আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল
আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল। তবে নয়া যে মিসাইল তৈরি করা হচ্ছে, তা আদতে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ। ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সেই কাজটা করছে। 1/5মাটি ফুঁড়ে ঢুকে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের গোপন ছাউনি বা পরিকাঠামো – সেরকমই ‘বাঙ্কার বাস্টার’ ক্ষেপণাস্ত্র তৈরি করার তোড়জোড় চালাচ্ছে ভারত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ভারতের নিজস্ব অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ তৈরির চেষ্টা করছে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। যা মাটি ফুঁড়ে আক্রমণ চালাবে।…










