Coochbehar TMC Leader Murder: বাজার করছিলেন তৃণমূলের যুব নেতা, হঠাৎ ঘিরে ধরে পর পর মাথায় গুলি! কোচবিহারে হাড় হিম করা ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটে নাগাদ আচমকাই অমর রায়কে ঘিরে ধরে কয়েকজন যুবক৷কোচবিহারে এই বাজারেই খুন হন যুব তৃণমূল নেতা অমর রায় (ডানদিকে)৷ শুভঙ্কর সাহা, কোচবিহার: কোচবিহারে বাজারের মধ্যেই পর পর মাথা লক্ষ্য করে গুলি৷ কোচবিহারে খুন যুব তৃণমূল নেতা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের ডোডেয়ারহাটে৷ মৃত ওই তৃণমূল নেতার নাম অমর রায়৷ প্রতি শনিবার এবং মঙ্গলবার ডোডেয়ারহাটে হাট বসে৷ এ দিন বিকেলে সেই হাটেই বাজার করতে এসেছিলেন তৃণমূল নেতা অমর রায়৷ যুব তৃণমূল নেতার সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালকও৷…










