Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফুটবলে লাথি মমতার, যুবভারতীতে শুরু ডুরান্ড কাপ
ফুটবলে লাথি মমতার, যুবভারতীতে শুরু ডুরান্ড কাপ

কলকাতা: ফিফা একদিকে এআইএফএফকে নির্বাসিত করেছে। অন্যদিকে একদিনে যুবভারতী স্টেডিয়ামে শুরু হয়ে গেল ডুরান্ড কাপ। মুখ্যমন্ত্রী (Chief Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই উদ্বোধন হল ঐতিহ্যশালী এই ফুটবল টুর্নামেন্টের। নিজে ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করলেন মমতা। নিজের ট্যুইটারে মুখ্যমন্ত্রী জানান, ”আজ আমি ডুরান্ড কাপের উদ্বােধনে গিয়েছিলাম। অনুষ্ঠানটি একটি অসাধারণ পারফরম্যান্স দিয়ে শুরু হয়েছিল। যা সবাইকে উৎসাহিত করেছিল। প্রোগ্রাম চলাকালিন, আমি ভারতীয় সেনাবাহিনীর প্রধান নেতাদের সাথে দেখা করেছি। তারপরে, আমি খেলোয়াড়দের সাথে দেখা করেছি এবং তাঁদের শুভেচ্ছা জানাই। পশ্চিমবঙ্গ সরকার…

Read More

পিছিয়ে পড়েও জয়, ডুরান্ড কাপে দারুণ শুরু কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের
পিছিয়ে পড়েও জয়, ডুরান্ড কাপে দারুণ শুরু কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের

মহমেডান -৩ এফ সি গোয়া -১ #কলকাতা: আশা ছিল নিজেদের ঘরের মাঠে জিতেই ডুরান্ড কাপ অভিযান শুরু করবে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অবশ্য সমর্থকদের হতাশ করছিল কলকাতার ঐতিহ্যশালী এই ক্লাব। উল্টো দিকের দল এফসি গোয়া বিদেশি খেলায়নি এই ম্যাচে। সেদিক থেকে মহমেডান দলে ছিলেন ওসমানে, নুরুদ্দিন দারবানভ এবং মার্কোস জোসেফ। তাছাড়া ফাইজ, অভিষেকদের মত অভিজ্ঞ ভারতীয় ফুটবলার ছিলেন সাদা কালো শিবিরে। ৩৫ মিনিটে গতির বিপরীতে গোল করে গোয়াকে এগিয়ে দেন নেমিল। প্রতিভাবান এই ফুটবলার দূরপাল্লার শটে দেখার মত…

Read More

ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারিয়ে কলকাতা থেকে ডুরান্ড নিয়ে যাবেন সুনীল?
ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারিয়ে কলকাতা থেকে ডুরান্ড নিয়ে যাবেন সুনীল?

#বেঙ্গালুরু: সঠিক সময়ে নির্বাচন না হলে এআইএফএফ’কে নির্বাসনের হুমকি দিয়েছে ফিফা। এমনকী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও হারাতে পারে ভারত। এই প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি’র হয়ে ডুরান্ড কাপ খেলতে কলকাতায় পৌঁছনোর আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফেডারেশনের নির্বাচন নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। বরং নিজেদের পারফরম্যান্সের দিকেই ফোকাস করতে হবে। কারণ এসব ব্যাপার ফুটবলারদের নিয়ন্ত্রণে নেই। যারা বিষয়টি দেখছেন, তাঁদের উপর দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো। তাঁরা নিশ্চয়ই ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থেই প্রয়োজনীয় সিদ্ধান্ত…

Read More

ইস্টবেঙ্গলের নতুন পাঁচ বিদেশির নাম ঘোষণা, দারুণ চমক দিল লাল হলুদ
ইস্টবেঙ্গলের নতুন পাঁচ বিদেশির নাম ঘোষণা, দারুণ চমক দিল লাল হলুদ

