উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়কে কেন বেছে নিল বিজেপি, উঠে আসছে যে ৫ কারণ
বক্সের বাইরে কাজ ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে বেছে নেওয়া হয়েছে। শাসকদল বিজেপি তাঁর নাম প্রস্তাব করায় ওই পদে তাঁর মনোনয়ন অঙ্কের বিচারে চূড়ান্ত বলাই যায়। একইসঙ্গে উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভার চেয়ারপার্সনও ওই পদের সঙ্গে অন্তর্ভুক্ত। তাঁর মধ্যে দুটি গুণই রয়েছে। তিনি নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়েও কাজ করতে ভালোবাসেন। তাঁকে একজন নম্রতার মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। রাজস্থানে জন্ম ধনখড়ের রাজস্থানের ঝুনঝুনু জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন জগদীপ ধনখড়। কৃষক পরিবারে জন্ম, গ্রামের স্কুলে পড়াশোনা তাঁর।…










