‘ল্যান্ডফল’ হলেও কাটেনি ‘বিপদ’ ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
আশঙ্কাই সত্যি হল। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই ‘মুরাসু’-এর ল্যান্ডফল সম্পূর্ণ। ওঙ্গোলের কাছে স্থলভাগে আছড়ে পড়ল ১২০ কিমি বেগে। ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে ভোর ৩:৩০ থেকে ৫:৩০-র মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নেল্লোর ও নারসাপুরের মধ্যে ওঙ্গোলের খুব কাছে ল্যান্ডফল সম্পূর্ণ করে। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় রাত একটা নাগাদ। ‘মুরাসু’র বাইরের অংশের মেঘ-প্রাচীর স্পাইরাল ব্যান্ড স্থলভাগ ছুঁয়েছিল। ঘূর্ণিঝড়ের আই বা চোখ রাত তিনটে নাগাদ স্থলভাগ ছুঁয়েছিল। ভোর সাড়ে পাঁচটার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ল্যান্ডফলের সময়…










