Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মেয়ের ছবি তোলায় নিষেধাজ্ঞা, পাপারাৎজিদের ‘মিষ্টি’ বার্তা সিদ্ধার্থ-কিয়ারার
মেয়ের ছবি তোলায় নিষেধাজ্ঞা, পাপারাৎজিদের ‘মিষ্টি’ বার্তা সিদ্ধার্থ-কিয়ারার

কলকাতা: কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। বাবা হয়েছেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা। আর সেই আনন্দেই, পাপারাৎজিদের মিষ্টি পাঠিয়েছেন সিদ্ধার্থ আর কিয়ারা। আর সেই সঙ্গে রয়েছে একটা বিশেষ বার্তা। সেটাই নজর কেড়েছে সবার। বিশেষভাবে তৈরি এই মিষ্টির বাক্সে লেখা রয়েছে বিশেষ বার্তা। সোশ্যাল মিডিয়ায় এক পাপারাৎজি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখান থেকেই সেই ছবি ছড়িয়ে পড়েছে। পাপারাৎজিদের জন্য মিষ্টি পাঠালেন সিদ্ধার্থ-কিয়ারা সিদ্ধার্থ আর কিয়ারা একটি বিশেষ বাক্সে পাপারাৎজিদের মিষ্টি…

Read More

বাবা হলেন সিদ্ধার্থ, কিয়ারার কোল আলো করে জন্ম নিল কন্যাসন্তান
বাবা হলেন সিদ্ধার্থ, কিয়ারার কোল আলো করে জন্ম নিল কন্যাসন্তান

মুম্বই: এই বছরের ফেব্রুয়ারি মাসেই ‘জীবনের সবচেয়ে বড় উপহার’ পাওয়ার কথা ঘোষণা করেছিলেন। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ার আডবাণী (Kiara Advani) অবশেষে সেই উপহার পেলেন। বলিউডের তারকা দম্পত্তি বাবা-মা হলেন। কিয়ারার কোল আলো করে এল কন্যাসন্তান। রিপোর্ট অনুযায়ী কিয়ারা এবং তাঁদের সন্তান উভয়েই সুস্থ, সবল রয়েছেন। এর আগে ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পোস্ট করে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার… খুব তাড়াতাড়ি আসতে চলেছে।’ এই ক্যাপশনের সঙ্গে ছিল একটি মিষ্টি ছবি। সেখানে সিদ্ধার্থের হাতের ওপর…

Read More

বাবা হতে চলেছেন প্রাক্তন প্রেমিক! সিদ্ধার্থ-কিয়ারার জন্য উপহার পাঠালেন আলিয়া
বাবা হতে চলেছেন প্রাক্তন প্রেমিক! সিদ্ধার্থ-কিয়ারার জন্য উপহার পাঠালেন আলিয়া

কলকাতা: বাবা মা হতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এই জুটি মার্চ ২০২৫ এই একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের সন্তান আসার খবর জানিয়েছিলেন। আর এবার, হবু বাবা, মা, সিদ্ধার্থ ও কিয়ারার জন্য বিশেষ উপহার পাঠালেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আলিয়া ভট্ট তাঁর বেবি ক্লথিং ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ চালান। অভিনেত্রী তাঁর নিজের ব্র্যান্ড থেকে কিছু সুন্দর পোশাক কিয়ারাকে পাঠিয়েছেন। কিয়ারা আডবাণী ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ছবি শেয়ার করেছেন। এর সঙ্গে…

Read More

সূর্যগড় প্যালেসে সিদ্ধার্থ-কিয়ারার জন্য তৈরি হচ্ছে মণ্ডপ, কী তার বিশেষত্ব?
সূর্যগড় প্যালেসে সিদ্ধার্থ-কিয়ারার জন্য তৈরি হচ্ছে মণ্ডপ, কী তার বিশেষত্ব?

মুম্বই: যে বিয়ে এখন বলিউডের অন্দরমহল ছাড়িয়ে এক্কেবারে ‘টক অফ দ্য় টাউন’, সেই বিয়ের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইছে গোটা দেশ। কোন কোন তারকা সেখানে উপস্থিত হলেন, কার তৈরি পোশাকে সেজে উঠবেন কনে, কেমন হবে সেই সাজ… নজর থাকছে সবদিকেই। জানেন কি, ঠিক কী কী আয়োজন করা হয়েছে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র সাত পাকের জন্য?                                       …

Read More