Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Mohun Bagan | ISL 2025: আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে টাটানগরীকে উড়িয়ে ফাইনালে মোহনবাগান…
Mohun Bagan | ISL 2025: আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে টাটানগরীকে উড়িয়ে ফাইনালে মোহনবাগান…

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে (Indian Super League Semi-Final Leg 2) হারার পরেও, মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা বলেছিলেন দ্বিতীয় পর্বে অন্য দল দেখবেন| খেলার আগের দিনও তিনি সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিয়েছিলেন যে, হিসেব বদল দিতে তিনি ১০০% আত্মবিশ্বাসী| আর সেটাই করলেন স্প্যানিশ কোচ| সোম সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে মহাসংগ্রামে শেষ হাসি হাসল মেরিনার্স| গত ৩ এপ্রিল টাটানগরীতে জামশেদপুর, সেমির প্রথম পর্বে ২-১ হারিয়েছিল মোহনবাগানকে। এবার তাদের ঘরে ডেকে, মধুর প্রতিশোধ নিল সবুজ মেরুন| ফাইনালের…

Read More

‘সোমবার প্রতিশোধ নেব’! বাগান সমর্থকদের মারের প্রতিবাদে হুঙ্কার প্রাণ ভোমরা দিমির
‘সোমবার প্রতিশোধ নেব’! বাগান সমর্থকদের মারের প্রতিবাদে হুঙ্কার প্রাণ ভোমরা দিমির

সত্যিকারের যারা ফুটবলার হয়, তাঁদের মনের জোর আর বাকিদের মতো হয় না। গোটা একটা সমাজ, কখনও একটা গোটা দেশই উঠে দাঁড়ায় তাঁদের অবলম্বন করে। ১৯৮৬ সালে যেমন আর্জেন্তিনাকে বিশ্ব মানচিত্রে আলাদা করে চিনিয়েছিলেন দিয়োগো আর্মান্দো মারাদোনা। যতদিন বেঁচে থেকেছেন সমর্থকদের দিকে একটা আঙুল তুলতে দিতেন না। এমন উদাহরণ প্রচুর রয়েছে ফুটবলে। জামশেদপুরের কাছে হার মোহনবাগানের বৃহস্পতিবার মোহনবাগানের আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ছিল জামশেদপুরের জেআরডি কমপ্লেক্সে খালিদ জামিলের দলের বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান খুব একটা ভালো খেলেছে, তা বলা…

Read More

ISL সেমিফাইনালে মোহনবাগানের সামনে জামশেদপুর! ১০ জনে খেলেই ২-০ হারাল নর্থইস্টকে
ISL সেমিফাইনালে মোহনবাগানের সামনে জামশেদপুর! ১০ জনে খেলেই ২-০ হারাল নর্থইস্টকে

মুহূর্মুহূ গোল নষ্টের প্রদর্শনী দেখিয়ে আইএসএল থেকে ছিটকে গেল নর্থইস্ট ইউনাইটেড। গোটা ম্যাচে দুর্ধর্ষ ডিফেন্স করল জামশেদপুরের রক্ষণ। ১০ জনে খেলল জামশেদপুর, কিন্তু তাও গোলের খাতা খুলতে পারল না নর্থইস্ট ইউনাইটেড। ২-০ গোলে শিলংয়ে গিয়ে নর্থইস্টকে হারাল খালিদ জামিলের জামশেদপুর এফসি। সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে জামশেদপুর। নর্থ ইস্ট ইউনাইটেড এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নেমেছিল। কারণ অক্টোবর মাসে এই জামশেদপুর এফসিকে তাঁরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। এরপর ফেব্রুয়ারি মাসে জামশেদপুরের মাঠে গিয়েও তাঁদের ২-০ গোলে হারিয়েছিল আলাদিনরা। এদিন খেলার…

