Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
তীব্র দাবদাহে বাঁধাকপি চাষ! স্বল্প ব্যয়ে ব্যাপক লাভ, চাষিদের মুখে হাসি
তীব্র দাবদাহে বাঁধাকপি চাষ! স্বল্প ব্যয়ে ব্যাপক লাভ, চাষিদের মুখে হাসি

রায়গঞ্জ: তীব্র দাবদাহের মধ্যেও শীতকালীন বাঁধা কপি চাষের প্রবণতা বাড়ছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক জুড়ে। চিরাচরিত ঋতুভিত্তিক ধান, গম ও পাট চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় অধিকাংশ চাষিরা এখন গ্রীষ্মকালীন বাঁধা কপি চাষে ঝুঁকছেন। উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইব্রিড কপির চারা চাষ করে ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলে দিয়েছেন জেলার কালিয়াগঞ্জ , হেমতাবাদ, ইটাহার এলাকার বহু চাষীরা। উৎপন্ন কপি স্থানীয় কৃষক বাজার থেকে শুরু করে পৌঁছে যাচ্ছে জেলা সহ রাজ্যের অন্যান্য বড় বড় বাজারগুলিতে। দিন দিন অত্যন্ত চাহিদা…

Read More

উত্তরবঙ্গের বুকে বিলুপ্তপ্রায় কাউনের চাষে নতুন উদ্যোগ! শুরু কাউনের চাষ
উত্তরবঙ্গের বুকে বিলুপ্তপ্রায় কাউনের চাষে নতুন উদ্যোগ! শুরু কাউনের চাষ

কোচবিহার: গ্রাম বাংলার কৃষি উন্নয়নকে আরও একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করল কৃষি দফতর। সাতমাইল সতীশ ক্লাব ফার্মার প্রোডিউসার প্রোমোটিং সংস্থাতে কাউন চাষ প্রকল্প এর শুভ উদবোধন করা হল। এই প্রকল্পে মোট ১৫ টি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগদান করতে। এই অনুষ্ঠানে নতুন করে ঘোষণা করা হলো গাউন চাষকে পুনরুদ্ধার করতে নিত্য নতুন পরিকল্পনা। এই সমস্ত পরিকল্পনার মাধ্যমে প্রায় বিলুপ্তির মুখে কাউম চাষকে আবার…

Read More

গরমে তো আম খাবেন, টাকার আর চিন্তা কী! ৩ টাকাতে পান ১ কিলো আম! কোথায়?
গরমে তো আম খাবেন, টাকার আর চিন্তা কী! ৩ টাকাতে পান ১ কিলো আম! কোথায়?

মালদহ: মাত্র তিন টাকা কেজি আম। মরশুমের শুরুতেই মালদহের আমের দাম নামল তিন টাকায়। জেলার আম বাগানগুলিতে তিন টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে আম। আম ব্যবসায়ীরা সেই আম বাগানে গিয়ে বস্তা ভর্তি করে কিনছেন। এখন জেলার বাগানগুলিতে এমনই ছবি। কম বেশি প্রতিটি জেলার বড় বড় বাগানে আম কেনার হিড়িক পড়েছে। তবে এই আম পাকা নয়। কারণ এখন মালদহের আম পাকার সময় হয়নি।উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী মে মাসের মাঝামাঝি থেকে মালদহে আম পাকবে। কিন্তু এখন যে সমস্ত…

Read More

গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল
গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল

সেবক দেবশর্মা  মালদহ: মালদহে বদলে যাচ্ছে প্রায় দুই হাজার স্কুলের সময় সারণী। আগামী সোমবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে জেলার প্রাথমিক ও দুনিয়ার বেসিক সরকারি স্কুলগুলির পড়াশোনা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল মালদহ প্রাথমিক বিদ্যালয় সংসদ। গত কয়েকদিন ধরেই মালদহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে গরম হাওয়ার অর্থাৎ ‘লু’-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে শিশুস্বাস্থ্যের কথা ভেবেই প্রাথমিক স্কুলগুলিতে সময়় সারণীতে গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম…

Read More

বিস্ফোরক ব্রাত্য বসু! রাজ্যপালের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ শিক্ষামন্ত্রীর
বিস্ফোরক ব্রাত্য বসু! রাজ্যপালের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ শিক্ষামন্ত্রীর

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করলেও তিনি কথা বলতে চাননি বলেও এদিন অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন “আমি রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু উনি কথা বলতে চাননি।” প্রসঙ্গত উচ্চশিক্ষা দফতরকে না জানিয়ে কেন বিশ্ববিদ্যালয়গুলিতে সারপ্রাইজ ভিজিট বা আর্থিক অনুদান দিচ্ছেন তা নিয়ে উচ্চশিক্ষা দফতর রাজ্যপালকে চিঠিও দিয়েছে বলে এদিন শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন “দফতরের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে। গতকালই একটি চিঠি পাঠানো হয়েছে। যেটা…

Read More

একটি চড়ুই পাখির জন্য মৃত্যু ৪ কোটি মানুষের! অবাক লাগছে? আসল ঘটনায় ঘুম উড়ে যাবে
একটি চড়ুই পাখির জন্য মৃত্যু ৪ কোটি মানুষের! অবাক লাগছে? আসল ঘটনায় ঘুম উড়ে যাবে

