Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কৃষক আন্দোলন নিয়ে কটূক্তি, তিরস্কৃত কঙ্গনা রানাউত, সুপ্রিম কোর্ট বলল, ‘সামান্য বিষয় নয়’
কৃষক আন্দোলন নিয়ে কটূক্তি, তিরস্কৃত কঙ্গনা রানাউত, সুপ্রিম কোর্ট বলল, ‘সামান্য বিষয় নয়’

  নয়াদিল্লি: এবার সুপ্রিম কোর্টে তিরস্কৃত বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য পোস্ট করেছিলেন কঙ্গনা, তা নিয়ে মানহানির মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতে। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে পৃথক আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। কিন্তু তাঁর সেই আবেদন গ্রহণ করেনি আদালত।  বাধ্য় হয়ে আবেদন তুলে নিতে হল কঙ্গনাকে। (Supreme Court) ২০২১ সালে কৃষক আন্দোলন চলাকালীন মহিলা আন্দোলনকারীদের নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বেশ কিছু লেখা পোস্ট করেন কঙ্গনা। সেই নিয়ে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পঞ্জাবের…

Read More

বেছে বেছে বিলকিসের ধর্ষকদেরই কেন মুক্তি? বাকিরা কী দোষ করেছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের
বেছে বেছে বিলকিসের ধর্ষকদেরই কেন মুক্তি? বাকিরা কী দোষ করেছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল গুজরাত সরকার। সময়ের আগে কোন যুক্তিতে মুক্তি দেওয়া হল বিলকিসের ধর্ষকদের, অন্য বন্দিদের পরিবর্তে বেছে বেছে বিলকিসের ধর্ষককেরই কেন মুক্তি দেওয়া হল, প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। গুজরাত সরকারের সিদ্ধান্তে প্রশ্নের অবকাশ রয়েছে বলেও শীর্ষ আদালত মন্তব্য করে এদিন। (Bilkis Bano) সময়ের আগে, স্বাধীনতা দিবসে বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়া, সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠেছে। গুজরাত সরকারের পাশাপাশি, বিলকিসের ধর্ষকদের মুক্তিতে অনুমোদন দেওয়া নিয়ে…

Read More