Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Watch Explosive VDO of Osman Hadi murderer Bangladesh: ‘মিথ্যের কারবারি ইউনূস, জামাতই মেরেছে হাদিকে’! ভারতে নয়, দুবাইয়ে বসে বিস্ফোরক দাবি খুনির…
Watch Explosive VDO of Osman Hadi murderer Bangladesh: ‘মিথ্যের কারবারি ইউনূস, জামাতই মেরেছে হাদিকে’! ভারতে নয়, দুবাইয়ে বসে বিস্ফোরক দাবি খুনির…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ইনকিলাব মঞ্চের (Inquilab Manch) নেতা ওসমান হাদি (Osman Hadi murder case) হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় উপমহাদেশের সমীকরণ বদলেছে। ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ (India-Bangladesh internal relation) সম্পর্কে চিড় ধরেছে। প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Begum Khaleda Zia death Case) অন্ত্যেষ্টিতে গিয়েছেন ভারতের বিদেশসচিব এস. জয়শংকর। অশান্ত বাংলাদেশে, (Bangladesh unrest) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের লুকনো অবস্থায় বুধবারের ভিডিয়োবার্তা এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি দাবি এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।…

Read More

Bangladesh Unrest: শীতকাতর রাতে ঘরে আটকে রেখেই একের পর এক বাড়িতে লাগানো হচ্ছে আগুন! ইউনূসের ‘উগ্রপন্থী’ বাংলাদেশে বিপন্ন হিন্দুরা…
Bangladesh Unrest: শীতকাতর রাতে ঘরে আটকে রেখেই একের পর এক বাড়িতে লাগানো হচ্ছে আগুন! ইউনূসের ‘উগ্রপন্থী’ বাংলাদেশে বিপন্ন হিন্দুরা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার (Bangladesh Violence) ঘটনা থামছেই না। গত রবিবার রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দুই হিন্দু পরিবারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে (Attacks on Hindu’s in Bangladesh)। এই ভয়াবহ হামলায় বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে পরিবার দুটির সদস্যরা। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান হিংসার ঘটনায় এবার লালমনিরহাটে (Bangladesh Lalmonirhat) একটি হিন্দু পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগের (Targeted mob sets Hindu family’s home ablaze) ঘটনা ঘটেছে। গভীর রাতে চালানো এই…

Read More

Bangladesh Violence: ১২৫ কোটি টাকার সুপারি, হাদির মাথার বাঁপাশে শ্যুটারের লক্ষ্যভেদ! গাঢ় চক্রান্তের বড় নেটওয়র্ক, সরব তসলিমাও…
Bangladesh Violence: ১২৫ কোটি টাকার সুপারি, হাদির মাথার বাঁপাশে শ্যুটারের লক্ষ্যভেদ! গাঢ় চক্রান্তের বড় নেটওয়র্ক, সরব তসলিমাও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে অস্থিরতার নেপথ্যে কি গভীর ষড়যন্ত্র? শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ও দীপু দাসের গণপিটুনিতে হত্যা নিয়ে উত্তাল বাংলাদেশ। আন্তর্জাতিক মহলে এই ধটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। উঠে আসছে ১২৫ কোটি টাকার লেনদেনের তথ্য। হাদিকে মারার জন্য হত্যাকারীদের ব্যাংকে বিশাল সংখ্যক টাকা এসেছিল। গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া একের পর এক হিংসার ঘটনা দেশকে এক অস্থির পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। একদিকে উগ্রবাদী নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের…

Read More

রাজশাহীতে ইন্ডিয়ান মিশনের কাছে নতুন করে প্রতিবাদ,চট্টগ্রামে উন্মত্ত জনতাকে সরাল নিরাপত্তাবাহিনী
রাজশাহীতে ইন্ডিয়ান মিশনের কাছে নতুন করে প্রতিবাদ,চট্টগ্রামে উন্মত্ত জনতাকে সরাল নিরাপত্তাবাহিনী

