‘পাক সংঘাতে নাক গলাতে দেয়নি ভারত, তাই খেপে উঠে ৫০% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প’
ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করতে না দেওয়ায় ‘ব্যক্তিগত আক্রোশে’ নয়া দিল্লির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক রিপোর্টে দাবি করেছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাঙ্ক এবং আর্থিক পরিষেবা সংস্থা জেফরিস। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আদায় করছে মার্কিন সরকার। কিন্তু মার্কিন সংস্থা দাবি করেছে, শুধু রাশিয়া সঙ্গে সখ্যতা নয়, শুল্ক আরোপের নেপথ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ। জেফরিসের প্রতিবেদনে বলা হয়েছে,…








