দেশের টাকায় ছাপানো হয়েছিল তাঁর ছবি, একমাত্র ক্রিকেটার হিসাবে কোন কিংবদন্তি এই সম্মান পেয়েছিলেন?
ওয়ালকট ও উইকসের সঙ্গে সম্মিলিতভাবে ওয়েস্ট ইন্ডিজ়ে ক্রিকেটের ‘Three Ws’ হিসাবে পরিচিত ছিলেন। বাকি দুইজনের মতো তাঁরও জন্ম র্বাডোজে এবং তিনি প্রায় সমবয়সীই ছিলেন। ১৯৬১ সাল থেকে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় তাঁর নামেই নামাঙ্কিত। তিনি ফ্র্যাঙ্ক ওরেল। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। দেশের জার্সিতে ১৯৪৮ সালে অভিষেক ঘটিয়ে খেলেছিলেন ৫১টি টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ইনিংস ৯৭ রান করেছিলেন। তারপর থেকে গোটা টেস্ট কেরিয়ারে শেষ সিরিজ়ের আগে অবধি তাঁর ব্য়াটিং গড় কোনোদিন ৫০-র নীচে নামেনি। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ১৫…