Read More

ISL শিল্ড জয়ের মূহূর্তকেই স্মরণীয় করলেন পেত্রাতোস! পায়ে আঁকলেন ‘৯২.৪৯… আরাম সে’
ISL শিল্ড জয়ের মূহূর্তকেই স্মরণীয় করলেন পেত্রাতোস! পায়ে আঁকলেন ‘৯২.৪৯… আরাম সে’

মোহনবাগান সুপার জায়ান্ট দল এবারে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। মোহনবাগান শিবির ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড জিতে বিরল নজির গড়েছে। কেন তাঁরা আইএসএলের অন্যতম সফল দল, সেটা সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করে দিয়েছে। একাধিক বিশ্বকাপার যে দলে থাকে সেই দলের তো চ্যাম্পিয়ন হওয়াই স্বাভাবিক। সুযোগ পেলেই প্রমাণ করেছেন পেত্রাতোস এবারের মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, টম আলদ্রেদ, আলবার্তো রদ্রিগেজদের প্রথম একাদশে খেলতে দেওয়ার জন্য পেত্রাতোসকে মরশুমের অধিকাংশ সময়ই রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছিল। অস্ট্রেলিয়ান তারকা নিজেও ফর্ম হারিয়ে ছিলেন,…

Read More

রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ব্যারেটো!আসতে চান সিনিয়র কোচিংয়ে
রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ব্যারেটো!আসতে চান সিনিয়র কোচিংয়ে

এবার পুরোদমে কোচিং শুরু করতে চলেছেন মোহনবাগানের প্রাণ ভোমরা জোসে রামিরেজ ব্যারেটো। এই ব্রাজিলিয়ান তারকা দীর্ঘ দশ বছরের বেশি সময় খেলেছেন সবুজ মেরুন শিবিরের হয়ে। সেই সময় আজকের মোহনবাগানের সঙ্গে ভালো স্পন্সরও ছিল না। এত বিশ্বকাপ বা নাম করা বিদেশিরাও ছিল না। কিন্তু মোহনবাগানের পতাকা বরাবরই শীর্ষে তুলে ধরেছিলেন সবুজ তোতা। ২০১২ সালের মে মাসে মোহনবাগান ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন সবুজ মেরুন জনতার নয়নের মণি। পুণে এফসির বিরুদ্ধে সেই ম্যাচে ব্রাজিলিয়ান ব্যারেটো বাঁপায়ে শুধু গোলই করেননি, দলকে জিতিয়েছিলেন…

Read More

ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই
ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই

২ ম্যাচ বাকি থাকতেই এবারে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিল সবুজ মেরুন শিবির, অর্থাৎ প্রায় তিন ম্যাচে তাঁরা বেশি জিতেছে। এরকম পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে এবারে মোহনবাগানের শক্তি ঠিক কতটা। আর সেই শক্তি বৃদ্ধির কারণ দলের বিদেশি ফুটবলাররা। স্টুয়ার্ট এসেই বদলে দিয়েছে মোহনবাগানকে মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রাই, শুভাশিস বোসরা অনেকদিন ধরেই খেলছেন মোহনবাগানে। তবে এই মরশুমের শুরুতে সুপার জায়ান্ট ম্য়ানেজমেন্টদের কয়েকটা বুদ্ধিদিপ্ত চালই বাগানকে ভারতীয় ফুটবলে ধরা…

Read More

কর্তাদের জন্যই মোহনবাগান ছাড়তে বাধ্য হয়েছি! ২ দশক আগের রাগ এখনও রয়েছে ব্যারেটোর
কর্তাদের জন্যই মোহনবাগান ছাড়তে বাধ্য হয়েছি! ২ দশক আগের রাগ এখনও রয়েছে ব্যারেটোর