#কলকাতা: দেরিতে মাঠে নামলেও বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল এর নতুন ইনভেস্টার কোম্পানি ইমামি যে ভেতর ভেতর কাজ করছিল তা আগেই পরিষ্কার ছিল। শুধু ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যাটাইনের গ্রীন সিগন্যালের অপেক্ষা ছিল। এদের মধ্যে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে নাম শোনা যাচ্ছিল হেনরি কিসেকর। সেটা যে হবে না বোঝাই গেছিল। অবশেষে শুক্রবার পাঁচজন বিদেশি ফুটবলারের চূড়ান্ত নাম ঘোষণা করে দিল ইমামি ইস্টবেঙ্গল। এরা হলেন চারালাম্বস কাইরিকু। সাইপ্রাসের এই ডিফেন্ডার ৩২ বছর বয়স। সে দেশের…

Read More

মাত্র ৩০ মিনিটেই শেষ কলকাতা ডার্বির অনলাইন টিকিট! উত্তেজনার পারদ চড়ছে
মাত্র ৩০ মিনিটেই শেষ কলকাতা ডার্বির অনলাইন টিকিট! উত্তেজনার পারদ চড়ছে

#কলকাতা: আইএসএলে গত দু’বছর ধরে কলকাতা ডার্বি হয়েছে গোয়ার মাটিতে। কখনও তিলক ময়দানে, কখনও নেহেরু স্টেডিয়ামে। আরব সাগরের ধারে কলকাতা ডার্বি মোটেও মানায় না। তার ওপর মাঠে নো এন্ট্রি ছিল দর্শকদের। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে কলকাতার ফুটবল প্রেমীদের। টিভিতেই চোখ রেখে ডার্বি দেখতে হয়েছে। কিন্তু এবার ফুটবলের মক্কা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালির চিরকালীন আবেগের ম্যাচ। সেই ঘটি বনাম বাঙালের লড়াই। আড়াই বছর পর কলকাতা ডার্বি। এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে শনিবার টিকিট…

Read More

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হবে ! মোহনবাগানকে হুঙ্কার লাল হলুদের
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হবে ! মোহনবাগানকে হুঙ্কার লাল হলুদের

#কলকাতা: ডুরান্ড কাপের কলকাতা ডার্বি পিছিয়ে গিয়েছে। আগামী ১৬ আগস্টের বদলে ২৮ আগস্ট বাঙালির বড় ম্যাচ। তার আগে ১ আগস্ট জাঁকজমক করে পালিত হয়েছিল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। আর ২ আগস্ট কলকাতা একটি পাঁচ তারা হোটেলে জাঁকজমক করে পালিত হল ইনভেস্টার ইমামি এবং ইস্টবেঙ্গলের সই পর্ব। ইনভেস্টার সংস্থার পক্ষ থেকে ডিরেক্টর আদিত্য আগারওয়াল জানিয়েছেন, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল তৈরি হবে। একটু সময় এবং ধৈর্য চাই সমর্থকদের কাছ থেকে। ইস্টবেঙ্গলের ঐতিহ্য এবং ট্রেডিশন মাথায় রেখেই আগামী দিনের রূপরেখা তৈরি করা…

Read More

সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য! চুক্তির দিন ঘোষণা করে দিল ইমামি
সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য! চুক্তির দিন ঘোষণা করে দিল ইমামি

#কলকাতা: এমনটা হতে চলেছে ইঙ্গিত পাওয়া গিয়েছিল একদিন আগেই। নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ যখন তুলে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের হাতে, তখন সেখানেই ছিলেন ইমামির ডিরেক্টর রাধেশ্যাম গোয়েঙ্কা। তাকেও পুরস্কার দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার ইনভেস্টর সরকারিভাবে জানিয়ে দিল তাদের সঙ্গে সরকারি চুক্তি হবে ইস্টবেঙ্গল ক্লাবের আগামী ২ আগস্ট। তবে কোথায় এবং কখন সই করা হবে সেটা কদিন পর জানানো হবে। ক্লাব এবং লগ্নিকারী দুপক্ষই চুড়ান্ত চুক্তিপত্রে কোনও খামতি রাখতে চাইছে না। ফলে সময় লাগলেও তাতে আপত্তি ছিল না দুই পক্ষের।…

Read More