Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Adomyo Movie Trailer Launch: স্কুলের আঙিনায় সিনেমার উৎসব! অভিনব কায়দায় মুক্তি পেল রঞ্জন ঘোষের ‘অদম্য’-র ট্রেলার…
Adomyo Movie Trailer Launch: স্কুলের আঙিনায় সিনেমার উৎসব! অভিনব কায়দায় মুক্তি পেল রঞ্জন ঘোষের ‘অদম্য’-র ট্রেলার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী থাকল রাজপুর বিদ্যানিধি উচ্চ বিদ্যালয়। সাধারণত ট্রেলার মুক্তির অনুষ্ঠান বড় কোনো শপিং মল বা মাল্টিপ্লেক্সে হলেও, পরিচালক রঞ্জন ঘোষের আগামী ছবি ‘অদম্য’-র ট্রেলার মুক্তি পেল একটি স্কুলে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী স্মরণে এই বিশেষ আয়োজনটি ছিল সৃজনশীলতা ও মননশীলতার এক অপূর্ব মেলবন্ধন। ১৮৬৯ সালে ডঃ শ্রীনাথ ভট্টাচার্য বিদ্যানিধি দ্বারা প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এলাকাবাসীর কাছে “বাংলা স্কুল” নামেই পরিচিত। ছবির অন্যতম প্রধান অভিনেতা আরিয়ুন এই স্কুলেরই প্রাক্তনী। সেই…

Read More

Adamya Bengali Cinema: প্রেম ও বিদ্রোহের দেশলাই কাঠি, সুন্দরবনের প্রেক্ষাপটে অপর্ণা সেন নিবেদিত ‘অদম্য’
Adamya Bengali Cinema: প্রেম ও বিদ্রোহের দেশলাই কাঠি, সুন্দরবনের প্রেক্ষাপটে অপর্ণা সেন নিবেদিত ‘অদম্য’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল অপর্ণা সেন নিবেদিত ও রঞ্জন ঘোষ পরিচালিত নতুন ছবি ‘অদম্য’-র টিজার। আর সেই টিজার ঘিরেই টলিপাড়ায় এখন জোর চর্চা। ছবির মূল চরিত্র পলাশ এক চিলতে দেশলাই কাঠির মতো দেখতে এই ছিপছিপে যুবকের ভেতরেই যেন জ্বলছে এক আগ্নেয়গিরি। শহীদ ভগৎ সিং আর কবি সুকান্ত ভট্টাচার্য যার ভাবনার সহযাত্রী। সুন্দরবনের নোনা জল আর ঘন ম্যানগ্রোভের অরণ্যে এক অদ্ভুত লড়াইয়ের গল্প শোনাতে আসছে ‘অদম্য’। গল্পের সূত্রপাত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। একটি অপারেশন ভুল…

Read More