মোহনবাগান দলের সর্বকালের সেরা নায়ক কে? কেউ বলবেন সুব্রত ভট্টাচার্য। আবার বর্তমান সময়ের যারা উঠতি মোহনবাগান সমর্থক তাঁদেরকে বলতে শোনা যায় পেত্রাতোস বা সনি নর্দির কথা। কিন্তু মোহনবাগানের যারা সাচ্চা সমর্থক, তাঁরা আজ আইএসএলের ব্যাক টু ব্যাক শিল্ড জয়ের আনন্দের মাঝেও ভোলেননি এই ব্রাজিলিয়ানের কথা, তিনি জোসে রামিরেস ব্যারেটো। সোনালি যুগ বাগানকে দিয়েছেন ব্যারেটো মোহনবাগান দলের সর্বকালের সেরা তারকাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান ব্যারেটো। যখন তিনি ১৯৯৯ সাল নাগাদ মোহনবাগানে ট্রায়ালে এসেছিলেন, তখন তাঁর সঙ্গেই ট্রায়ালে ছিলেন আফ্রিকান অ্যালেক্সরা। যদিও…

Read More

ISL শিল্ড জিতেছে MBSG! নায়ক দিমি-জেমি! নেপথ্য কারিগর অন্য কেউ! চিনে নিন তাঁদের
ISL শিল্ড জিতেছে MBSG! নায়ক দিমি-জেমি! নেপথ্য কারিগর অন্য কেউ! চিনে নিন তাঁদের

আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দল। ২০২০ সালে নেওয়া মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তিকরণের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, সেটা আজ বুঝতে পারছে সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের আবেগকে সম্মান দিয়ে ২ বছর আগেই এটিকে নাম ক্লাবের আগে থেকে সরিয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর খেলার প্রতি সম্মান এবং ভালোবাসা থেকেই আজ মোহনবাগান এই সাফল্য পাচ্ছে। কারণ ফুটবলকে স্রেফ ব্যবসায়িক দিক থেকে দেখেননি তিনি। জিততে জানেন সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং তাঁর ম্যানেজমেন্ট সঠিক সময় সঠিক সিদ্ধান্ত…

Read More

মোহনবাগানই যেন জীবন! হাসপাতালের বেডে শুয়েই শুভাশিসের গোল দেখলেন প্রবীণ সমর্থক
মোহনবাগানই যেন জীবন! হাসপাতালের বেডে শুয়েই শুভাশিসের গোল দেখলেন প্রবীণ সমর্থক

আইএসএলে মোহনবাগান দল দুরন্ত ফর্মে রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয়ের দিকে এক পা এক পা করে এগিয়ে চলেছে বাগান। যদিও সামনে এখনও অনেটা পথই বাকি রয়েছে সবুজ মেরুন শিবিরের। কারণ এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে সবুজ মেরুন শিবিরের। ৫ ম্যাচে ১২ পয়েন্ট টার্গেট মোহনবাগানের মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব এফসি, তাঁরাও রয়েছে সুপার সিক্সের লড়াইয়ে। আর এই পঞ্জাবকেই গত বছরের শেষে তাঁদের ঘরের মাঠে গিয়েই…

Read More

নতুন বছরে সমর্থকদের জয় উপহার সাহাল-লিস্টনদের! হায়দরাবাদকে ৩-০ গোলে হারাল বাগান
নতুন বছরে সমর্থকদের জয় উপহার সাহাল-লিস্টনদের! হায়দরাবাদকে ৩-০ গোলে হারাল বাগান

গত বছর যেখানে শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট দল, নতুন বছরে সেখান থেকেই শুরু করল সবুজ মেরুন শিবির। মোহনবাগান দল নতুন বছরের প্রথম ম্যাচে হারিয়ে দিল হায়দারাবাদ এফসিকে। পরিস্কার ৩-০ গোলে জিতল মোহনবাগান নিজেদের হোম ম্যাচে। সামনে রয়েছে বড় ম্যাচ, সেই ম্যাচ হবে কিনা ঠিক না থাকলেও, মোহনবাগান কিন্তু বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়েই রাখল। ম্যাচে দর্শকদের জন্য টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রথম নতুন বছরে সমর্থকদের এবার উপহার দেওয়ার পালা ছিল ফুটবলারদের। হতাশ করলেন না…

Read More