Success Story: রান্নাঘরে সবজি কাটতে কাটতে বলেন বিশ্ব সিনেমার আর বইয়ের গল্প! ‘গ্লোবাল’ কণ্ঠ হয়েও সংবাদমাধ্যমে অনীহা
না স্টুডিও, না মেকআপ—গ্রামের রান্নাঘর থেকেই বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন পুজারিণী প্রধান। ure>পুজারিনী প্রধান পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পুজারিণী প্রধান পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের এক প্রান্তিক গ্রামের সাধারণ রান্নাঘর থেকেই নীরব এক সামাজিক বিপ্লব ঘটিয়ে চলেছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার্স সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। দেশ-বিদেশে তাঁর ভিডিও পৌঁছে যায় কোটি কোটি মানুষের কাছে। অথচ নেই কোনও ঝাঁ-চকচকে স্টুডিও। নেই আলো, ফিল্টার বা সাজগোজ। মুখে মেকআপ নেই। পরনে বহুবার ধোয়া সাধারণ শাড়ি। কখনও বঁটি দিয়ে…






