Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পাকিস্তানে ফতিমা হলেন ভারতের অঞ্জু, স্বামী-সন্তান ছেড়ে বিয়ে করলেন প্রেমিককে
পাকিস্তানে ফতিমা হলেন ভারতের অঞ্জু, স্বামী-সন্তান ছেড়ে বিয়ে করলেন প্রেমিককে

ইসলামাবাদ: প্রেমিকের টানে স্বামী সহ দুই সন্তানকে ছেড়ে রীিতমতো ভিসা বানিয়ে ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন৷ এবার ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানি প্রেমিককেই বিয়ে করলেন রাজস্থানের গৃহবধূ অঞ্জু৷ ধর্ম পরিবর্তনের পর তাঁর নতুন নাম এখন ফতিমা৷ যদিও পাকিস্তানে যাওয়ার খবর সামনে আসার পর ৩৪ বছর বয়সি অঞ্জু দাবি করেছিলেন, পাকিস্তানে তাঁর ২৯ বছর বয়সি বন্ধু নাসিরুল্লার সঙ্গে দেখা করে খুব শিগগিরই ভারতে ফিরে আসবেন তিনি৷ এর একদিনের মধ্যেই অবশ্য পেশওয়ারের একটি আদালতে কড়া পুলিশি প্রহরার মধ্যে অঞ্জু এবং নাসিরুল্লার নিকাহ…

Read More

Pakistan: পাকিস্তানে ধ্বংস করা হল হিন্দুমন্দির, কোনওটা বুলডোজারে, কোনওটা রকেট হামলায়…
Pakistan: পাকিস্তানে ধ্বংস করা হল হিন্দুমন্দির, কোনওটা বুলডোজারে, কোনওটা রকেট হামলায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে ফের ধ্বংস করা হল এক হিন্দু মন্দির। এবার ঘটল সিন্ধ প্রদেশে। দু’জায়গায় এরকম ঘটল। ২৪ ঘণ্টার মধ্য়েই। একটি মন্দির ধ্বংস করা হল বুলডোজার দিয়ে, একটিতে করা হল রকেট হামলা। জানা গিয়েছে, গতকাল রবিবার সকালে একদল দুষ্কৃতী সিন্ধের কাশমোর এলাকায় অবস্থিত একটি হিন্দু মন্দিরে আক্রমণ চালায়। জানা গিয়েছে, যারা এই হামলা চালায় তাদের মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মবিশ্বাসীরাই। শুধু মন্দির ভাঙচুর করা নয়, তাঁদের উপর হামলা চালানোও ছিল অন্যতম উদ্দেশ্য। কেননা তারা এলোপাথাড়ি গুলি…

Read More

Sourav Ganguly, IND vs PAK: ৬৭ হাজারি ইডেনে ভারত-পাক সেমি ফাইনাল দেখতে মুখিয়ে মহারাজ
Sourav Ganguly, IND vs PAK: ৬৭ হাজারি ইডেনে ভারত-পাক সেমি ফাইনাল দেখতে মুখিয়ে মহারাজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বাবর আজমদের (Babar Azam) ভারতের (India) মাটিতে পা দেওয়ার ব্যাপারে পাকিস্তান সরকার (Pakistan Government) এখনও  সবুজ-সঙ্কেত দেয়নি। যদিও আইসিসি (ICC) কিন্তু ইতমধ্যেই সূচি প্রকাশ করে দিয়েছি। সেই সূচি অনুসারে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত হবে ‘মাদার অফ অল ব্যাটল’ (Mother Of All Battle)। তবে সৌরভ গঙ্গোপাধ‌্যায় (Sourav Ganguly) কিন্তু আরও একটি ‘মাদার অফ অল ব্যাটল’ দেখতে চাইছেন। তাঁর আশা ১৬…

Read More

Gilgit-Baltistan: ভুয়ো ডিগ্রি মামলায় অযোগ্য ঘোষণা, চ্যালেঞ্জ করে ‘সুপ্রিম’ দ্বারে মুখ্যমন্ত্রী
Gilgit-Baltistan: ভুয়ো ডিগ্রি মামলায় অযোগ্য ঘোষণা, চ্যালেঞ্জ করে ‘সুপ্রিম’ দ্বারে মুখ্যমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গিলগিট বালটিস্তানের একটি স্থানীয় আদালত মঙ্গলবার এই অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সিনিয়র নেতা খালিদ খুরশিদ খানকে আইনের জাল ডিগ্রি সংক্রান্ত একটি মামলায় অযোগ্য ঘোষণা করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর জন্য এটি একটি নতুন ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। গিলগিট-বালটিস্তানের বার কাউন্সিলের থেকে জাল ডিগ্রি দেখিয়ে ওকালতির লাইসেন্স নেওয়ার অভিযোগ ছিল খালিদের বিরুদ্ধে। বিচারপতি মালিক ইনায়াত-উর-রহমান, বিচারপতি জোহর আলী ও বিচারপতি মোহাম্মদ মোশতাকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানির…

Read More

IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই ‘মাদার অফ অল ব্যাটল’! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি
IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই ‘মাদার অফ অল ব্যাটল’! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি

সব্যসাচী বাগচী  জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর। অনীহা থাকলেও আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) ‘মাদার অফ অল ব্যাটল’ আয়োজিত হবে। হাইব্রিড মডেলে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে নাকি আপত্তি তুলেছেন পিসিবি-র (PCB) সম্ভাব্য চেয়ারম্যান মহম্মদ জাকা আশরাফ (Muhammad Zaka Ashraf)। এমন প্রেক্ষাপটে ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে আসার আগে, বাবর আজমদের (Babar Azam) দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে একাধিক ভেন্যু সংক্রান্ত অজুহাত খাড়া…

