমনকে খুনের হুমকি, লরেন্স বিশ্নোইয়ের নাম করেই, আরও বাড়ল মুক্তিপণের অঙ্ক

মুম্বই: ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। পুলিশের কাছেই এল হুমকিবার্তা, যাতে বলা হয়েছে, প্রাণে বাঁচতে হলে শর্তপূরণ করতে হবে অভিনেতাকে। হয় মন্দিরে গিয়ে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে, নইলে মুক্তিপণ বাবদ দিতে হবে ৫ কোটি টাকা। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাংয়ের তরফেই সলমনকে নতুন করে এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। (Salman Khan) সোমবার রাতে মুম্বই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে নয়া হুমকিবার্তা এসেছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু’-দু’বার প্রাণনাশের হুমকি পেলেন…

Read More

তদন্তে সহযোগিতা করেনি ভারত, দাবি আমেরিকার, কানাডার সঙ্গে সংঘাতে অস্বস্তি বাড়ল দিল্লির?
তদন্তে সহযোগিতা করেনি ভারত, দাবি আমেরিকার, কানাডার সঙ্গে সংঘাতে অস্বস্তি বাড়ল দিল্লির?

নয়াদিল্লি: কানাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত চরম আকার ধারণ করেছে। সেই আবহে এবার ভারতের সমালোচনা করল আমেরিকা। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যার তদন্তে ভারতের তরফে সহযোগিতা মেলেনি বলে মন্তব্য করল তারা।  আমেরিকার এই মন্তব্যে আন্তর্জাতিক স্তরে দিল্লির অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন কূটনীতিকরা।(India-Canada Conflict) খালিস্তানপন্থী হরদীপের মৃত্যু ঘিরে ভারত এবং কানাডার মধ্যে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছে। সম্প্রতি সেই সংঘাত আরও বাড়িয়ে তুলেছে জাস্টিন ট্রুডোর সরকার। তাদের দাবি, হরদীপকে খুন করতে লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং-কে ব্যবহার করেছে ভারত। ভারতীয়…

Read More

‘অপরাধমূলক কাজে বিশ্নোই গ্যাং-কে ব্যবহার করছে ভারত সরকারই’, মারাত্মক অভিযোগ কানাডার
‘অপরাধমূলক কাজে বিশ্নোই গ্যাং-কে ব্যবহার করছে ভারত সরকারই’, মারাত্মক অভিযোগ কানাডার

নয়াদিল্লি: মহারাষ্ট্রের প্রাক্তনব মন্ত্রী, প্রভাবশালী রাজীনীতিক বাবা সিদ্দিকির খুনের ঘটনায় তোলপাড় দেশের অন্দরে। অভিনেতা সলমন খানেরও প্রাণ সংশয় দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর বাড়ির বাইরে। আর সেই আবহেই চাঞ্চল্যকর দাবি করল কানাডা পুলিশ। তাদের দাবি, বিশ্নোই গ্যাং আসলে ভারত সরকারের মদতপুষ্ট। দক্ষিণ এশিয়ায় নিজেদের স্বার্থসিদ্ধিতে, বিশেষ করে খালিস্তানপন্থীদের নিকেশ করে বিশ্নোই গ্যাং-কে ব্যবহার করে ভারত। (India-Canada Relations) রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমিশনার মাইক ডুহিনি, তাঁর ডেপুটি ব্রিজিত গওভিন এই চাঞ্চল্যকর দাবি করেছেন। খালিস্তানপন্থী হরদীপ নিজ্জর খুনে ভারতীয় গুপ্তচর…

Read More