রাজশাহী : চারিদিকে অশান্তি। প্রথমে দক্ষিণ চট্টগ্রামে সহকারী হাই কমিশনে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। যাদের সরিয়ে দেয় বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। এরপর ফের পশ্চিমের শহর রাজশাহীতে ইন্ডিয়ান মিশনের কাছে নতুন করে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে এদিনই। গত সপ্তাহে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির ওপর ভয়ঙ্কর হামলার পর থেকে গত কয়েকদিন ধরে রাস্তায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। ঢাকায় ভারতীয় দূতাবাসের কাছে এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে সহকারী হাই কমিশনে দফায় দফায় প্রতিবাদ হয়েছে। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর পর সেই প্রতিবাদ আরও তীব্র…

Read More

Bangladesh: নেশাখোরদের বাংলায় জায়গা নেই, ধূমপান বন্ধের দাবিতে রাস্তায় মাহিলারা…
Bangladesh: নেশাখোরদের বাংলায় জায়গা নেই, ধূমপান বন্ধের দাবিতে রাস্তায় মাহিলারা…

সেলিম রেজা: বদলের বাংলাদেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শতাধিক মহিলা। তাদের দাবি, বাংলাদেশের নারীদের সংস্কৃতিকে বিনষ্ট ও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে কিছু ধর্মবিদ্বেষী প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ধূমপান নিয়ে আস্ফালন করে বেড়াচ্ছে। তারা চায় বাংলাদেশকে মাদকের আখড়ায় পরিণত করতে এবং বাংলাদেশের নারী সমাজকে সেই বিপথগামীতার দিকে নিয়ে যেতে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে ঢাকার লালমাটিয়ায় এই মিছিল বের করা হয়। মিছিলে ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান…

Read More

Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭
Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত দেড়টায় পর দফায় দফায় সংঘর্ষ চলছে।  রাত ১১টার পর থেকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।  আহতরা হলেন, ইরফান (২০), পথচারী উজ্জ্বল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২) ও রিপন। সূত্র দাবি করেন, এদের মধ্যে কারা কোন কলেজের সেটা এখনো জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে উজ্জ্বল…

Read More

Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…
Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বিলম্ব না করে চলতি বছরের জুলাই-অগাস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তাই এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে বিএনপির ঐকমত্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন হওয়া উচিত…

Read More

Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…
Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…

রাজীব চক্রবর্তী: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ১,৭৬৯টি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২,০১০টি ঘটনা সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয়ের উপর হয়েছে বলে জানানো হয়েছে। পুলিস ঐক্য পরিষদের রিপোর্ট পর্যালোচনা করে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে। রিপোর্টে উল্লেখিত স্থান এবং প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করার জন্য পুলিস তাদের অনুরোধ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই অভিযোগগুলির মধ্যে ৬২টি মামলার ভিত্তিতে ৩৫ জনকে গ্রেপ্তার করা…

Read More

Mujibur Rahman: বদলের বাংলাদেশে বঙ্গবন্ধু বিপন্ন! মৃত্যুদিনের পর এবার কোপ জন্মদিনেও…
Mujibur Rahman: বদলের বাংলাদেশে বঙ্গবন্ধু বিপন্ন! মৃত্যুদিনের পর এবার কোপ জন্মদিনেও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ১৭ মার্চের সরকারি ছুটি আর পাওয়া যেতে নাও পারে বাংলাদেশবাসী। ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার দিনটি জাতীয় শিশু দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেছিল। তার আগে বাংলাদেশ আন্তর্জাতিক শিশু দিবস পালন করত। ১৭ মার্চকে ‘জাতীয় শিশু দিবস’ ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা…

Read More

Sheikh Hasina: ‘যা পাপ করেছেন, হাসিনাকে ১০০ বার ফাঁসি দিলেও কম হবে!’
Sheikh Hasina: ‘যা পাপ করেছেন, হাসিনাকে ১০০ বার ফাঁসি দিলেও কম হবে!’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে বিতারিত হওয়ার পর এবার শেখ হাসিনাকে ফাঁসির দাবি উঠল পদ্মাপাড়ে। শেখ হাসিনা মিথ্যা মামলায় জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মীকে ফাঁসি দিয়েছেন, বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছেন বলে মন্তব্য করেছেন সেক্রেটারি গোলাম পরওয়ার। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছ। আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ। শেখ হাসিনার বিচার করতে মিথ্যা মামলা দিতে হবে না। সে যা করেছে, সত্য মামলা দিয়ে তাকে ১০০ বার ফাঁসি দেওয়া…

Read More