Read More

Shehbaz Sharif: ছাতা কেড়ে তরুণীকে বৃষ্টিতে ভেজালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!
Shehbaz Sharif: ছাতা কেড়ে তরুণীকে বৃষ্টিতে ভেজালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: তখন অঝোরে বৃষ্টি পড়ছে। মাথায় যিনি ছাতা ধরেছিলেন, তাঁর হাত থেকে ছাতাটি নিয়ে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ! তারপর? হনহনিয়ে হাঁটা দিলেন। বৃ্ষ্টিতে ভিজে গেলেন ওই তরুণী। ভিডিয়ো ভাইরাল। ঘটনাটি ঠিক কী? নিউ গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে। সেই সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের তিনশোরও বেশি প্রতিনিধি। বাদ যায়নি পাকিস্তানও। ২ দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন খোদ পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক-প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে,…

Read More

পাকিস্তানে ফের বিপাকে ইমরান খান, জামিন অযোগ্য ধারায় জারি গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানে ফের বিপাকে ইমরান খান, জামিন অযোগ্য ধারায় জারি গ্রেফতারি পরোয়ানা

লাহৌর: পাকিস্তানে (Pakistan News) জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি (Arrest Warrant) ইমরান খানের বিরুদ্ধে (Imran Khan)। দুর্নীতি মামলায় গত ৯ মে গ্রেফতার হন ইমরান। তার পর তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুর, তাণ্ডব এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। অগ্নিসংযোগ নিয়ে দু’টি মামলা দায়ের হয়। সেই মামলাতেই মঙ্গলবার পাকিস্তানের একটি আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ মে ইমরান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর বিরুদ্ধে FIR ধায়ের করে লাহৌর পুলিশ। শাসকদল…

Read More

ইউরোপে বেআইনি ভাবে পৌঁছনোর পথে ট্রলার ডুবে মৃত্যু ৩০০ পাক নাগরিকের, ধৃত ১০ ‘পাচারকারী’
ইউরোপে বেআইনি ভাবে পৌঁছনোর পথে ট্রলার ডুবে মৃত্যু ৩০০ পাক নাগরিকের, ধৃত ১০ ‘পাচারকারী’

কলকাতা: একটু ভাল থাকবেন, এই স্বপ্ন নিয়ে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওঁরা। কিন্তু পৌঁছনো হয়নি। মাঝপথে, গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে উপসাগরে ডুবে মারা গেল ওঁদের ট্রলার। মারা গেলেন পাকিস্তানের ৩০০ জন বাসিন্দা যাঁদের প্রত্যেকের লক্ষ্য় ছিল, যেনতেনপ্রকারেণ বেআইনি উপায়ে ইউরোপের দেশগুলিতে পৌঁছে যাওয়া। মর্মান্তিক এই ট্রলার দুর্ঘটনায় ৩০০ জনের মৃত্য়ুর পর নড়েচড়ে বসেছে পাকিস্তান প্রশাসন। পাচারের সঙ্গে জড়িত অভিযোগে অন্তত ১০ জনকে গ্রেফতার করেছেন পাক কর্তৃপক্ষ। প্রেক্ষাপট… প্রত্যেক বছরই বেআইনি ভাবে ইউরোপের দেশগুলির উদ্দেশে পাড়ি দেন পাকিস্তানের হাজার হাজার…

Read More

Hina Rabbani Khar, Pakistan: ‘বর্তমানে ভারতের সঙ্গে বাণিজ্য সম্ভব নয়’, কেন বললেন পাক মন্ত্রী হিনা রব্বানি খার
Hina Rabbani Khar, Pakistan: ‘বর্তমানে ভারতের সঙ্গে বাণিজ্য সম্ভব নয়’, কেন বললেন পাক মন্ত্রী হিনা রব্বানি খার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বিদেশ প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন যে তার দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ফের শুরু হলে তাকে স্বাগত জানাবে। যদিও মোদী সরকারের সঙ্গে ঠান্ডা সম্পর্কের কারণে তিনি এর কোনও সম্ভাবনা দেখছেন না বলেও জানিয়েছেন। এক সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন তিনি। খার বলেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার উপায় হিসাবে বাণিজ্য উন্মুক্ত করার সমর্থক ছিলেন। তবে নয়াদিল্লিতে একটি হিন্দু জাতীয়তাবাদী প্রশাসনের সঙ্গে কাজ করা অসম্ভব বলে মনে করেন। তাঁর মতে এই প্রশাসন…

Read More

চাল-গম নাগালের বাইরে! তেলের দাম লাগামছাড়া! ধুঁকছে পাকিস্তান
চাল-গম  নাগালের বাইরে! তেলের দাম লাগামছাড়া! ধুঁকছে পাকিস্তান

নয়াদিল্লি: একদিকে যেমন রাজনৈতিক ডামাডোল চলছে, অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও প্রবল টালমাটালের শিকার পাকিস্তান (Pakistan)। সেই ছবিটা আরও প্রকট করল নতুন তথ্য। সম্প্রতি যে তথ্য প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে মে মাসে পাকিস্তানে বার্ষিক মূল্যবৃদ্ধির হার ৩৭.৯৭ শতাংশ। অর্থাৎ অস্বাভাবিক হারে বেড়েছে জিনিসের দাম, পড়ে গিয়েছে পাকিস্তানের টাকার দাম। মূল্যবৃদ্ধির সূচকের মাপকাঠিতে গোটা দক্ষিণ এশিয়ায় (South Asia) সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে পাকিস্তানে। কয়েকদিন আগে আর্থিক ভাবে ধসে যাওয়া শ্রীলঙ্কার থেকেও মূল্যবৃদ্ধির হার বেশি পাকিস্তানে। ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স থেকে যে তথ্য…

Read More