কেক, ফুল, মালা সহযোগে প্রিয় সঙ্গীতশিল্পীর জন্মদিবস পালন ‘তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব’-এর
সুজিত মণ্ডল, নদিয়া: আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Legendary Kishore Kumar) ৯৪তম জন্মবার্ষিকী (Birth Anniversary)। এই বিশেষ দিনে অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ল নদিয়ার (Nadia) তাহেরপুরে (Taherpur)। কাটা হল কেক, নিবেদন করা হল পুষ্পার্ঘ। গান গেয়ে পালিত হল বিশেষ দিন। উদ্যোগে, ‘তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব’। নদিয়ায় কিশোর কুমারের জন্মদিবস পালন কেক কেটে, পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নদিয়ায় তাহেরপুরে উদযাপিত হল কিশোর কুমারের ৯৪তম জন্মদিবস। শুক্রবার সকালে ‘তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব’-এর সদস্যরা তাহেরপুর স্টেশন সংলগ্ন রাজ্য সড়কের পাশে একটি…









