Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Fake Dentist: টেকনিশিয়ানরাই করছেন রুট ক্যানাল! ভুয়ো দন্ত চিকিৎসকের প্রতারণায় নাজেহাল অসংখ্য রোগী…
Fake Dentist: টেকনিশিয়ানরাই করছেন রুট ক্যানাল! ভুয়ো দন্ত চিকিৎসকের প্রতারণায় নাজেহাল অসংখ্য রোগী…

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকায় ভুয়া দন্ত চিকিৎসকের (Fake Dentist) ছড়াছড়ি এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চকচকে সাইন বোর্ড সাঁটিয়ে নিরীহ রোগীদের প্রতারিত করে আসছেন তারা। তাদের অপচিকিৎসার শিকার হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রোগীদের জীবন। ভুয়ো দন্ত চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ঢাকার সিভিল সার্জন বরাবরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে বাংলাদেশের (Bangladesh) স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরে আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০১০ ধারা ২৮ (১) এবং বাংলাদেশের হাইকোর্টের রায় মোতাবেক বিডিএস…

Read More

Mostofa Sarwar Farooki: সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন! চাকরি হারালেন বাংলাদেশের ৩ সাংবাদিক…
Mostofa Sarwar Farooki: সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন! চাকরি হারালেন বাংলাদেশের ৩ সাংবাদিক…

সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে (Mostofa Sarwar Farooki) বিতর্কিত প্রশ্ন করা তিন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। বুধবার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অব্যাহতির আদেশ পান তারা। অব্যাহতি পাওয়া তিন সাংবাদিক হলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাশার। ফজলে রাব্বিকে বরখাস্ত করে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, ‘অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০১৬ সালের ৫ জুন সতর্কীকরণ…

Read More

Bangladesh: অবিশ্বাস্য! বদলের বাংলাদেশে এক মাসে ৩০০-র বেশি খুন, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য…
Bangladesh: অবিশ্বাস্য! বদলের বাংলাদেশে এক মাসে ৩০০-র বেশি খুন, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য…

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে গত মার্চ মাসে ৩১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিটি খুনের ঘটনায় মামলা হয়েছে বলে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। সে অনুযায়ী গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি মাসেও এই ধারা অব্যাহত রয়েছে। গত ২৩ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় শতাধিক খুনের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সর্বশেষ আলোচিত ঘটনার মধ্যে রয়েছে রাজধানী ঢাকার বনানীতে তুচ্ছ ঘটনায় বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। সম্প্রতি এ ধরনের তুচ্ছ কারণে বেশ কয়েকটি চাঞ্চল্যকর…

Read More

Bangladesh: বাংলাদেশে জনতা পার্টি! দায়িত্বে জনপ্রিয় অভিনেতা…
Bangladesh: বাংলাদেশে জনতা পার্টি! দায়িত্বে জনপ্রিয় অভিনেতা…

সেলিম রেজা, ঢাকা: অন্তর্বর্তী সরকারের নির্দেশে চলছে বাংলাদেশ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নির্বাচন চাইছে বাংলাদেশিরা। এরই মাঝে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে ঢাকায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।…

Read More

Bangladesh: সব দেশকে পেছনে ফেলে বায়ুদূষণে সেরার সেরা তকমা পেল ঢাকা…
Bangladesh: সব দেশকে পেছনে ফেলে বায়ুদূষণে সেরার সেরা তকমা পেল ঢাকা…

সেলিম রেজা: সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ঢাকার আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৮৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকালে সবচেয়ে দূষিত বাতাস ছিল ঢাকার বেচারাম দেউড়ি (২১৪) এবং মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (২০৫) এলাকায়। ঢাকার এই দুটি এলাকা ‘অস্বাস্থ্যকর’ বাতাসের জন্য পরিচিত, যেখানে বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে। নেপালের কাঠমান্ডু দ্বিতীয় এবং সেনেগালের ডাকার ও ভিয়েতনামের হ্যানয়…

