Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর!
সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর!

নয়া দিল্লি:  অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ একটি নতুন অ্যান্ড্রয়েড সোশ্যাল মিডিয়া অ্যাপ শীঘ্রই চালু হতে চলেছে৷ কিন্তু, এই অ্যাপ আর চার-পাঁচটা অ্যাপের মতো নয়। কারণ এই একটি অ্যাপেই ব্যবহার করা যাবে বেশ কয়েকটি অ্যাপের ফিচার। এই অ্যাপটির বিশেষ বিষয় হল TikTok, Instagram এবং Clubhouse এতেই পাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও, Airchat অ্যাপ নামের এই অ্যাপটিতে AI-ও থাকবে। Airchat অ্যাপটি বর্তমানে iOS-এর জন্য বিটা সংস্করণে উপলব্ধ করা হয়েছে। যে ইউজাররা বিটা সংস্করণ ব্যবহার করতে চান, তাঁরা  https://www.getairchat.com/-এ গিয়ে যোগ দিতে…

Read More

আপেল চাষ হচ্ছে বাঁকুড়ায়! তীব্র গরমে কীভাবে সম্ভব এই পাহাড়ি ফলের চাষ? বিরাট চমক
আপেল চাষ হচ্ছে বাঁকুড়ায়! তীব্র গরমে কীভাবে সম্ভব এই পাহাড়ি ফলের চাষ? বিরাট চমক

বাঁকুড়া: আপেল চাষ হচ্ছে বাঁকুড়ায়! ভাবা যায়। যে ফল পাহাড়ের নাতিশীতোষ্ণ জলবায়ুতে চাষ হয় সেই ফল পরীক্ষামূলকভাবে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে। আপেল ফলনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে ৫-৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার মত চরমভাবাপন্ন জলবায়ুর এলাকায় লাল রুক্ষ মাটিতে যে আপেল চাষ আজ থেকে পাঁচ বছর আগে পর্যন্ত অসম্ভব বলে মনে হত। সেই আপেল পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বাঁকুড়ায় এবং তাদের দেখা দিয়েছে ফুল এবং ফলও। বিশেষ করে বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমনি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ফাউন্ডেশনে ইন্ডিয়ান ইনস্টিটিউট…

Read More

যাত্রীর ব্যাগে চকচক করছে ওটা কী! স্ক্যানারে দেখা যেতেই বিমানবন্দরে হইহই কাণ্ড
যাত্রীর ব্যাগে চকচক করছে ওটা কী! স্ক্যানারে দেখা যেতেই বিমানবন্দরে হইহই কাণ্ড

কলকাতা: কলকাতা বিমানবন্দরে কার্তুজ-সহ গ্রেফতার যাত্রী। কলকাতা থেকে রায়পুরগামী বিমানে যাচ্ছিলেন অভিনাশ কুমার আনন্দ নামে এক যাত্রী। বিমানবন্দরে প্রবেশের সময় যখন সিকিউরিটি চেকিং হচ্ছিল। সেই সময় তার হ্যান্ড ব্যাগেজে স্ক্যানিংয়ে দেখা যায় তাতে ধাতব বস্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সিআইএসএফ আধিকারিকরা ওই যাত্রীকে আটক করে ব্যাগের মধ্যে তল্লাশি চালায় তারপরেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় কার্তুজ। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি দেখাতে পারেননি, এরপরেই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই সিআইএসএফের পক্ষ থেকে এনএসসিবিআই…

Read More

চতুর্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী কাণ্ড! কী ঘটিয়েছেন গৃহশিক্ষিকার বাবা? চাঞ্চল্য
চতুর্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী কাণ্ড! কী ঘটিয়েছেন গৃহশিক্ষিকার বাবা? চাঞ্চল্য

হুগলি: গৃহ শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। গৃহ শিক্ষিকার বাবা লজেন্সের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে ওই নাবালিকার উপরে, এমনটাই অভিযোগ নির্যাতিতা নাবালিকার পরিবারের। ঘটনাটি ঘটেছে মগরার পলাশপুর এলাকায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত নান্টু ধর ওই অঞ্চলের শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা যায়। তবে এখানেই পুরো ঘটনার শেষ নয়! নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত নান্টু ধরকে পুলিশ গ্রেফতার করলে তার ভাই পিন্টু নির্যাতার পরিবারকে হুমকি দেয়। এরপরেই সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।…

Read More

বিনা বিনিয়োগেই Amazon-এ পার্ট টাইম আয় করুন! রইল দু’টি সহজ উপায়
বিনা বিনিয়োগেই Amazon-এ পার্ট টাইম আয় করুন! রইল দু’টি সহজ উপায়

ইউটিউব, রিলস-এ এখন প্রায়শই টাকা করার নানা সহজ উপায়ের কথা বলা হয়। আমাদের আশেপাশেই নানা সুযোগ রয়েছে। শুধু অভাব কিছুটা সচেতনতার। আমাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলি এখন বেশ জনপ্রিয়। কিন্তু সেখান থেকেও যে চাইলে কিছু বাড়তি আয় করা যায় তা কি জানতেন? আমাজনে কম প্রশিক্ষণের কাজের তালিকায় প্রথমেই আসে ডেলিভারির দায়িত্ব। কিন্তু ভয় পাবেন না। সাধারণ ডেলিভারি পার্সনের মতো আপনার সারাদিন এই কাজ না করলেও চলবে। আপনার এলাকারই ২-৪ কিলোমিটারের মধ্যেই আপনি চাইলে ব্যবসা ফাঁদতে পারেন। আমাজনের ‘I Have Space’…

