চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
কলকাতা: বিশ্বের অন্যতম বর্ধনশীল অর্থনীতি হল ভারতের অর্থনীতি। আর সেই অর্থনীতির উপর এই মুহূর্তে বেশ কিছু চাপ দেখা যাচ্ছে। যদিও এই চাপের মধ্যেও ভারতের অর্থনীতি নিয়ে দারুণ পূর্বাভাস দিল IMF বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। চলতি অর্থবর্ষে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি দেখা যাবে ভারতের অর্থনীতিতে, জানিয়েছে তারা। বর্তমানে ভারতের অর্থনীতি একাধিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে মূল্যবৃদ্ধি, তেমনই রয়েছে আমেরিকার কর বৃদ্ধির মতো বিষয়ও। এ ছাড়াও ডলারের তুলনায় টাকার দাম কমছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়ছে…


)







