Statue Of Unity : সারা বছর কৃত্রিম বৃষ্টি! স্ট্যাচু অফ ইউনিটির কাছে তৈরি ১২ একরের ‘রেনফরেস্ট’, দেখার মতো কাচের স্কাইওয়াক
Statue Of Unity : বছরের যে কোনও সময়ই স্ট্যাটু অফ ইউনিটির সামনে গেলে বৃষ্টির জল গায়ে পড়বে। পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে গ্লাস স্কাইওয়াক। পর্যটকদের পাবেন অন্যরকম অভিজ্ঞতা। আহমেদাবাদ : গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে গেলে এবার পর্যটকদের জন্য অপেক্ষা করছে এক নতুন আকর্ষণ। বর্ষার অনুভূতি উপভোগ করতে আর বৃষ্টির মরশুমের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ, একতা নগরে তৈরি হয়েছে ১২ একর জায়গাজুড়ে একটি রেনফরেস্ট, যেখানে সারা বছরই কৃত্রিম বৃষ্টির অভিজ্ঞতা পাবেন দর্শনার্থীরা। প্রায় ১২ কোটি টাকা…









