Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কোন কোন পদে কীভাবে নিয়োগ ? পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১২ পুরসভাকে নোটিস ইডির
কোন কোন পদে কীভাবে নিয়োগ ? পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১২ পুরসভাকে নোটিস ইডির

প্রকাশ সিনহা, কলকাতা : ডায়মন্ড হারবার পুরসভার পর এবার পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। সূত্রের খবর, ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুুরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকা। কোন কোন পদে, কীভাবে নিয়োগ হয়েছে, তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম-সহ মোট ১২টি পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে তথ্য…

Read More

‘কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত,’ মত যাদবপুরের প্রাক্তনী ইসরোর বিজ্ঞানীর বাবা-মা
‘কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত,’  মত যাদবপুরের প্রাক্তনী ইসরোর বিজ্ঞানীর বাবা-মা

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: র‍্যাগিং (Ragging) রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মনে করেন যাদবপুরের প্রাক্তনী ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ দে-র বাবা-মা। হুগলির চন্দননগরের শুভ্রদীপ যুক্ত রয়েছেন ইসরোর মিশন চন্দ্রযান-৩-এ। অন্যদিকে, এই মিশনে অবদান রয়েছে চুঁচুড়ার বাসিন্দা অমরনাথ নন্দীরও। খুশির হাওয়া হুগলিতে। কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত: হুগলির চন্দননগরের মানকুন্ডু গ্রিন পার্কের বাসিন্দা শুভ্রদীপ দে। ঘরজুড়ে পড়ে আছে বইপত্র। আর ঘরের ছেলে পড়ে আছেন ব্যাঙ্গালোরে। মিশন চন্দ্রযান সফল করেও যে কাজ শেষ হয়নি। বাবা-মা দুজনেই রেল কর্মী। তাঁদর একমাত্র…

Read More

কীভাবে তৈরি করবেন মিষ্টি? মুখ্যমন্ত্রীর টিপস
কীভাবে তৈরি করবেন মিষ্টি? মুখ্যমন্ত্রীর টিপস

কলকাতা: মিষ্টি কীভাবে বানাবেন, এবার সেই টিপস দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিলন উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি ব্যবসায়ীদের উদ্দেশে একাধিক টিপস দেন। মুখ্যমন্ত্রীর টিপস: বাংলার মিষ্টির সুনাম জগতজোড়া। ইতিমধ্যেই জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা এবং রসগোল্লা জিআই স্বীকৃতি পেয়েছে। মিষ্টি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুব কম। কীভাবে মিষ্টিপ্রিয়দের কাছে পছন্দের মিষ্টি আরও সুস্বাদু করে তোলা যায় কার্যত সে উপায়ই বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। টিপস দিলেন এরাজ্যের মিষ্টি ব্যবসায়ীদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যবসায় ছোট্ট ছোট্ট…

Read More

ইডির বিরুদ্ধে অভিযোগ লিপস অ্যান্ড বাউন্ডসের, অনুসন্ধানে নেমে ২ কম্পিউটার বাজেয়াপ্ত লালবাজারের
ইডির বিরুদ্ধে অভিযোগ লিপস অ্যান্ড বাউন্ডসের, অনুসন্ধানে নেমে ২ কম্পিউটার বাজেয়াপ্ত লালবাজারের

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, কলকাতা : লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান ঘিরে অভিযোগের অনুসন্ধানে লালবাজার। কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ করে লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds)। সংস্থার অ্যাকাউন্ট্যান্টের অভিযোগে অনুসন্ধান শুরু পুলিশের (Kolkata Police)। লিপস অ্যান্ড বাউন্ডসের ২ কম্পিউটার বাজেয়াপ্ত করে অনুসন্ধানে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সংস্থার কর্মীর অভিযোগ নিয়ে হার্ড ডিস্ক (Hard Disk) খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, অভিযোগকারীর সঙ্গেও কথা বলবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড…

Read More

মোবাইল-ইন্টারনেট আসক্তি ? চিকিৎসায় নতুন ক্লিনিক ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে
মোবাইল-ইন্টারনেট আসক্তি ? চিকিৎসায় নতুন ক্লিনিক ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্তির (Mobile-Internet addiction) চিকিৎসায় নতুন ক্লিনিক চালু হল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে। এনিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় শনিবার। উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী এবং মনোরোগ বিশেষজ্ঞরা। স্মার্ট যুগে মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্ত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষজ্ঞরা বলছেন, এই আসক্তিই শারীরিক ও সামাজিক নানাবিধ সমস্য়া ডেকে আনে। এমনকী দেখা দেয় অপরাধপ্রবণতা। কিন্তু আধুনিক প্রযুক্তির প্রতি এই আসক্তি দূর করা কঠিন। এই প্রেক্ষিতে মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্তদের…

Read More

উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর
উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর

শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী : গোলি মারো স্লোগান উঠল ! ক্যাম্পাস লক্ষ্য করে জুতো প্রদর্শন হল ! বিরোধী দলনেতা আড়ং ধোলাইয়ের হুঙ্কার দিলেন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের মৃত্যুর ঘটনায় গেরুয়া (BJP) ব্রিগেডের কর্মসূচি ঘিরে এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।  যুব মোর্চার বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ে ৪ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন অধ্যাপকরা। সামগ্রিক বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ। ২ সপ্তাহের বেশি সময় কেটে গেছে, কিন্তু, যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে উত্তাপ এতটুকু…

Read More

কাফলিং ছিঁড়ে ১০০ মিটার এগিয়ে গেল ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা এড়াল রেল
কাফলিং ছিঁড়ে ১০০ মিটার এগিয়ে গেল ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা এড়াল রেল

শিলিগুড়ি: বড়সড় দুর্ঘটনার (Train Accident) হাত থেকে রক্ষা পেল ট্রেন। তবে যাত্রীসুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল (Indian Rail)। এদিন শিলিগুড়ি জংশন এবং গুলমা স্টেশনের মধ্যে কোনও মতে বিপত্তি এড়ায় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি। কিন্তু আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল যাত্রীদের মধ্যে। কী ঘটেছিল? যাত্রীদের অভিজ্ঞতা ও রেল সূত্রের (Indian Railways) খবর মিলিয়ে প্রাথমিক ভাবে যা উঠে আসছে তাতে,  শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন। খবর ছড়াতে দেরি…

Read More

ঘটনার সময় কোথায় ছিলেন, জানতে ছাত্র নেতা অরিত্র মজুমদারকে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ
ঘটনার সময় কোথায় ছিলেন, জানতে ছাত্র নেতা অরিত্র মজুমদারকে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ

সত্যজিৎ বৈদ্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : যাদবপুরকাণ্ডে (Jadavpur University) এবার নজরে ছাত্র নেতা অরিত্র মজুমদার। যাদবপুরে ছাত্রমৃত্যুর পর থেকেই ‘বেপাত্তা’ ছিলেন যিনি। প্রকাশ্যে আসার পরই যাদবপুর থানায় ডেকে ছাত্র নেতা অরিত্র মজুমদারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাদবপুরের বিভিন্ন ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ‘আলু’ তথা অরিত্র মজুমদারের সঙ্গে অপর ছাত্রনেতা গৌরব দাস এদিন সন্ধে  সাড়ে ৭ টা নাগাদ যাদবপুর থানায় পৌঁছন। ঘটনার সময় কোথায় ছিলেন অরিত্র ? জানতে চায় পুলিশ। প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে আগেই থানায় তলব করা হয়েছিল। যাদবপুর থানায় রয়েছেন…

Read More

‘তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টায় বার বার বয়ান বদল করেছে ধৃতরা’, দাবি সরকারি আইনজীবীর
‘তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টায় বার বার বয়ান বদল করেছে ধৃতরা’, দাবি সরকারি আইনজীবীর

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পরিকল্পিত অপরাধ। তদন্তের গতি বিভ্রান্ত করতে বারবার বয়ান বদল। যাদবপুরে ছাত্রমৃত্যুকাণ্ডে (Jadavpur University Student Death) গ্রেফতার অভিযুক্তদের বিরুদ্ধে এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ সামনে উঠে আসছে । একধাপ এগিয়ে সরকারি আইনজীবীর মন্তব্য, সফল অপরাধী, কিন্তু ব্য়র্থ অভিনেতা ! পুলিশ সূত্রে দাবি, ছাত্র-মৃত্য়ুর তদন্তেও ষড়যন্ত্রের (Conspiracy) যে চাঞ্চল্য়কর তথ্য় উঠে এসেছে, তাতে গোটা বিষয়টা পড়ুয়া নয়, অপরাধীদের কাজ বলে মনে হতে বাধ্য়। পুলিশ সূত্রে দাবি, শুরুতে মনে হচ্ছিল, ষড়যন্ত্র হয়েছে কেবল পড়ুয়া-মৃত্য়ুর পরে। গোটা ঘটনা চাপা দিতে।…

Read More

ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক উত্তর চাইল UGC
ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক উত্তর চাইল UGC

দীপক ঘোষ, কলকাতা : ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে তীব্র অসন্তোষ ইউজিসি-র (UGC)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল। ইউজিসি-র বিধি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এর আগে গত ১৫ তারিখ যাদবপুরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, যাদবপুরের প্রাথমিক রিপোর্টে সন্তুষ্ট ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকলেও, তারা আসছেন না জানিয়ে রিপোর্টে সন্তুষ্ট হওয়ার কথাই জানিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। শিক্ষামহলের আশঙ্কা, উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য…

Read More