Read More

Sheikh Hasina: ফিরতে চান দেশে! বাংলাদেশে পা রাখলেই হাজতবাস হাসিনার, জারি গ্রেফতারি পরোয়ানা…
Sheikh Hasina: ফিরতে চান দেশে! বাংলাদেশে পা রাখলেই হাজতবাস হাসিনার, জারি গ্রেফতারি পরোয়ানা…

সেলিম রেজা, ঢাকা: ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত বাংলাদেশের (Bangladesh) দুর্নীতি দমন কমিশন এর দেওয়া চার্জশিট গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এর প্রসিকিউশন বিভাগের সহকারী…

Read More

‘আমি আসছি’, সমর্থকদের বার্তা শেখ হাসিনার; বললেন, ‘যেভাবে আমার বাবা-মাকে…’
‘আমি আসছি’, সমর্থকদের বার্তা শেখ হাসিনার; বললেন, ‘যেভাবে আমার বাবা-মাকে…’

নয়াদিল্লি : “একটা কারণেই আল্লা আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেইদিন আসবে যখন আওয়ামি লিগের সমর্থকদের উপর আক্রমণকারীদের বিচার হবে।” সোশাল মিডিয়ায় দলীয় নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ জুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসে আশ্রয় নেন। ওই আলোচনার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসকে নিশানা করেন হাসিনা। ক্যামেরা অফ করে তিনি বলেন, “উনি (মহম্মদ ইউনূস) এমন একজন মানুষ যিনি কখনো মানুষকে ভালবাসেননি।” চড়া সুদে…

Read More

শুল্ক ধাক্কা সামলাতে হিমশিম বাংলাদেশ, ট্রাম্পের কাছে ইউনূসের মিনতি, ‘তিন মাস সময় দিন’
শুল্ক ধাক্কা সামলাতে হিমশিম বাংলাদেশ, ট্রাম্পের কাছে ইউনূসের মিনতি, ‘তিন মাস সময় দিন’

বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর চড়া হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাত থেকেই এই  নয়া শুল্কনীতি কার্যকর হওয়ার কথা। ট্রাম্পের পাল্টা-শুল্কের তালিকায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের কোপ পড়েছে। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনীতিতে টালমাটাল অবস্থা বাংলাদেশের, অর্থনীতির বিশেষজ্ঞের একাংশের এমনটাই মত। এই পরিস্থিতিতে চাপে পড়ে ট্রাম্পের কাছে কার্যত কাকুতিমিনতি করলেন মহম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে রফতানি করা পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার…

Read More

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি, নামও বিকৃত করার অভিযোগ
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি, নামও বিকৃত করার অভিযোগ

ঢাকা: বাংলাদেশে এবার রক্ষা পেলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এল সেখান থেকে। পাশাপাশি, ছবি বিকৃত করার অভিযোগও উঠেছে। জানা যাচ্ছে, বিকৃত করা হয়েছে বিশ্বকবির নামের বানানও। সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো ওই ছবিটি ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন সকলে। এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কালি মোছা হয়েছে বলে জানিয়েছে তারা। (Bangladesh News) বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে,…

Read More

‘ভারতের ৭ রাজ্য স্থলবেষ্টিত, আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক’, চিনের কাছে দাবি ইউনূসের
‘ভারতের ৭ রাজ্য স্থলবেষ্টিত, আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক’, চিনের কাছে দাবি ইউনূসের

নয়াদিল্লি : ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে চিনকে আর্থিক সম্প্রসারণের আহ্বান জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। চার দিনের চিন সফরে গিয়েছেন ইউনূস। তাঁর এই সফরের মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে বাংলাদেশে আর্থিক বেস তৈরির জন্য চিন সরকারকে উৎসাহিত করতে শোনা যাচ্ছে ইউনূসকে। এই মর্মে তিনি ঢাকাকে “এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক” বলে উল্লেখও করেছেন। ইউনূস বলেন, “ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, যাদের সেভেন সিস্টার বলা হয়… তারা স্থলবেষ্টিত দেশ, ভারতের স্থলবেষ্টিত…

Read More