ইংরেজি জানেন না, দিতে হয়েছে জরিমানা, তবু নোটবুক সেলিব্রেশন ম্যাচের সেরা দিগ্বেশের
লখনউ: তিনি ইতিমধ্যেই একবার আইপিএলে (IPL 2025) শিরোনামে উঠে এসেছিলেন। পাঞ্জাব কিংস ম্যাচে নোটবুক সেলিব্রেশন করে। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করেন যে, লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের মোটা জরিমানা হয়েছিল! তবু দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) দেখিয়ে দিলেন, সাফল্য উদযাপনে তিনি কোনও কার্পণ্য করবেন না। ফের নোটবুক সেলিব্রেশন করলেন লখনউ সুপার জায়ান্টসের লেগস্পিনার। এবার মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে ফিরিয়ে নোটবুক সেলিব্রেশন করলেন। ফের না জরিমানা দিতে হয় দিল্লির তরুণকে! যদিও শুক্রবারের সেলিব্রেশন খুব একটা আগ্রাসী ছিল না।…


