Sonia Gandhi Hospitalised: হাসপাতালে ভর্তি সোনিয়া, আরোগ্য কামনা করে টুইট মমতার
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে রবিবার করোনা সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হল গঙ্গারাম হাসপাতালে। খবর পেয়েই সোনিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল। কংগ্রেসের তরফে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেছেন,’করোনা সংক্রান্ত সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সুস্থই রয়েছেন সোনিয়াজি। তবে আপাতত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।’ Just learnt that senior Congress leader Mrs Sonia Gandhi…