Read More

আর্থিক সংকটে বুধবার থেকে তিনদিন উড়ান বন্ধ রাখছে গো ফার্স্ট, বিপাকে যাত্রীরা
আর্থিক সংকটে বুধবার থেকে তিনদিন উড়ান বন্ধ রাখছে গো ফার্স্ট, বিপাকে যাত্রীরা

নয়াদিল্লি :  বুধবার থেকে টানা তিনদিন যাবতীয় উড়ান বাতিল করল দেশের বিমান সংস্থা গো ফার্স্ট। বিষয়টি নিয়ে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রবল আর্থিক সঙ্কটের কারণে মোট তিন দিন উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে তারা। সংস্থার এই সমস্যার কথা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অপারেশন-কে জানানো হয়েছে। মুম্বই ভিত্তিক এই কম ভাড়ার সংস্থা আগামী বেশ কয়েক দিনের উড়ানের জন্য টিকিট বিক্রিও বন্ধ রেখেছে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল-কেও সংস্থার আর্থিক দুরবস্থার কথা জানানো হয়েছে। দাবি, গো ফার্স্ট-এর সিইও কৌশিক খোনা।…

Read More

শুঁটকি ভালবাসেন?জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে কিচেন শুঁটকি, রইল ঠিকানা
শুঁটকি ভালবাসেন?জিভে জল আনা শুঁটকির নানা পদ নিয়ে খুলেছে কিচেন শুঁটকি, রইল ঠিকানা

শিলিগুড়ি: শুঁটকি প্রেমীদের জন্য সুখবর। এ বার শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলল শিলিগুড়ির বাসিন্দা অপরাজিতা দত্ত। লকডাউনের সময় পেশা বদলেছে অনেকেই। তেমনই পেশা বদলে শুঁটকি মাছের ব্যবসা শুরু করেছেন দেশবন্ধু পাড়ার বাসিন্দা অপরাজিতা। অপরাজিতার কথায়, “বরাবরই আমার একটু অন্য ধরনের ব্যবসায় ঝোঁক ছিল। আগে বিউটিপার্লার ছিল। লকডাউনের সময় মাথায় আসে শুঁটকি মাছের ব্যবসার কথা। তারপরেই বাড়িতেই ক্লাউড কিচেন খুলে শুধু শুঁটকি মাছের ডেলিভারি দিতাম।” ব্যস তারপরেই কেল্লাফতে…! অপরাজিতার শুঁটকি মাছের স্বাদ এত, যে ক্রেতারাই শুঁটকি মাছের রেস্টুরেন্ট খুলতে বাধ্য করেন।…

Read More

Ananda Award: আনন্দ পুরস্কারে সম্মানিত হল পূর্ণেন্দুবিকাশ সরকারের ‘গীতবিতান তথ্যভাণ্ডার’, পরিশ্রম করে তুলে আনা তথ্যকে আনন্দ কুর্নিশ
Ananda Award: আনন্দ পুরস্কারে সম্মানিত হল পূর্ণেন্দুবিকাশ সরকারের ‘গীতবিতান তথ্যভাণ্ডার’, পরিশ্রম করে তুলে আনা তথ্যকে আনন্দ কুর্নিশ

পরিশ্রমের আনন্দ, আর আনন্দের পরিশ্রম, দুই যেন একাকার হয়ে গেল এবারের আনন্দ পুরস্কারে। অনেক পরিশ্রম করে তুলে আনা তথ্যকেই জানানো হল আনন্দ কুর্নিশ। ১৪২৯-এর আনন্দ পুরস্কারে সম্মানিত হল চক্ষুবিশেষজ্ঞ পূর্ণেন্দুবিকাশ সরকারের গীতবিতান তথ্যভাণ্ডার। পেশায় চোখের চিকিৎসক হলেও নেশায় রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্র সঙ্গীতের অতলে ডুব দিয়ে তুলে এনেছেন বিপুল তথ্যভাণ্ডার। গীতবিতানের বিভিন্ন গান কখন রচনা, কী তার উৎসগ্রন্থ, স্বরলিপিকার থেকে গানের লিপিকার, সত তথ্যই মিলবে গীতবিতান ভাণ্ডারের দুই মলাটে। (Feed Source: abplive.com)

Read More

রোমহর্ষক অপহরণ! শ্রীঘরে ছেলে-সহ ১৪! ৩ কোটি কাণ্ডে তোলপাড় দুর্গাপুর
রোমহর্ষক অপহরণ! শ্রীঘরে ছেলে-সহ ১৪! ৩ কোটি কাণ্ডে তোলপাড় দুর্গাপুর

দুর্গাপুর: চাকরির নামে টাকা হাতিয়েছেন ছেলে টাকা ফেরত না পেয়ে অবশেষে অভিযুক্তের মাকে অপহরণ করে নিয়ে চলে যান কয়েকজন। বৃহস্পতিবারের এই ঘটনায় দুর্গাপুরের রীতিমতো হইচই পড়ে যায় দিনে দুপুরে এক মহিলাকে দুই গাড়ি ভর্তি লোক করে তুলে নিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। যদিও ঘন্টাখানেকের চেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয় মুর্শিদাবাদ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ১৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দুটি গাড়িতে করে বৃহস্পতিবার ওই মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যান।…

Read More

পেট্রোলের বদলে এ কী ভরে দিচ্ছে পাম্প! একের পর এক বিকল গাড়ি
পেট্রোলের বদলে এ কী ভরে দিচ্ছে পাম্প! একের পর এক বিকল গাড়ি

জলপাইগুড়ি: পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহরের একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে র‌ওনা হতেই মাঝরাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির। তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনায় হ‌ইচ‌ই পড়ে যায় গোটা জলপাইগুড়ি শহরে। অভিযোগ, শহরের ৩ নম্বর গুমটি এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হচ্ছিল।স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে থেকেই পেট্রোলের নামে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। এমন ঘটনায়…

Read More