Bihar Assembly Election 2025: ক্ষমতায় এলে ওয়াকফ আইন ডাস্টবিনে ফেলে দেব, সীমাঞ্চলে গিয়ে হুঙ্কার তেজস্বীর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের আগে বাজার গরম করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বীর সাফ ঘোষণা, রাজ্যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ওয়াকফ আইনকে ডাস্টবিনে ফেলে দেব। বিহারের সীমাঞ্চল-সহ রাজ্যের বেশকিছু আসনে নির্ণায়ক ভূমিকায় রয়েছে মুসলিম ভোটাররা। ফলে মুসলিমদের মন পেতে বহু প্রতিশ্রুতি দিতেই হচ্ছে আরজেডিকে। রবিবারে কাটিহার জেলার এক সভায় তেজস্বী যাদব বলেন, নীতীশ কুমার সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করছেন। অন্যদিকে, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব কখনওই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোস করেননি।…

)







