আইপিএলে সবচেয়ে বেশি রান কার ঝুলিতে? তালিকায় প্রথম দশে বিদেশি ক্রিকেটার কারা?
কলকাতা: আইপিএল (IPL 2026) মানেই চার-ছক্কার খেলা। টি-২০ ফর্ম্যাটের প্রাথমিক শর্ত মেনে। দর্শকরাও গ্যালারি ভরান রানের ফোয়ারা দেখবেন বলে। দেখতে দেখতে ১৯ বছর সম্পূর্ণ করতে চলল আইপিএল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের মতো কিংবদন্তি থেকে শুরু করে যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগের মতো নক্ষত্ররা খেলেছেন আইপিএলে। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান কার ঝুলিতে? এই প্রশ্ন নিয়ে মাঝে মধ্যেই ক্রিকেটীয় আড্ডায় ঝড় ওঠে। উত্তরটা জানা আছে কি? আইপিএলের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি রান রয়েছে এক রাজার হাতে। বিরাট ‘কিংগ’ কোহলি।…