বেজিং: চড়ুই পাখির জন্য কত মানুষের মৃত্যু হতে পারে, এমনটা ভেবেছেন কখনও? অথচ বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছিল। সালটা ১৯৫৮। মাও জে দং-ই তখন চিনের ‘রাজা’। পাশাপাশি পিপল রিপাবলিক অব চায়নার সর্বময় চেয়ারম্যান। তো সেই পৃথিবী বিখ্যাত বিতর্কিত কমিউনিস্ট নেতাই সে বছর সিদ্ধান্ত নিলেন, চড়ুই নিধন করতে হবে। যার পোশাকি নাম ছিল দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেন। একটা কী দশটা নয়, চিন থেকে চিরকালের মতো চড়ুই নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন মাও৷ কিন্তু কেন? কারণ, দেশের ফসলের ক্ষতি করছে বদমাস চড়ুই৷ আগেই খেতের…

Read More

বর্ধমানে নয়া আতঙ্ক, বাড়ি ফাঁকা রেখে যেতে পারছেন না কেউ! কী ঘটছে? ভিড়মি খাবেন
বর্ধমানে নয়া আতঙ্ক, বাড়ি ফাঁকা রেখে যেতে পারছেন না কেউ! কী ঘটছে? ভিড়মি খাবেন

ভাতার: পাঁচ মাস পর চুরি যাওয়া গহনা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ভাতারের ভূমশোর গ্রামের ইসমাতারা বেগম নামের এক বাসিন্দা কয়েকদিন বাড়িতে ছিলেন না। জানা গিয়েছে, তিনি আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। ইসমাতারা বেগমের স্বামী মুম্বইয়ে থাকেন। সেই সুযোগে গত ১৭ অক্টোবর ইসমাতারা বেগমের বাড়ির আলমারি ভেঙে ৯ ভরি সোনা চুরি হয়। ভাতার থানার পুলিশ অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে। সেই সময়ে ইসমাতারা বেগমের পাশের বাড়িতে বাড়ি তৈরির কাজ হচ্ছিল। পুলিশ প্রাথমিক ভাবে রাজমিস্ত্রীদের…

Read More

ঘোলাটে চোখ, কাঁপা কাঁপা হাত! বয়সের ভারে ক্লান্ত মেলেনা ভাতা, সমস্যায় বয়স্করা
ঘোলাটে চোখ, কাঁপা কাঁপা হাত! বয়সের ভারে ক্লান্ত মেলেনা ভাতা, সমস্যায় বয়স্করা

ডায়মন্ডহারবার: বয়সের ভারে ক্লান্ত তবুও মেলেনা বার্ধক্যভাতা। এরফলে সমস্যায় পড়েছেন বয়স্করা। সমস্যাটা ঠিক একটি জায়গায় সীমাবদ্ধ নয়, এই সমস্যা ছড়িয়ে রয়েছে ব্লক থেকে জেলা সর্বত্রই। বারবার আবেদন করে কাজ হচ্ছেনা বলে দাবি আবেদনকারীদের‌। ষাটোর্ধ্ব ব্যক্তিরা কাগজ হাতে দৌড়ে বেড়াচ্ছেন বিডিও অফিস থেকে স্থানীয় পঞ্চায়েত অফিসে। লাইন দিচ্ছেন দুয়ারে সরকারেও। একাধিকবার আবেদনপত্র জমা দিচ্ছেন। তবুও কাজ হচ্ছেনা কোনোভাবেই।অথচ দুয়ারে সরকারে বাকি সব সমস্যার সমাধান হচ্ছে। তাহলে কেনো বঞ্চিত বয়স্করা। উত্তরটা সম্ভবত জানা নেই তাদেরও। আসলে দুয়ারে সরকারে বার্ধক্যভাতার কোটার লিমিটেশান…

Read More

বাড়িতেই চলছিল রমরমা গাঁজা চাষ! বাড়িতে ঢুকল পুলিশ, তারপর যা ঘটল অবিশ্বাস্য
বাড়িতেই চলছিল রমরমা গাঁজা চাষ! বাড়িতে ঢুকল পুলিশ, তারপর যা ঘটল অবিশ্বাস্য

শিলিগুড়ি: অবাক করা কাণ্ড শিলিগুড়ি শহরে। বাড়িতেই গাঁজা চাষ করে সেই গাঁজাই প্যাকেট করে বিক্রি করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে চলছিল এই কারবার। বাড়িতে চাষ করা গাঁজা বিক্রি করা হচ্ছিল শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে। দীর্ঘদিন ধরে চলা এই কারবার অবশেষে এল প্রকাশ্যে। বেশ কিছুদিন ধরেই ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসছিল ভক্তিনগর থানা এলাকাতেই চলছে গাঁজা চাষ এবং গাঁজার কারবার। অবশেষে পর্দা ফাঁস। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালালো পুলিশ। গোটা ঘটনা দেখে বিস্মিত পুলিশ। অবাক করা কাণ্ড, রমরমা…

Read More

লক্ষ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে রোজ মহিলার ফোন! তারপরেই সর্বনাশ! জানুন
লক্ষ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে রোজ মহিলার ফোন! তারপরেই সর্বনাশ! জানুন

কাকদ্বীপ: মাত্র ৪০ দিনের মাথায় বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল কাকদ্বীপ থানা। লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষেরও বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কল সেন্টার চালিয়ে তারা এই প্রতারণার কারবার করত বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের শনিবার কাকদ্বীপ আদালতে তোলা হলে, বিচারক ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, পলাশ জানা নামে ওই ব্যক্তির কাছে কয়েক মাস আগে একটি ফোন আসে। তাঁর ঋণ লাগবে কি…

Read More