পাক-চিনের বুক কাঁপিয়ে ওড়িশায় অগ্নি-৪ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা সফল
ওড়িশার চাঁদিপুরে এদিন ছিল অগ্নি ৪ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা। আর সেই পরীক্ষায় সফল এই আগ্নেয়াস্ত্র। ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল অগ্নি ৪এর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সম্পন্ন হয়েছে। এদিনের পরীক্ষায় এই অস্ত্র, যাবতীয় কার্যকরী ও প্রযুক্তিগত মাপদণ্ডকে ছুঁয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়েছে, ‘ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।’ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের আওতায় এই পরীক্ষা করা হয়। মিসাইল কতটা প্রস্তুত আর তার কার্যকারিতা কী হতে পারে, তা যাচাই…










